Skip to main content

Posts

Showing posts from 2022

সমাপ্ত হল এক্তারপুর কৃষিমেলা

Khejuri Live: আজ বুধবার এক্তারপুর ঐক্য সম্মিলনীর আয়োজনে মাধাখালী কৃষিমেলার সমাপ্তি দিবসে সান্ধ্যকালীন অনুষ্ঠানের প্রথম পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন অমলেশ মাইতি মহোদয়৷ প্রধান অতিথি বিমানকুমার নায়ক ও বিশিষ্ট অতিথিগণ ছিলেন অখিলরঞ্জন মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, অজিতকুমার জানা, গৌরচাঁদ পাত্র, বিষ্ণুপদ জানা, অসিতকুমার মাইতি, তপনকুমার জানা, ডা. স্বপনকুমার প্রধান, গণেশচন্দ্র জানা, শিবানন্দ জানা, নির্মলকুমার সাহু, অরিন্দম নায়ক ও উৎপল জানা প্রমুখ ব্যক্তিবর্গ৷ কৃষকপূজা, কৃষি, পুষ্প ও হস্তশিল্প প্রদর্শনী, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতদিনের আলোকোজ্জ্বল মেলার অনুষ্ঠান৷ বহু দোকান পশরা ও নাগরদোলা সবার হৃদয়মন আকৃষ্ট করে৷ এই মেলায় বিভিন্নভাবে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে ওমপ্রকাশ মাইতি ও সচ্চিদানন্দ জানা ।

খেজুরী আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলী উৎসবের প্রস্তুতি সভায় উপস্থিত প্রাক্তন বিধায়ক সহ বিশিষ্ট অতিথিরা

Khejuri Live: খেজুরী আদর্শ বিদ্যাপীঠ (উ.মা) এর প্লাটিনাম জুবিলী উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন প্রাক্তন  ছাত্রছাত্রী, প্রাক্তন ও বর্তমান অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন পরিচালক সমিতি সদস্য, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ।      সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিদ্যুৎ কুমার দাস। অনুষ্ঠান বিষয়ে বিশদ আলোচনা করেন বিদ্যালয় এর শিক্ষক সমুদ্ভব দাশ ও তুষার কান্তি জানা।      প্রাক্তন ছাত্র হিসেবে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী রনজিত মন্ডল (প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সভাধিপতি) বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক স্নেহাশিস দাশ, শান্তিপদ দাস ও শুভানুধ্যায়ী হিসেবে আজকের সভায় কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠ এর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রী স্বপন মন্ডল উপস্থিত ছিলেন।      আগামী ১লা জানুয়ারি ২০২৪-এ প্লাটিনাম জুবিলীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। ২রা জানুয়ারি  ছাত্র-ছাত্রী এবং বহিরাগত শিল্পীদের দ্বারা সংস্...

প্রয়াত হলেন খেজুরীর বিশিষ্ট শিক্ষক তথা ১৯৭৭সালের জয়ী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীনিবাস বারিক

প্রয়াত হলেন খেজুরীর বিশিষ্ট শিক্ষক তথা ১৯৭৭সালের জয়ী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীনিবাস বারিক। আজ মঙ্গলবার বিশিষ্ট প্রাক্তন শিক্ষক ও খেজুরী ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্রীনিবাস বারিক তাঁর বীরবন্দরস্থিত বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০বছর।  জন্ম ১৯৩৩ সালে খেজুরী ১ ব্লক এর বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের পাটনা গ্রামের এক গরীব পরিবারে। বাবা ক্ষীরোদচন্দ্র ও মা ললিতা। খুব দুঃখ কষ্টের মধ্যদিয়ে তিনি বড় হয়েছেন।  কাঁথি কলেজ থেকে তিনি স্নাতক হন। ১৯৫৬ সালে পটাশপুর থানার পালপাড়া সৎসঙ্গ হাই স্কুলে সহশিক্ষক এর পদে নিযুক্ত হন। ১৯৬৬ সাল থেকে হলুদবাড়ী হাই স্কুল এ সহ শিক্ষক এর পদে যোগদান করেন এবং ঐখান থেকে ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি মার্কস বাদী কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে ১৯৭৭ সালের পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং ২০ বছর খেজুরী১ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সারাজীবন তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকে খুব সাধারণ ভাবে জীবন যাপন করতেন। মৃত্যু পর্যন্ত তিনি বেশ সচল ছিলেন। সমস্ত সভা সমিতি আলোচনা চক্রে যেতেন। তিনি সুবক্তা এব...

স্বাধীনতা সংগ্ৰামী মনীন্দ্রনাথ মন্ডলের মূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Khejuri Live : খেজুরীর কশাড়িয়া মোড়ে স্বাধীনতা সংগ্ৰামী, সুসংগঠক, সাহিত্যিক ও সমাজসেবী মনীন্দ্রনাথ মন্ডলের (১৮৮০-১৯৪৩) মূর্তি প্রতিষ্ঠার ৭ম বার্ষিকী উদযাপন করা হয় ' মনীন্দ্রনাথ মন্ডল স্মৃতিরক্ষা সমিতি'র উদ্যোগে শনিবার সকালে। এদিন মনীন্দ্রনাথ মন্ডলের পূর্ণাবয়ব মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। সভাপতিত্ব করেন খেজুরীর প্রাক্তন বিধায়ক ও আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। সংস্থার সহ: সম্পাদক সুমন নারায়ন বাকরা, হিমাংশু মন্ডল, অনিমেষ ঘোষ, অঙ্কন সিনহা, শিশির দাস, ভবতোষ মন্ডল প্রমুখ মনীন্দ্রনাথ মন্ডলের জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে, সমাজ সংস্কারে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা আলোচনা করেন তাঁদের বক্তব্যে। প্রসঙ্গত, মনীন্দ্রনাথ মন্ডল ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী ও সংগঠক। তিনি লোক্যাল বোর্ড নির্বাচনে ১৯২৫ খ্রী: খেজুরী থেকে নির্বাচিত হয়েছিলেন। অনুন্নত সম্প্রদায়গুলিকে একত্রিত করবার জন্য রাজ্যস্তরে গড়েছিলেন বঙ্গীয় জনসংঘ (১৯২২ ) ও সর্বভারতীয় স্তরে গড়েছিলেন ' অল ইন্ডিয়া ডিপ্রেসসড ক্লাসেস অ্যাসোসিয়েশন ' (১৯১৭ ) । লিখেছেন অনেকগুল...

রাজা রামমোহন রায়ের খেজুরী আগমন দিবস ও বিশ্ব হেরিটেজ সপ্তাহ উদযাপন

Khejuri Live: খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র উদ্যোগে শনিবার খেজুরীতে ভারতপথিক রাজা রামমোহন রায়ের খেজুরী আগমনের ১৯৩ বার্ষিকী ও খেজুরীর প্রাচীনতম ডাকঘর প্রতিষ্ঠার ২৫০ বছর,বিশ্ব হেরিটেজ সপ্তাহ উদযাপনের সূচনায় এক বৈকালিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেজুরীতে  আয়োজক সংস্থার স্থাপিত রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ও খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র সহ: সভাপতি শান্তিরাম দাস। প্রথম পর্বে সার্ধ দ্বি-শতবর্ষে ' রাজা রামমোহন রায়ের জীবন ও কর্ম ' নিয়ে আলোচনায় অংশগ্ৰহণ করেন ড. রামচন্দ্র মন্ডল,পার্থসারথি দাশ,স্বপন মন্ডল, সুদর্শন সেন প্রমুখ। দ্বিতীয় পর্বে এদিন বিশ্ব হেরিটেজ সপ্তাহ (১৯-২৫ নভেম্বর ) উদযাপন উপলক্ষে খেজুরী তথা ভারতের প্রাচীনতম ডাকঘরটির প্রাঙ্গণ থেকে রাজা রামমোহন রায় ও দ্ধারকানাথ ঠাকুরের  মূর্তির পাদদেশ পর্যন্ত এক পদযাত্রারও আয়োজন করা হয় । পদযাত্রায় পা মেলান উপস্থিত সকলেই। উপস্থিত বিশিষ্ট জনদের মধ্যে  কিরীটিভূষণ মন্ডল, সুভাষচন্দ্র মন্ডল, দূর্গা দাস, অলোকরঞ্জন দাস,বসন্ত মন্ডল, জয়দেব মাইতি,সেক আসমত,হাবিবা খ...

প্রাক্তণ প্রধান শিক্ষক শান্তিরাম দাসের ৮২তম জন্মদিন উদযাপন

Khejuri Live: আজ ১৭ই নভেম্বর কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের প্রাক্তণ প্রধান শিক্ষক ,খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সভাপতি শান্তিরাম দাসের ৮২ তম জন্মদিন। যদি জানতে সাহিত্য পত্রিকার সম্পাদক তথা শিক্ষক জয়দেব মাইতির উদ্যোগে জন্মদিন পালিত হল শান্তিরাম বাবুর বাড়িতে (মুন্ডুমারি)। উপস্থিত ছিলেন প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, সহ প্রধান শিক্ষক শ্যামলকুমার বাকরা, শিক্ষক জয়দেব মাইতি, ভোলানাথ পাল, কানাইলাল জানা, বিশ্বনাথ মালিক, বিশ্বজিত পানিগ্রাহী, অনিমেষ ঘোষ, সুশান্ত ঘোড়ই, আলাপন দাস, অনিন্দিতা কামিলা ও তাঁর পরিবারের সদস্য-সদস্যাগণ।  উপস্থিত সবাই শান্তিরাম দাস বাবুর  জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন  এবং তাঁর নীরোগ দীর্ঘজীবন কামনা করেন।

খেজুরী নিউজ পেপার মিউজিয়াম আয়োজিত জাতীয় সাংবাদিক দিবস উদযাপন ও সাংবাদিক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

বুধবার ১৬ই নভেম্বর জাতীয় সাংবাদিকতা দিবস। খেজুরীর শিক্ষক, জাদুকর, সংবাদ পত্রিকা সংগ্রাহক মধুসূদন জানা প্রতিষ্ঠিত 'খেজুরী নিউজ পেপার মিউজিয়াম 'এর উদ্যোগে  খেজুরী,(জাদুকর ভবন)উত্তর কলমদানে "সাংবাদিকতা দিবস উদযাপন এবং  সাংবাদিক সংবর্ধনা জ্ঞাপন ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন খেজুরী প্রেস ক্লাব এর সম্পাদক প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল। উপস্থিত ছিলেন  রবীন্দ্র গবেষক ড প্রবালকান্তি হাজরা, ড বিষ্ণুপদ জানা,ড রামচন্দ্র মণ্ডল, সুমনণারায়ণ বাকরা,সুদর্শন সেন, কবি জয়দেব মাইতি ,ধীরেন্দ্রনাথ প্রধান, কবি শ্রীমন্ত দাস, প্রমুখ। সাংবাদিক হিসেবে সংবর্ধণা জ্ঞাপন করা হয় পার্থসারথি দাশ, অনিন্দ্য জানা,শুভেন্ধু কামিলা, বাসব বারিক, সৌমিত্র দাস, রামচন্দ্র বারিক, দুর্গা দাস, অনিন্দিতা কামিলা, ভীষ্মদেব দাশ প্রমুখ মহাশয়দের।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সমরেশ সুবোধ পড়িয়া। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক মধুসূদন জানা।

সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এগুলো করবেন না

সামাজিক জীবনে সম্পর্ক ভাঙনের বেশ কিছু কারন #প্রেক্ষাপট_১ উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো, - তুমি কোথায় চাকুরি করো? - একটা কোম্পানিতে । - স্যালারি কতো? - ১০০০০ টাকা। - মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো। যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি  বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো। এখন যুবকটি বেকার।  #প্রেক্ষাপট_২ - তোমার প্রথম সন্তান হলো বুঝি? - জ্বি। - তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু? - না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন? - কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি? স্ত্রীর মনে ধরলো কথাটা।  সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্ম...

ধোবাপুকুর থেকে "গ্রাম জাগাও- চোর তাড়াও- বাংলা বাঁচাও" স্লোগান তুলে পদযাত্রা করল বাম সংগঠনগুলি

খেজুরি -১ ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতের কামারদা বাড় গড়কচুরী (ধোবাপুকুর) বাস স্ট্যান্ড থেকে "গ্রাম জাগাও- চোর তাড়াও- বাংলা বাঁচাও" স্লোগান তুলে শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠন গুলির ডাকা পদযাত্রা আমজাদ নগর মধ্য ,উত্তর, আলীআমজাদচক, কামারদা বাড় কসবা, পুটিমারি উত্তর ও দক্ষিণ গ্রাম গুলি পরিক্রমা করে কামারদা ভূইয়া মোড় বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। নেতৃত্ব দেন হিমাংশু দাস,যাদবেন্দ্র নাথ সাহু, অমিয় আচার্য, স্বপন পন্ডা,শেখ মুস্তাফা, নিমাই নায়েক, বেনু ভূঁইয়া সহ নেতৃত্ব গন। ১০০ দিনের কাজ -২০০ দিন,বকেয়া মজুরী মেটানো, কাজের গ্যারান্টি, সামাজিক সুরক্ষার দাবিতে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ধর্মীয় বিভাজন, চুরি,লুট, খুন, সন্ত্রাস, ধর্ষণ, কেলেঙ্কারি বিরুদ্ধে শ্লোগান তুলে মাঠ, ঘাট দাপিয়ে পদযাত্রা চলতে থাকে। খেজুরির হেঁড়িয়াতে আগামী ২৬ শে নভেম্বর বেলা-২টায় সূর্যকান্ত মিশ্রের  সমাবেশে সমস্ত স্তরের মানুষের যোগদানের জন্য আহ্বান জানানো হয়।

অভিন্ন-র উদ্যোগে খেজুরিতে মোবাইল, টিভির গ্রাসে আগামীর ভবিষ্যত শীর্ষক সেমিনার হল

অভিন্ন-র উদ্যোগে খেজুরিতে মোবাইল, টিভির গ্রাসে আগামীর ভবিষ্যত শীর্ষক সেমিনার হল। খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন-র উদ্যোগে খেজুরি-১ ব্লকের দেউলপোতা মাতঙ্গিনী বিদ্যাপীঠে সেমিনার হয়। সোমবার ১৪ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্ম দিবস ও শিশু দিবস। শিশু দিবসকে সামনে রেখে খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন'র উদ্যোগে দেউলপোতা মাতঙ্গিনী বিদ্যাপীঠ-এ একটি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হল। এদিন সমাজের শিশুদের মারাত্মক ব্যাধি মোবাইল ও টিভির ধ্বংসাত্মক গ্রাসের বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত  হয়। এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিন্ন'র সদস্যরা একটি সেমিনার করেন। সেমিনারে ছাত্র-ছাত্রীদের মোবাইল থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। সেইসঙ্গে বই, পড়াশোনা খেলাধুলা, শরীরচর্চা সহ ছাত্র-ছাত্রীদের সৃজনশীল প্রতিভা বিকাশের উপর জোর দেওয়া হয়। মোবাইলের বেশ কিছু খারাপ প্রভাবের ফলে ছাত্র-ছাত্রীদের ক্ষতিকর দিক গুলিও তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিন্ন'র সদস্যরা।  অভিন্ন' র সভাপতি ভীষ্মদেব দাশ, সম্পাদক দীপ্তার্ঘ্য মহাপাত্র বলেন, ...

খেজুরী লায়ন্স ক্লাবের সহযোগিতায় অজয়া তরুন সংঘের আয়োজনে সুগার নির্ণয় শিবির হল

খেজুরী -১ ব্লকের অজয়া তরুন সংঘের উদ্যোগে ও খেজুরী লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে সুগার নির্ণয় শিবির অনুষ্ঠিত হল। ১৪ই নভেম্বর অজয়া তরুন সংঘের ক্লাব গৃহে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর ১৩৪তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠান হল। লায়ন্স ক্লাবের উদ্যোগে এদিন শিশুদের খাতা-পেন উপহার দেওয়া হয়। তরুন সংঘ আয়োজিত এই শিবিরে ৭৫জন পুরুষ ও মহিলা সুগার পরীক্ষা করান।

গ্রাম জাগাও-চোর তাড়াও- বাংলা বাঁচাও স্লোগান তুলে খেজুরিতে বামেদের পদযাত্রা

খেজুরি -২ ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের নীল কুমারী মন্দিরের কাছ থেকে শুরু হয় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর শ্রমজীবী মানুষের লাল ঝান্ডার পদযাত্রা।  জনকা বাজার হয়ে  ভূপতি চক, দামোদর চক, জনকা মধ্য,জনকা পূর্ব, জনকা পশ্চিম, শ্যামপুর, মুরলিচক, পশ্চিম পনিখা, কাদিরপুর, ফুলবাড়ী গ্রাম পরিক্রমা করে  পূর্বপনিখা গ্রামে এসে শেষ হয়। নেতৃত্বদেন- হিমাংশু দাস,  রত্নেশ্বর দোলুই , মৃন্ময় মাইতি,প্রদীপ  মন্ডল, অতুল্য উকিল, জাকির হোসেন মল্লিক, অশনি পাত্র, পার্বতী করন,  বিদ্যানিধি মন্ডল, শুভ করন, নন্দ দাস, অমৃত মাইতি, মহিতোষ ভূঁইয়া সহ নেতৃত্বগণ। খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে পদযাত্রায় স্লোগান উঠে- "সন্ত্রাসের বধ্যভূমি খেজুরিতে বোম- অস্ত্রের কারখানা থানার নাকের ডগায় চলছে কেন  পুলিশ প্রশাসন জবাব দাও"।গতবছর ভাঙ্গনমারিতে বোমা বিস্ফোরণে  দুইজনের নিহতের ঘটনায় প্রধান এখনো এন, এ,আই মামলায় যুক্ত হয়ে জেলে আটক আছেন। এখনো বিভিন্ন গ্রামে বোম বন্দুকের লড়াই চলছে। চলছে তৃণমূলও বিজেপির মুরগির লড়াই। গরিব সাধারণ মানুষের হাতে কাজ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই,...

পূর্ব মেদিনীপুর জেলা সমবায় বাঁচাও কমিটির উদ্যোগে ৬৯তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন

৬৯ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান ১৪ থেকে ২০ শে নভেম্বর সপ্তাহব্যাপী সারা দেশের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ব্লকগুলিতে  পালিত হচ্ছে।এদিন তমলুকের নিমতৌড়ির এবিটিএ সভা হলে পূর্ব মেদিনীপুর জেলা সমবায় বাঁচাও কমিটির ডাকে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমবায়ী ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিহি। বর্তমান সময়ে সমবায়ের গুরুত্ব ও সঠিকভাবে সমবায় গুলি পরিচালন ও দুর্নীতিমুক্ত সমবায় গড়ে তোলার ক্ষেত্রে আজকের আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্রমিক নেতা সুব্রত পন্ডা, কৃষক নেতা -সত্য রঞ্জন দাস এবং জেলা সম্পাদক গঙ্গাধর মন্ডল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় বাঁচাও মঞ্চের সভাপতি ও মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান হিমাংশু দাস।  তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবেন্দ্রনাথ সাহু,কমল তোলা, মদন মাইতি, বিশ্বনাথ মাইতি সহ বিশিষ্ট সমবায়ী নেতৃত্ব গন। ১৪ থেকে ২০ শে নভেম্বর জেলার ব্লকগুলিতে সমবায় সপ্তাহ পালন করা সমবায় গুলিতে সুষ্ঠুভাবে নির্বাচনের দাবি সহ  দুর্নীতিগ্রস্ত ও সুবিধাবাদী শাসক রাজনৈতিক দলের ...

খেজুরী ইওরোপীয় সমাধীক্ষেত্রে মিস সারলটি অ্যানির স্মৃতিফলক পুনঃস্থাপন করা হল

Khejuri Live: খেজুরী আসার পথে জাহাজে মৃত্যু হয়েছিল মিস সারলটি অ্যানির। স্মৃতিস্তম্ভে ফলক পুনঃস্থাপন করল খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি।  খেজুরী থানার ঐতিহ্যবাহী খেজুরী গ্ৰামটিতে অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে একটি 'ইওরোপীয়ান গ্ৰেভ ইয়ার্ড ' গড়ে উঠেছিল। তবে ইতিহাস ঘাঁটলে জানা যায়,খেজুরীতে সর্বপ্রথম ১৬৯৯ খ্রীষ্টাব্দের ২০ সেপ্টেম্বর জর্জ গাই নামে নিউ ইংলিশ কোম্পানি'র এক কর্মচারীকে সমাধিস্থ করা হয়েছিল। ১৮৬৫ খ্রীষ্টাব্দের ১০ অক্টোবর এমোস ওয়েস্ট নামে কাঁথি পূর্ত বিভাগের এক কর্মীকে সর্বশেষ সমাধিস্থ করা হয়। অর্থাৎ সুদীর্ঘ ১৬৬ বছর ধরে খেজুরীতে অবস্থিত ইওরোপীয় সমাধীক্ষেত্রে ইওরোপীয়ানদের সমাধিস্থ করার কাজটি চলেছিল। খেজুরীতে বসবাসরত ও আগত এমন তেত্রিশটি সমাধীস্তম্ভের কথা জানা যায় প্রখ্যাত ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের লেখা ' খেজুরী বন্দর ' (১৯২৭) পুস্তকটি থেকে। কিন্তু ১৮৬৪ খ্রীষ্টাব্দের ৫ অক্টোবরের বিধ্বংসী বন্যা ও ভীষণ ঝড়ে খেজুরী বন্দর ধ্বংসপ্রাপ্ত হয়। খেজুরীর বিখ্যাত ডাকঘরের পোস্টমাস্টার মি. বটেলহো ,পুত্র , পত্নী ও শ্যালিকাসহ সপরিবারে সলিল সমাধি প্রাপ্ত হন। খেজু...

তৃণমূল সমর্থকের দোকানে আগুন ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে, লক্ষ্মণচকে বিক্ষোভ-পথসভা তৃণমূলের

তৃণমূল সমর্থকের দোকানে আগুন ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে, লক্ষ্মণচকে বিক্ষোভ-পথসভা তৃণমূলের Khejuri Live:খেজুরী-২ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে লক্ষণচকে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হল। নিজকসবা পঞ্চায়েতের লক্ষণচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভা হয়। তৃণমূল সমর্থকের দোকানে আগুন ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে।       প্রায় আড়াই হাজার তৃণমূল কর্মী সমর্থকরা পদযাত্রা ও প্রতিবাদ সভায় উপস্থিত হন। প্রসঙ্গত লক্ষণচক গ্রামে একটি মিষ্টি দোকানে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি কোন্দল শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা দেবাশীষ সাহুর মিষ্টি দোকানে আগুন লাগানোর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বদের দাবি দেবাশীষ সাহুর ছেলের কাছ থেকে বিজেপির এক নেতা  চাকরির দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছে। জাল এপয়েন্টমেন্ট দিয়ে ট্রেনিংয়ের নামে বেশ কিছুদিন বাইরে ছেলেটিকে রেখে নিয়োগের ভাঁওতা দেখিয়ে টাকা আত্মসাৎ করবার চেষ্টা করেছে। পরে ওই টাকা ফেরত না দিয়ে দেবাশীষ সাহুর ছেলের উপরে চড়া...

বিদ্যাপীঠে জোনাকি-র আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

Khejuri Live:  খেজুরী আদর্শ বিদ্যাপীঠ জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর আহ্বানে বিশেষ আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেজুরীর প্রাক্তন বিধায়ক তথা কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল৷ উপস্থিত ছিলেন শিক্ষক সমুদ্ভব দাশ,কবি বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, অজিতকুমার জানা, সুমননারায়ণ বাকরা, সমরেশ সুবোধ পড়িয়া, অনিলকুমার সাহু, শমিক জানা, সুভাষচন্দ্র মন্ডল, রাজীব ওঝা, সুদর্শন সেন, নজরুল আলী খাঁন, দীপু খাঁন, সুব্রত কুমার মাঝি, নৈমিশা প্রামানিক, নবনীতা সরকার, সেক আব্দুল সামাদ, অনিমেষ দাস, ফজলু রহমান সেক সহ জোনাকীর ছাত্রছাত্রীগণ৷ বিভিন্ন গুণীজন তাঁদের বক্তব্যে খেজুরীর ঐতিহ্য, ইতিহাস ও কৃতবিদ্য মানুষদের কথা আলোচনা করেন৷ জোনাকী পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়৷ সঙ্গে ছাত্র ছাত্রীদের হস্তশিল্পের প্রদর্শনীর ও আয়োজন করা হয় |জোনাকির ছাত্র ছাত্রীদের হস্ত শিল্প সবার মন কেড়েছে |সবচেয়ে আকর্ষণীয় হস্ত শিল্প যেটা, সেটি হলো খেজুরীর পুরোনো পোস্ট অফিস|এই পোস্ট অফিসটি তৈরী করেছে জোনাকির সদস্যা মধুমিতা মন্ডল |সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোনাকী-র কর্ণধার সেক আসমত৷

রোগীদের ফল প্রদানের মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস উদযাপন

Khejuri Live: মধ্য খেজুরী আঞ্চলিক ভাষা ও ইতিহাস সংরক্ষণ মঞ্চের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস উদযাপিত হল।    সোমবার মধ্য খেজুরী আঞ্চলিক ভাষা ও ইতিহাস সংরক্ষণ মঞ্চের উদ্যোগে দেখালীতে প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়ান‌ দিবস উদযাপিত হয়। এদিন খেজুরী-২ ব্লকের শিল্লাবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের ফল প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন জানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী খেজুরীর প্রাক্তন বিধায়ক ডঃ রামচন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন ভবশঙ্কর খাটুয়া,হলুদবাড়ী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্যামল  বাকরা  নিজ কসবা গ্ৰামপঞ্চায়েত প্রধান প্রানকৃষ্ণ দাস,প্রাক্তন প্রধান শিক্ষক শুভাষ চন্দ্র মন্ডল,সমাজ সেবী অম্বিকেশ পানিগ্ৰাহী,শিক্ষক জয়দেব মাইতি , সমাজকর্মী ভোলানাথ পাল তরুণ সাংবাদিক সত্যব্রত পন্ডা ও সেক আসমত ,সুদীপ্তা জানা,হাবিবা খাতুন  প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক সমুদ্ভব দাস। উপস্থি...

খেজুরী প্রেস ক্লাবের উদ্যোগে প্রবীণ সাংবাদিক সন্মাননা

Khejuri Live: খেজুরী প্রেস ক্লাব -এর উদ্যোগে খেজুরীর কৃতি সন্তান প্রয়াত অধ্যাপক উপেন্দ্রনাথ বলের ১৪০তম জন্মদিবসটি উদযাপন করা হয় এক স্মরণ অনুষ্ঠান ও স্মৃতি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে। বৈকালিক এই স্মরণসভায় সভাপতিত্ব করেন ড. রামচন্দ্র মন্ডল। এছাড়াও, খেজুরী প্রেস ক্লাবের সভাপতি সুমন নারায়ন বাকরা, সম্পাদক সুদর্শন সেন, বিশ্বনাথ মালিক, রাজকুমার পন্ডা প্রমুখরা প্রয়াত অধ্যাপক উপেন্দ্রনাথ বলের সম্পর্কে আলোচনায় অংশগ্ৰহণ করেন। আলোচনা সভাটির শেষে ' অধ্যাপক উপেন্দ্রনাথ বল স্মৃতি সন্মান ' তুলে দেওয়া প্রবীণ সাংবাদিক খেজুরীর রাজকুমার পন্ডা বাবুর হাতে। সন্মাননা হিসেবে ব্যাচ, উত্তরীয়, মানপত্র,স্মারক, মিষ্টির প্যাকেট , পুষ্পস্তবক তুলে দেন উপস্থিত খেজুরী প্রেস ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান রাজকুমার পন্ডা।  প্রসঙ্গত, খেজুরীর কৃতি সন্তান অধ্যাপক উপেন্দ্রনাথ বল জন্মগ্ৰহণ করেছিলেন খেজুরীর জাহানাবাদ গ্ৰামে ১৮৮৩ খ্রীষ্টাব্দের ৩১ অক্টোবর। তিনি অধ্যাপনা সূত্রে লাহোর, লক্ষৌ, পঞ্জাবের দয়াল সিং ও কাঁথি প্রভাত কুমার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিক হিসেবে পাঞ্জাবের তৎকা...

বিদ্যাপীঠে আয়োজিত হল গণ ভাইফোঁটা

Khejuri Live: ভ্রাতৃদ্বিতীয়ার দিনে বিদ্যাপীঠে আয়োজিত হল গণ ভাইফোঁটা। ভাই-বোনের সম্পর্ক অটুট রাখতে ও মঙ্গল কামনায় গণ ভাইফোঁটার আয়োজন করল খেজুরী কালচারাল গ্রুপ। খেজুরীর বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে খেজুরী কালচারাল গ্ৰুপের উদ্যোগে গণ ভাইফোঁটা'র আয়োজন করা হয়। অর্ধ শতাধিক ব্যক্তিকে এদিন মাঙ্গলিক রীতি মেনে ভাইফোঁটা দেওয়া হয়। আয়োজক সংস্থার সভাপতি সুমন নারায়ন বাকরা ও সম্পাদক সুদর্শন সেন জানান, গত বছর থেকে ভাই-বোনের পবিত্র মধুর সম্পর্কের বার্তা তুলে ধরতেই আমরা এই গণ ভাইফোঁটার আয়োজন করে চলেছি। এবছরও আমরা আয়োজন করেছি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খেজুরীর বিশিষ্টজনেরা।

খেজুরী প্রেস ক্লাব ও যদি জানতে পত্রিকার যৌথ উদ্যোগে বাঁশগোড়ায় শুরু হল বই পার্বণ

Khejuri Live: খেজুরীর বাঁশগোড়ায় সারস্বত ভবনে যদি জানতে পত্রিকা- খেজুরী প্রেস ক্লাব ও নেতাজী পাঠচক্রের যৌথ আয়োজনে বিজয়া সম্মিলনী ও বই পার্বণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন হল। চারদিন ব্যাপী বই পার্বণের শুরু হলো আজ বাঁশগোড়ায় সারস্বত ভবনে৷ আঞ্চলিক লেখকদের বহু গ্রন্থ এই বই পার্বণ প্রদর্শনীতে রয়েছে৷ বহু লেখক-কবি অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে; সভাপতির আসন অলংকৃত করেন ড. রামচন্দ্র মন্ডল৷ মুখ্য অতিথি ড. প্রবালকান্তি হাজরা, রণজিৎ কুমার নায়েক, পার্থসারথী দাশ, স্বপনকুমার মন্ডল, অজিতকুমার জানা, শান্তিরাম দাস, গৌরচাঁদ পাত্র, মিহির কুমার প্রধান, রণজিৎ দাস, সুভাষচন্দ্র মন্ডল, ড. সুজন কুমার বালা, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, সুদর্শন সেন, দুর্গা দাস, দিলীপ মন্ডল, বিকাশ পাত্র, মাণিক বারিক, নির্মল কুমার পাত্র, পবিত্রকুমার ভক্তা, প্রদীপ কুমার মাইতি, শিবাণী পাঁজা, সেক আসমত, হাবিবা খাতুন, অঞ্জনা মন্ডল, ভোলানাথ পাল, ধীরেন্দ্রনাথ প্রধান, অনিন্দিতা কামিলা, সোমনাথ দাস, অনিন্দ্য জানা, বামদেব মান্না, প্রসুন করণ, অয়ন জানা, বাসব বারিক, দেবকুমার জানা, সেক ফজলুর রহমান ও রাজকুমার পন্ডা প্রমুখ ব্যক্তিবর্গ৷ আলোচনা,...

কলাগেছিয়ায় ক্ষেত মজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হল

Khejuri Live:  কলাগেছিয়ায় সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের খেজুরি-১ ব্লক কমিটির উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হল। ক্ষেত মজুরের বকেয়া মজুরি,১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিন কাজ ,৬০০ টাকা মজুরি, সামাজিক সুরক্ষা, কাজের গ্যারান্টির দাবিতে এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, লুট,চুরি,খুন, দুর্নীতি, সন্ত্রাস, হিংসা ,ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের খেজুরি-১ ব্লকের দ্বিতীয় সম্মেলন উপলক্ষে কলাগাছিয়া বাস স্ট্যান্ড থেকে ভূঁইয়া মোড় পর্যন্ত মিছিল হয় । মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য হিমাংশু দাস, চিত্ত দাস,রামকুমার মাইতি, শেখ জাহারাজ আলি,অতনু রায়, অনাদি দাস, সহ অন্যান্য নেতৃত্বগন। এরপর সংগঠনের পতাকা উত্তোলন শহীদ স্মরণের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন সেক জাহারাজ আলি। ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১২০ জন প্রতিনিধি নিয়ে কালিপদ মন্ডল নগর ও কমরেড দেবেন্দ্রনাথ দাস মঞ্চে কলাগাছিয়া সুকুমার সেনগুপ্ত ভবনের সম্মুখে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন সর্বভারতীয় ক্ষেত মজুর ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য ও পূর্ব ...

হিজলী টাইড্যাল ক্যানেল পথে বিশ্বকবির যাত্রাদিবস স্মরণ

Khejuri Live:  ইড়িঞ্চির অবসারিকা ন্যাচারাল ইকো হাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হিজলী টাইড্যাল ক্যানেল পথ ধরে তৃতীয়বার উড়িষ্যা যাত্রার দিবসটিকে স্মরণ করে এক আলোচনা ও সাহিত্যসভা অনুষ্ঠিত হলো খেজুরীর দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে। বৈকালিক এই অনুষ্ঠানে  সভাপতি করেন ড. প্রবালকান্তি হাজরা,প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রনজিৎ নায়ক ও বিশেষ অতিথি অমৃত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন কবি অজিত জানা, সুদর্শন সেন, স্বপন মন্ডল,কালীপদ মাইতি,ভূপাল মাইতি, মধুসূদন জানা, অসিত গিরি,মধুমিতা গিরি,প্রতীক জানা, দেবগোপাল মন্ডল প্রমুখ খেজুরী-চন্ডীপুর-ভূপতিনগর-নন্দীগ্ৰামের সংস্কৃতি অনুরাগীগণ। উপস্থিত সকলে বিশ্বকবির জীবন ও সাহিত্যকীর্তি নিয়ে বিশদে আলোচনা করেন। সংগীত পরিবেশন করেন মধুমিতা গিরি। কবিতা  ও ছড়াপাঠে অংশগ্রহণ করেন সুভাষচন্দ্র ঘোড়াই, সমরেশ সুবোধ পড়্যা, দূর্গা দাস, বিমান নায়ক, অনিল সাউ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন  দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সম্পাদক ড. বিষ্ণুপদ জানা।    প্রসঙ্গত, ১৮৯৭ খ্রীষ্টাব্দের ২১ অক্টোবর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর তৃতীয়বার উড়িষ্...

খেজুরি ডাকঘর স্মারক দেশলাই প্রকাশিত হল

Khejuri Live: খেজুরি ডাকঘর স্মারক দেশলাই প্রকাশিত হল। সম্প্রতি খেজুরির ঐতিহ্যবাহী ডাকঘরটি হেরিটেজ নিদর্শন হিসেবে ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের পক্ষ থেকে। গত ১২ সেপ্টেম্বর  রাজ্য হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের আরও ১২টি ঐতিহ্যবাহী নিদর্শনের সঙ্গে খেজুরীর প্রাচীনতম ডাকঘর ভবনটিও হেরিটেজ নিদর্শন হিসেবে ঘোষিত হয়েছে । খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র আবেদনের প্রেক্ষিতে গত ২০ জুন,২০২২ পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই সদস্যের এক প্রতিনিধিদল খেজুরি ডাকঘর পরিদর্শন করেন ও প্রতিনিধিদলের রিপোর্টের ভিত্তিতে খেজুরি ডাকঘরটি হেরিটেজ হিসেবে ঘোষিত হয়। খেজুরি ডাকঘরটি হেরিটেজ ঘোষিত হওয়ার ঘটনাটিকে স্মরনীয় করে রাখতে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র সহায়তায় ' মেদিনীপুর  কালেক্টর্স ক্লাব ' বৃহস্পতিবার বিকেলে খেজুরির কশাড়িয়ায় ' খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র অফিসে ' স্যুভেনির ম্যাচবক্স ' অথবা ' স্মারক দেশলাই '  আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। স্মারক দেশলাইটির মোড়কের আবরন উন্মোচন করেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র সম্পাদক ও খেজু...

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ খেজুরী শাখার বিশেষ সভা

Khejuri Live: খেজুরী কলেজে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের খেজুরী শাখার পূনর্গঠন নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ২০০৮/২০০৯ এর পরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের খেজুরী শাখার কার্যকলাপ এক অজ্ঞাত করণে বন্ধ হ্য়ে যায়।তখন সভাপতি ও সম্পাদক ছিলেন যথাক্রমে ড. অসীমকুমার মান্না ও গৌরীশঙ্কর ভারতী।আজকের ড. মান্নার সভাপতিত্বে আলোচনা শুরু হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের আজীবন সদস্য স্বপনকুমার মণ্ডল ও শ্যামল কুমার বাকরা, ড প্রবালকান্তি হাজরা,ড রামচন্দ্র মণ্ডল, জয়দেব মাইতি,অনিমেষ ঘোষ, সুশান্ত ঘোড়ই, শোভনকুমার দাস, বিশ্বজিত পাত্র প্রমুখ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা ও রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সুচিস্মিতা মিশ্র, দেবদাস বারিক, অনাথবন্ধু নায়ক,সুশীল দাস।  আজকের সভায় সর্বসম্মতিক্রমে অনিমেষ ঘোষ কে  আহ্বায়ক করা হয়। পরবর্তী সভাগুলো তিনি ডাকবেন। ছাত্রসদস্য চাঁদা ৫ টাকা,সদস্য চাঁদা ১৫ টাকা ও আজীবন সদস্য চাঁদা ৫০০টাকা বলে সভায় জানানো হয়। সবাইকে সদস্য সংগ্রহের কথা বলা হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জয়দেব মাইতি।

খেজুরিতে উদ্ধার হল মাটির নিচে থাকা অন্ধ সাপ

Khejuri Live: খেজুরিতে উদ্ধার হল টাইপ্লোপিড। যা ঘিরে ছড়াল আতঙ্ক। খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন এর সদস্যরা উদ্ধার করল টাইপ্লোপিড। প্রসঙ্গত শুক্রবার সকালে খেজুরি-১ ব্লকের দেউলপোতা গ্রামে সাগর সামন্ত নামের এক ব্যাক্তির বাড়িতে মাটি ভরাটের সময় উদ্ধার হয় টাইপ্লোপিড। বাড়ির পাশের জলা জায়গা থেকে মাটি কাটার সময় মাটির সাথে উঠে আসে টাইপ্লোপিড। দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন পরিবার ও প্রতিবেশীরা। খবর পেয়ে অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য প্রীতম মহাপাত্র, শুভ রায় পৌঁছায় ওই ব্যাক্তির বাড়িতে।  অভিন্ন সংস্থার তরফে যোগাযোগ করা হয় বাজকুল রেঞ্জ বন আধিকারিক শমীক জানার সাথে। শমীক বাবু সংস্থার সদস্যদের বলেন, এটি টাইপ্লোপিড বা স্যান্ড বোয়া নামে পরিচিত। অন্ধ সাপের একটি প্রজাতি। বিষধর বা ক্ষতিকর নয়। এরপর সংস্থার সদস্যরা সকলকে বুঝিয়ে টাইপ্লোপিড বা স্যান্ড বোয়া সাপটিকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত টাইপ্লোপিড বা স্যান্ড বোয়া বেশিরভাগ আফ্রিকা, এশিয়া, আমেরিকা এবং সমস্ত মূল ভূখণ্ড অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দ্বীপের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। মাটির নিচে গর্তের মধ্যে বাস করে। হালকা-শনাক্তকারী কালো চোখের দাগ ...

কৃষি বিজ্ঞানী,প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডলের ৯৪তম জন্মদিন উদযাপন

Khejuri Live: কৃষি বিজ্ঞানী , প্রাক্তন বিধায়ক, খেজুরী কলেজের রূপকার ড. রামচন্দ্র মন্ডলের ৯৪তম জন্মদিন সাড়ম্বরে উদযাপিত হলো বৃহস্পতিবার সারাদিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে , খেজুরীর কশাড়িয়া গ্ৰামে অবস্থিত ড. মন্ডলের বাসভবনে। সকালে মাঙ্গলিক স্ত্রোস্তপাঠ , গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে । জন্মদিন উদযাপন পর্বে ড. মন্ডলকে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিগণ ও খেজুরীর নানান সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলি। এদের মধ্যে খেজুরী সাহিত্য সম্মিলনী, খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি, খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতি,  উজান, খেজুরী লায়ন্স ক্লাব, অনু পৃথিবী, কশাড়িয়া সার্বজনীন দূর্গোৎসব কমিটি, যদি জানতে পত্রিকা গোষ্ঠী, ড. রামচন্দ্র মন্ডল ফ্যান ক্লাব প্রমুখ সংস্থার নাম উল্লেখ করা যায়। এই পর্বে ড. মন্ডলের লেখা ' তুলসী উপাখ্যান ও ভেষজ গুণাবলী ' পুস্তকটি প্রকাশিত হয়। প্রকাশ করেন প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিরাম দাস। দ্বিতীয় পর্বে  ' ফিরে দেখা: স্বাধীনতার ৭৫ বছরে খেজুরী ' শীর্যক আলোচনায় অংশগ্ৰহণ করেন খেজুরী কলেজের অধ্যক্ষ ড. অসীম কুমার মান্না, বিমান নায়ক, ড. বিষ্ণুপদ জানা,সু...

খেজুরী থানা দখলের ৮১ তম বর্ষ উদযাপন

Khejuri Live:  ভারতছাড়ো আন্দোলনের অন্যতম কর্মসূচী হিসেবে খেজুরীর বিপ্লবীরা  ১৯৪২ খ্রীষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর রাত ১১ টায় খেজুরী থানা, বোগা বাংলো, জনকা সাব রেজিস্ট্রি অফিস , হেঁড়িয়া খাস মহল অফিস ইত্যাদির দখল ও ধ্বংসসাধন করে । তৎকালীন কংগ্ৰেস দলের কর্মসূচি ছিল কিন্তু পরের দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর সারা ভারত জুড়ে থানা ও অন্যান্য সরকারী ভবনগুলিতে অভিযানের। কিন্তু খেজুরীর বিপ্লবী নেতৃবিন্দের সিদ্ধান্তে পূর্বদিন রাত্রেই বিনা রক্তপাতে সমগ্ৰ ভারতের মধ্যে প্রথম খেজুরীতে থানা ও সরকারী ভবনগুলি দখলের সার্থক অভিযান পরিচালিত হয় ও খেজুরীতে জাতীয় সরকার গঠিত হয়। যার স্থায়িত্বকাল ছিল প্রায় তিন মাস। ঐতিহাসিক এই ঘটনাটিকে স্মরণে রেখে বিগত বেশ কয়েক বছর ধরেই খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতি'র সদস্য/ সদস্যারা এই দিনটি ঐতিহ্যবাহী খেজুরী থানা গেটে পালন করে থাকেন। এবছরও দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শান্তিরাম দাস, প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল, সহ সভাপতি সুমন নারায়ন বাকরা, শ্যামল বাকরা, সুদর্শন সেন, বানেশ্বর পন্ডা প্রমুখেরা। থানার সামনে জাতীয় পত...

দীর্ঘ ১৩ বছর পর নিজেদের রায়তি, চাষযোগ্য জমি পুনরায় দখল করলেন উত্তর কলমদানের কৃষকরা

Khejuri Live: দীর্ঘ ১৩ বছর পর চাষি তার ২৬ বছর ধরে নিজের রায়তি চাষযোগ্য জমি পুনর দখল করল। সিপিআইএম কৃষক- ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্বের উদ্যোগে চাষির মুখে হাঁসি ফুটল।  পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার টিকাশি গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কলমদান গ্রামের ঘটনা। এলাকার কৃষক রাসবিহারী মাইতি সহ পাঁচজন কৃষক  তাদের ১ একর২৯ ডেসিমল জমি দীর্ঘ ১৩ বছর জবর দখল ছিল বলে জানা যায়। অভিযোগ এলাকার তৃণমূল সমর্থিত ব্যাক্তিরাই জমি দখলে রেখে ছিল। রবিবার ওই গ্রামের কৃষক, ক্ষেতমজুর সংগঠনের বাম নেতৃত্বদের উপস্থিতিতে চাষিরা তাদের জমি দখল নিল। আজ চাষিরা জমিতে রোপণের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করল। এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় এরকম বেদখল হওয়া জমি নিজেদের দখলে  নেওয়ার লড়াইয়ে মাঠে নেমে পড়ল গরিব চাষী, বর্গাদার পাট্টাদাররা।  বাম নেতৃত্বের কথায়, সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে, ডেপুটেশন, বিক্ষোভ- অবস্থান- কর্মসূচি শুরু হয়েছে । অনুরূপ খেজুরি ব্লক এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও পঞ্চায়েত সমিতিতে বঞ্চিত- প্রতিবাদী মানুষে...

খেজুরীতে ক্ষুদিরাম স্মরণ,দেওয়াল পত্রিকা প্রকাশ ও রাখী বন্ধন

Khejuri Live: বিদ্যাপীঠ চৌরঙ্গী বাসস্ট্যান্ডে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে অগ্নিযুগের বীরবিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৫ তম আত্মবলিদান দিবসে ' ক্ষুদিরাম স্মরণ'-এর আয়োজন করা হয়। ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল,কার্যকরী সভাপতি ড. বিষ্ণুপদ জানা,সহ: সম্পাদকদ্বয় সুদর্শন সেন ও অনিমেষ ঘোষ,  সদস্য পবিত্র মন্ডল,পার্থপ্রতীম নায়ক, দীপঙ্কর মন্ডল,সুশান্ত ঘোড়াই, অনিত মাইতি,  জয়দেব ঘোষ, মাবুদ হোসেন, বলরাম মান্না, মহামায়া গোল, সত্যজিৎ বর, প্রতীক দাস,সাগর কান্ডার , সুদীপ মন্ডল, শুভাশীষ দাস প্রমুখ  সংস্কৃতি অনুরাগী গুণীজনেরা । ক্ষুদিরামের জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে তাঁর বিশেষ অবদান নিয়ে আলোচনা করেন সকলে। সম্পাদক সুমন নারায়ন বাকরা জানান, ক্ষুদিরামের স্মৃতিধন্য খেজুরীর ঠাকুরনগর গ্ৰাম। ১৯০৭ সালের মার্চ মাসে এই গ্ৰামের বিখ্যাত দোল পূর্ণিমার মেলায় পিকেটিংকে কেন্দ্র করে স্থানীয় মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েছিলেন তিনি।   বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডের বিশ্রামা...

যুব দপ্তরের উদ্যোগে যুব সংসদ বিষয়ক প্রতিযোগিতায় প্রথম খেজুরি আদর্শ বিদ্যাপীঠ

Khejuri Live: পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তরের উদ্যোগে বুধবার খেজুরি-২ ব্লকের হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে যুব সংসদ পরিচালনা বিষয়ক প্রতিযোগিতা হয়। খেজুরি- ২ ব্লকের যুব দপ্তরের তত্ত্বাবধানে  এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে খেজুরী আদর্শ বিদ্যাপীঠ। দ্বিতীয় স্থান হলুদবাড়ি হাই স্কুল ও তৃতীয় স্থান অধিকার করে খেজুরী আদর্শ বালিকা বিদ্যাপীঠ।

বন্যপ্রাণ সংরক্ষণে বিশেষ উদ্যোগ "অভিন্ন"-র

Khejuri Live: লুপ্ত প্রায় কচ্ছপ সংরক্ষণ করার দাবি জানিয়ে খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা "অভিন্ন"- এর কর্মসূচী হল। মঙ্গলবার সকালে খেজুরি-১ ব্লকের দেউলপোতা  গ্রামে সংস্থার সদস্যরা বন্যপ্রাণ সংরক্ষণ করার বার্তা দিতে এলাকায় প্রচার কর্মসূচী করেন। এদিন  এলাকার বাসিন্দাদের থেকে দুটি লুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করেন সংস্থার সদস্যরা। সংস্থার তরফে উদ্ধার হওয়া দুটি কচ্ছপ সংরক্ষণের দাবি জানিয়ে বাজকুল বন দফতরের আধিকারিক শমীক জানার হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়। বন আধিকারিক শমীক জানা দুটি কচ্ছপ সংরক্ষণ করেন এবং এলাকায় সচেতনতার জন্য সংস্থার সদস্যদের উৎসাহ প্রদান করেন। বন দফতরের আধিকারিকের হাতে কচ্ছপ তুলে দেন অভিন্ন সংস্থার সদস্য কিরন কুমার দাস, সৌমেন পাত্র, সুমন সামন্ত, অনিমেষ হাজরা প্রমুখ।

খেজুরী লায়ন্স ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হল

Khejuri Live: খেজুরী লায়ন্স ক্লাবের সভা অনুষ্ঠিত হল। মঙ্গলবার বাঁশগোড়াস্থিত সাহিত্য ভারতীতে সভা হয়।  সভার সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন বিষ্ণুপদ জানা। উপস্থিত ছিলেন লায়ন বিমান নায়ক, লায়ন বিশ্বনাথ মালিক,লায়ন স্বপনকুমার মণ্ডল, লায়ন অনিমেষ ঘোষ, লায়ন জগন্নাথ দাস, লায়ন বিধান রাউত,লায়ন রাজবালা খাটুয়াসুশান্ত ঘোড়ই, লায়ন জয়দেব ঘোষ, মাবুদ হোসেন, লায়ন শুভেন্দু কামিলা, দীপঙ্কর মণ্ডল, লায়ন অনন্তকুমার মান্না প্রমুখ ।   লায়ন্স এর প্রথা মেনে সভা শুরু হয়। লায়ন্স এর প্রতিষ্ঠাতা মেলভিন জোনস এর প্রতাকৃতিতে মাল্যদান করে সভা শুরু হয়। সভাতে আগামী তিন মাসের বিভিন্ন কর্মসূচী স্থির করা হয়। বাঁশগোড়া সাহিত্য ভারতীতে খেজুরী লায়ন্স ক্লাবের অফিস উদ্বোধন হয়।  রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস এর উদ্দেশ্যে শ্রদ্ধানিবেদন করা হয়।

ভারতছাড়ো আন্দোলনের ৮০তম বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্ৰামী সন্মাননা

Khejuri Live: ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলন -এর সূচনা ঘটেছিল ৮০ বছর পূর্বে ৯ আগস্ট, ১৯৪২ খ্রীষ্টাব্দে। এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিট ও খেজুরী প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে ভারতছাড়ো আন্দোলনে ও খেজুরী থানা দখল অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্ৰহনকারী স্বাধীনতা সংগ্ৰামী স্বর্গীয় ভোলানাথ কামিলার পরিবারের হাতে মরণোত্তোর সন্মাননা তুলে দেওয়া হলো। বিকেলে আয়োজক সংস্থা দু'টির পক্ষ থেকে খেজুরীর দামোদরচক গ্ৰামে অবস্থিত  প্রয়াত স্বাধীনতা সংগ্ৰামী ভোলানাথ কামিলার বাসভবনে তাঁর জ্যেষ্ঠ পুত্রবধূ মানসী কামিলা'র হাতে মানপত্র, পুষ্পস্তবক, মিষ্টান্ন তুলে দেওয়া হয়। এছাড়াও, একটি চারাগাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের সম্পাদক সুমন নারায়ন বাকরা, খেজুরী প্রেস ক্লাবের সম্পাদক সুদর্শন সেন, ভোলানাথ কামিলার পৌত্রবধূ পারমিতা দত্ত কামিলা। ভোলানাথ কামিলার কনিষ্ঠ পুত্র প্রখ্যাত চিত্রশিল্পী সুরেন্দ্রনাথ কামিলা জানান, এই প্রথম কোনো সংগঠনের পক্ষ থেকে আমার প্রয়াত স্বাধীনতা সংগ্ৰামী পিতা ভোলানাথ কামিলার উদ্দেশে মরণোত্...

রাত জেগে পঞ্চায়েতে কাজ! চোরেরা খাতা সারছে দাবি বামেদের,বাকি থাকা কাজ হচ্ছে বলছে তৃণমূল

Khejuri Live: গভীর রাত পর্যন্ত খোলা গ্রাম পঞ্চায়েত অফিস। খাতাপত্র ঠিকঠাক করার কাজ চলছে রাতভর। তথ্য লোপাটের কি চেষ্টা চলছে? নাকি সত্যিই সাধারন মানুষের স্বার্থে কাজ হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বেড়েছে। রাতে কর্মীরা গিয়ে পঞ্চায়েত অফিসের ভিতরে তালা লাগিয়ে কাজ করছে। "অফিস কর্মীদের প্রশ্ন করলে, উত্তর দিতে পারছে না, পালিয়ে যাচ্ছে"- বললেন এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে খেজুরি-১ ব্লকের কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতে। কয়েকদিন আগে অঞ্চলের সাধারণ গরিব মানুষ পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছিল। তারপর থেকে শুরু হয়েছে গভীর রাত্রি পর্যন্ত খাতা পত্র সারার নামে কাজকর্ম। খেজুরির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম দাস অবশ্য সাফ জানিয়েছেন "বাকি থাকা কাজকর্ম করার জন্যই রাত দিন কর্মীরা কাজ করছেন"। কিছুদিন আগে গড়বাড়ি-২ পঞ্চায়েতেও একই ঘটনা যারফলে বিজেপি কর্মী সমর্থকরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন । তাদের প্রশ্ন এতদিন তো রাতে কাজ হতে দেখিনি। এখন কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার কথা শুনে কি খ...