Skip to main content

দীর্ঘ ১৩ বছর পর নিজেদের রায়তি, চাষযোগ্য জমি পুনরায় দখল করলেন উত্তর কলমদানের কৃষকরা

Khejuri Live: দীর্ঘ ১৩ বছর পর চাষি তার ২৬ বছর ধরে নিজের রায়তি চাষযোগ্য জমি পুনর দখল করল। সিপিআইএম কৃষক- ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্বের উদ্যোগে চাষির মুখে হাঁসি ফুটল। 
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার টিকাশি গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কলমদান গ্রামের ঘটনা। এলাকার কৃষক রাসবিহারী মাইতি সহ পাঁচজন কৃষক  তাদের ১ একর২৯ ডেসিমল জমি দীর্ঘ ১৩ বছর জবর দখল ছিল বলে জানা যায়। অভিযোগ এলাকার তৃণমূল সমর্থিত ব্যাক্তিরাই জমি দখলে রেখে ছিল। রবিবার ওই গ্রামের কৃষক, ক্ষেতমজুর সংগঠনের বাম নেতৃত্বদের উপস্থিতিতে চাষিরা তাদের জমি দখল নিল। আজ চাষিরা জমিতে রোপণের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করল। এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় এরকম বেদখল হওয়া জমি নিজেদের দখলে  নেওয়ার লড়াইয়ে মাঠে নেমে পড়ল গরিব চাষী, বর্গাদার পাট্টাদাররা।


 বাম নেতৃত্বের কথায়, সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে, ডেপুটেশন, বিক্ষোভ- অবস্থান- কর্মসূচি শুরু হয়েছে । অনুরূপ খেজুরি ব্লক এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও পঞ্চায়েত সমিতিতে বঞ্চিত- প্রতিবাদী মানুষের বিশাল বিশাল মিছিল  ডেপুটেশন অবস্থান কর্মসূচি গুলি সংঘটিত হয়েছে। তুলে ধরা হয়েছে লুটের খতিয়ান প্রশাসনের কাছে। দাবি উঠেছে বেদখল জমি আর বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাওয়ার। চাপে পড়ে তৃণমূলীরা এখন দিশেহারা। গ্রামে গ্রামে মানুষ জাগছে। চুরি দুর্নীতিতে জড়িয়ে তৃণমূল নেতারা এখন মুখ লুকাচ্ছে। অপরাধের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আজকের ঘটনা তা প্রমাণ দিচ্ছে। প্রতিবাদী মানুষজন সংগঠিত হয়ে বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে লাল ঝান্ডা কাঁধে তুলে নিয়ে একজোট হয়েছে । টিকাশি গ্রাম পঞ্চায়েতের উত্তর কলমদান মৌজায় ৩৮২, ১২০২ ২৩৭০ এর খতিয়ানে ১৬৭২ দাগে ১ একর ২৯ ডিসমিল জমি যা রাসবিহারী মাইতি, সুকুমার মাইতি, গুরুপদ মাইতি, জোৎস্না মাইতিদের ২৬ বছরের দখলে ছিল। যা আজকে চাষিরা তাদের দখল ফিরে পেল। এই ঘটনার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের ওই একই মৌজার ৫ জন পাট্টাদার শ্রীকান্ত মন্ডল, ভরত বারুই, প্রতাপ বারুই, তাপস বারুই, মনোরঞ্জন দীক্ষিতের বেদখল  হওয়া  ৫৪ ডিসমিল জমিতে ও আজকে চাষ করে অধিকার ফিরে পেল পাট্টাদাররা। বাম নেতা হারাধন জানা, অসিত সামন্ত, সঞ্জয় দলুই এর নেতৃত্বে গ্রাম এলাকায় যেমন চাষিরা অধিকার ফিরে পেয়েছে,  তেমনই খেজুরি-২ ব্লক এলাকায় কৃষক নেতা যাদবেন্দ্রনাথ সাহু, সমীরেন্দ্রনাথ কলা,  গোকুল ঘড়ুই, রাম কুমার মাইতি, জাহারাজ আলীদের  নেতৃত্বে এই আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
খেজুরির পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস বলেন, গরিব- কৃষক, পাট্টাদার, বর্গাদার মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছেন। লাল ঝান্ডার লড়াইকে আরও শক্তিশালী করতে বঞ্চিত মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আমরা আগামী দিনে লাল ঝান্ডার সাহায্য নিয়ে হাজার হাজার একর বেদখল জমি উদ্ধার করে গরিব মানুষের হাতে তুলে দেব। 

Comments

Popular posts from this blog

বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে আর ফেরা হল না, পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ

Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

রেজিষ্ট্রেশন ছাড়া চলবে না টোটো, কড়াকড়ি নিয়ম রাজ্য সরকারের।

Khejuri Live: পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন ছাড়া আর চলবে না টোটো — নতুন নীতিতে কড়াকড়ি আনল রাজ্য সরকার রাজ্যের রাস্তায় আর অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এবার টোটোচালকদের জন্য আনছে কঠোর নিয়ম। নতুন নীতিমালা অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো আর চলতে পারবে না। রাজ্যজুড়ে সমস্ত ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনকে আনতে হবে সরকারের নির্দিষ্ট ডাটাবেসের আওতায়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ঘোষণা রাজ্য পরিবহন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, “Temporary Toto Enrolment Number (TTEN)” নামে একটি বিশেষ ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেক টোটোর জন্য একটি ইউনিক নম্বর জারি করা হবে। এই নম্বর ছাড়াই আর কোনো টোটো রাস্তায় নামলে সেটিকে অবৈধ বলে গণ্য করা হবে। ভবিষ্যতে QR কোডযুক্ত নম্বরপ্লেটও লাগানো বাধ্যতামূলক করা হবে। কেন এই সিদ্ধান্ত? বিগত কয়েক বছরে টোটোর সংখ্যা রাজ্যজুড়ে কয়েক লক্ষে পৌঁছেছে। অনেক জায়গায় রুট নির্ধারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করছে, যা ট্রাফিক জট, দুর্ঘটনা ও নিরাপত্তা সমস্যার কারণ হয়ে উঠেছে। জানা যায়, “রাজ্যের প্রায় ৪ লক্ষেরও বেশি টো...

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে গবেষক ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।  Khejuri Live: আর্থিক অভাবে বই ফেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ছেলেটি আজ গবেষক।  সুদূর কানাডা, আমেরিকায় পড়াশোনা, গবেষনা করে এখন ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির অন্যতম ধানবাদ আইআইটির প্রফেসর পদে যোগ দিতে চলেছেন তিনি। প্রফেসর পদে যোগ দেওয়ার জন্য নিয়োগ পত্র হাতে পেয়েছেন যাদব মাঝি। রঘুসর্দারবাড় জালপাই ও শৌলার দরিদ্র মৎস্যজীবী মানুষদের কাছে ড. যাদব মাঝির লড়াই গর্ব ও অহংকারের। সালটা ছিল ২০০৮, নয়াপুট সুধীরকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.২৫ শতাংশ নাম্বার পেয়ে বিদ্যালয়ের সেরা হয় যাদব। মাধ্যমিকের সাফল্য পেলেও আর্থিক অভাব অনটনের কারনে স্কুলছুট হতে হয় যাদব কে। সদ্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন বসন্তকুমার ঘোড়াই। বিদ্যালয়ের সেরা ছাত্র একাদশ শ্রেনিতে ভর্তি না হওয়ায় খোঁজ নেন। সহ-শিক্ষক সন্দীপ কুমার জানাকে সাথে নিয়ে মোটর বাইকে যাদবের বাড়ি পৌঁছান তিনি। যাদবের বাড়ি গিয়ে যাদবের বাবা লঙ্কেশ্বর বাবুর মুখে শুনলেন, যাদব মাছ ধরতে গিয়েছে আসতে দেরি হবে। দীর্...