Khejuri Live: ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলন -এর সূচনা ঘটেছিল ৮০ বছর পূর্বে ৯ আগস্ট, ১৯৪২ খ্রীষ্টাব্দে। এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিট ও খেজুরী প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে ভারতছাড়ো আন্দোলনে ও খেজুরী থানা দখল অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্ৰহনকারী স্বাধীনতা সংগ্ৰামী স্বর্গীয় ভোলানাথ কামিলার পরিবারের হাতে মরণোত্তোর সন্মাননা তুলে দেওয়া হলো। বিকেলে আয়োজক সংস্থা দু'টির পক্ষ থেকে খেজুরীর দামোদরচক গ্ৰামে অবস্থিত প্রয়াত স্বাধীনতা সংগ্ৰামী ভোলানাথ কামিলার বাসভবনে তাঁর জ্যেষ্ঠ পুত্রবধূ মানসী কামিলা'র হাতে মানপত্র, পুষ্পস্তবক, মিষ্টান্ন তুলে দেওয়া হয়। এছাড়াও, একটি চারাগাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের সম্পাদক সুমন নারায়ন বাকরা, খেজুরী প্রেস ক্লাবের সম্পাদক সুদর্শন সেন, ভোলানাথ কামিলার পৌত্রবধূ পারমিতা দত্ত কামিলা। ভোলানাথ কামিলার কনিষ্ঠ পুত্র প্রখ্যাত চিত্রশিল্পী সুরেন্দ্রনাথ কামিলা জানান, এই প্রথম কোনো সংগঠনের পক্ষ থেকে আমার প্রয়াত স্বাধীনতা সংগ্ৰামী পিতা ভোলানাথ কামিলার উদ্দেশে মরণোত্তর সন্মাননা জ্ঞাপন করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আয়োজক সংস্থা দুটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, ভোলানাথ কামিলা ( ১৯০৭-১৯৬৩ ) খেজুরীতে আইন অমান্য আন্দোলন , ভারতছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৪২ এর ২৮ সেপ্টেম্বর রাতে খেজুরী থানা দখল অভিযানে তিনি অগ্ৰণী ভূমিকা নিয়েছিলেন।

শ্রদ্ধা জ্ঞাপন করি
ReplyDelete