Skip to main content

Posts

Showing posts from July, 2022

কন্যাশ্রীদের এক্সপোজার ভিজিট,মেয়েদের নিরাপত্তা, বাল্য বিবাহ রোধে কন্যাশ্রীদের ভূমিকা শীর্ষক শিবির হল খেজুরিতে

Khejuri Live: মঙ্গলবার খেজুরী আদর্শ বিদ্যাপীঠের কন্যাশ্রী-র সঙ্গে যুক্ত  'নিবেদিতা কন্যাশ্রী ক্লাব' এর ছাত্রীরা শোভাযাত্রা সহকারে জনকা বাজার অতিক্রম করে এক্সপোজার ভিজিটে মিলিত হল। খেজুরি-২ বিডিও অফিস এবং খেজুরী থানা অফিসে। উপস্থিত ছিল প্রায় ৩৫৫ জন কন্যাশ্রী ছাত্রীরা। তারা দুটি অফিস  ঘুরে দেখল। দুই অফিসে তারা কন্যাশ্রীর মাধ্যমে উচ্চ শিক্ষা লাভ, মেয়েদের প্রতিষ্ঠা, নিরাপত্তা এবং কম বয়সে বিয়ে না করার বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করে।   আলোচনা সভায় অংশ নেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শমীক নাগ , পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, ব্লকের অন্যান্য আধিকারিকগণ, থানার মেজবাবু সহ অফিসারগণ, অন্যান্য পুলিশ কর্মীরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার দাস, সহ শিক্ষক সমুদ্ভব দাশ, কালিপদ হেমরম, শিক্ষিকা শ্রীময়ী দাস পাইক, তমালিকা প্রামানিক, সুপর্ণা দাস পাত্র ও কন্যাশ্রীর দায়িত্বপ্রাপ্ত গ্রন্থাগারিক প্রশান্ত সাঁতরা, করণিক সেক আসেদ আলী, জলি দাস, অনুরাধা বেরা মাইতি,শিক্ষা কর্মী আব্দুস সামাদ ও শ্রীমন্ত সিংহ।  ব্লকের কন্যাশ্রীর নোডাল অফিসার  কন্যাশ...