Skip to main content

Posts

Showing posts from 2024

নবান্ন অভিযানে অশান্তি! সোশ্যাল মিডিয়ায় ছবি চিহ্নিত করে খবর দেওয়ার অনুরোধ কোলকাতা পুলিশের

নবান্ন অভিযানে অশান্তি। সোশ্যাল মিডিয়ায় ছবি চিহ্নিত করে পোস্ট করল কোলকাতা পুলিশ। চিহ্নিত ব্যক্তিদের সন্ধান দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন পুলিশের। নবান্ন অভিযানকে ঘিরে মঙ্গলবার দিনভর উত্তাপ ছিল। আক্রান্ত হয়েছেন প্রতিবাদীরা এবং কয়েকজন পুলিশ কর্মীও।  সন্ধ্যায় কোলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকজন ব্যক্তিকে চিহ্নিত করে সন্ধান দেওয়ার অনুরোধ  জানিয়ে নিকটবর্তী থানায় জানানোর অনুরোধ করা হয়। দেখে নিন কি লেখা রয়েছে কোলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুকে দেখে নিন চিহ্নিত বেশ কয়েকটি ছবি

ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের ৯৭তম প্রয়াণ বার্ষিকী পালন

  ১৭জুলাই, খেজুরী : খেজুরীর ভূমিপুত্র, ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের ৯৭তম প্রয়াণ বার্ষিকী পালিত হলো খেজুরীর জনকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখে। স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখে অবস্থিত মহেন্দ্রনাথ করণের   আবক্ষমূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও তাঁর জীবন - কর্ম নিয়ে  আলোচনায় অংশগ্রহণ করেন ড. রামচন্দ্র মন্ডল,সুমন নারায়ন বাকরা, শ্যামল   বাকরা, সুভাষ মন্ডল, শিশির দাস, ভবশঙ্কর খাটুয়া, অলোক রঞ্জন দাস, সুদর্শন সেন প্রমুখ। প্রসঙ্গত, খেজুরীর প্রথম যথার্থ ইতিহাসকার মহেন্দ্রনাথ করণ ১৮৮৬ খ্রীস্টাব্দের ১৯ নভেম্বর খেজুরীর ভাঙ্গণমারী গ্রামে জন্মগ্রহণ করেন। মেধাবী মহেন্দ্রনাথ ছাত্রাবস্থায় কৃতিত্ব দেখিয়ে দু'টি  রৌপ্য ও একটি স্বর্ণ পদক লাভ করেন। এসময় স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ে ' বন্দে মাতরম ভিক্ষু সম্প্রদায় ' গঠন করেন ও ' বঙ্গলক্ষীর ব্রতকথা ' নামে পুস্তক রচনা করেন। পরবর্তী জীবনে তিনি আরও অনেকগুলি পুস্তক রচনা করলেও মাতৃভূমি খেজুরীর ইতিহাস অনুসন্ধান করে লেখা ' হিজলীর মসনদ- ঈ- আলা ' ও ' খেজুরী বন্দর ' নামের পুস্তক দুটি তাকে বিপুল খ্যাতির অধিকারী করে তোলে। ...

বিজেপির সন্ত্রাস ঠেকাতে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূলের

খেজুরী লাইভ প্রতিবেদন: খেজুরির শ্যামপুরে প্রকাশ্য সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভায় এসে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য নেতা কুনাল ঘোষ থেকে তৃণমূলের বিধায়িকা শিউলী সাহা। ভোট পরবর্তীতে খেজুরিতে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে শ্যামপুরে প্রতিবাদ পথসভার আয়োজন করে খেজুরি তৃণমূল কংগ্রস। সেই সভা থেকেই সন্ত্রাস রুখতে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য তৃণমূল নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কুনাল ঘোষ থেকে শিউলি সাহা বলেন খেজুরিতে প্রায় ৬৮৮৮৫ জন মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। বিজেপির এই সন্ত্রাস বন্ধ না হলে মন্ত্রিসভায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ করার সুপারিশ করা হবে। তাছাড়া অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বিবেচনা করা হবে।  তৃণমূল নেতৃত্বদের প্রকাশ্য সমাবেশ থেকে এধরনের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তর্জা। রাজনৈতিক সভা থেকে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক কটাক্ষের সুরে বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এই সমস্ত মন্তব্য করছেন ওনারা। কিভাবে সরকা...