বাম আমলের আগে থেকে, প্রতিষ্ঠার সময় থেকেই বন্ধ ছিল সরস্বতী পূজা! বাগদেবীর আরাধনা হল খেজুরী মক্তব প্রাথমিক বিদ্যালয়ে। বাম জমানার আগে থেকেই একপ্রকার নিষিদ্ধ ছিল বিদ্যাদেবীর আরাধনা। দীর্ঘ বছরের পর এবছর খেজুরী পঞ্চায়েতের উপপ্রধানের তৎপরতা ও প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ে বাজল শাঁখ, উচ্চারিত হল বৈদিক মন্ত্র। বিদ্যালয়ে পুজো দিল কচিকাঁচারা, খুশি শিক্ষক-অভিভাবকগণ। সোমবার পুলিশের উপস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ে পুজো হল। স্থানীয়দের কথায় অবশেষে সম্ভবত ১৪০বছরের ইতিহাসে এই প্রথম বিদ্যার দেবী সরস্বতীর পূজা সম্পন্ন হল মক্তব প্রাথমিক বিদ্যালয়ে।
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news