Skip to main content

Posts

Showing posts from August, 2021

খেজুরীতে এই প্রথম, খেজুরীর তল্লায় ভাস্কর্য প্রদর্শনী চলছে বিস্তারিত 👇

Khejuri Live: খেজুরীর তল্লায় ভাস্কর্য প্রদর্শনী  অণু পৃথিবীর উদ্যোগে ও স্বপ্ন পূরণ উদ্যোগ-এর সহায়তায় খেজুরীর তল্লায় চলছে ' ভাস্কর্য প্রদর্শনী ' । খেজুরীর টিকাশী প্রিয়ানগর গ্ৰামের ভাস্কর অনিন্দ্য সেন মাটি, প্লাস্টার অফ প্যারিস , ফাইবার ইত্যাদি দিয়ে তুলে ধরেছেন নানান ধরনের গ্ৰামীণ জীবনের হারিয়ে যাওয়া সংস্কৃতি। ঢেঁকিতে চাল ভাঙা, মাঠে লাঙ্গল দেওয়া , ধান ঝাড়ানো, গোরুর গাড়ি ,মই দেওয়া, গ্ৰামীণ জীবনের একসময়ের বিনোদন বেতারের জনপ্রিয়তা ইত্যাদি তাঁর ভাস্কর্যের মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে। আয়োজক সংস্থার পক্ষে ধীরেন্দ্রনাথ প্রধান জানান, গ্ৰামবাংলার অপরিচিত শিল্পী ও তাঁদের শিল্পকর্ম তুলে ধরবার জন্য চেষ্টা করছি আমরা। খেজুরীতে প্রথমবার এ ধরনের উদ্যোগ নিলাম আমরা। ভালোই সাড়া পাচ্ছি আমরা। প্রদর্শনী চলবে আগামী ১৫ আগষ্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা। গত ৩০ জুলাই এই প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিবিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। প্রদর্শনীর বিভিন্ন দিনে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, সুদর্শন সেন, সুমন নারায়ন বাকরা,সুব্রত মাইতি, অরিন্দম মাইতি , ...

ক্ষুদিরামের স্মৃতিধন্য খেজুরীর ঠাকুরনগরে আত্মোৎসর্গ দিবস উদযাপন

Khejuri Live: ১১ আগষ্ট : মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মোৎসর্গ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো খেজুরীতে ক্ষুদিরামের স্মৃতিধন্য ঠাকুরনগর ঐতিহাসিক দোল মেলা সংলগ্ন লাক্ষী অঞ্চল অফিসের ত্রিতলে অবস্থিত সভাকক্ষে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সদস্য/ সদস্যারা ছাড়াও খেজুরীর সংস্কৃতি অনুরাগী বহু গুণীজন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি , বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক,খেজুরী-১ নং ব্লকের সহ:সভাপতি শঙ্কর বাগ, স্বপন মন্ডল, সুদর্শন সেন,নিশিকান্ত ভূঞ্যা প্রমুখের আলোচনায় উঠে এলো ক্ষুদিরাম বসুর জীবনের নানান দিক। এছাড়াও উপস্থিত বিশিষ্টজনের মধ্যে লাক্ষী অঞ্চল উপপ্রধান বিমল জানা, ঠাকুরনগর দোল মেলা কমিটির সম্পাদক দেবব্রত গুচ্ছাইত, সুব্রত মাঝি,  জয়দেব মাইতি, অরিন্দম মাইতি, পবিত্র ভক্তা, ধীরেন্দ্রনাথ প্রধান, শিশির দাস প্রমুখের নাম করা যায় । সম্পাদক সুমন নারায়ন বাকরা জানান, খেজুরীর এই দোলমেলা প্রাঙ্গণ ক্ষুদিরামের স্মৃতিধন্য, আম...

বীর শহীদ ক্ষুদিরামের ১৩৬তম আত্ম বলিদান দিবসে গণতান্ত্রিক যুব ও ছাত্র ফেডারেশনের শ্রদ্ধার্ঘ্য

Khejuri Live : বীর শহীদ  ক্ষুদিরাম বসুর১৩৬ তম আত্ম বলিদান দিবসে খেজুরি২ ব্লকের- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন , ভারতের ছাত্র ফেডারেশন ও রেডভলেন্টিয়াসের  যৌথ  উদ্যোগে এই রক্তদান শিবিরখজুরী-২ ব্লকের  কুঞ্জপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সুকুমার সেনগুপ্ত ভবনের সম্মুখে অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন  ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নবনীতা চক্রবর্তী। প্রধান অতিথি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও জেলার গণ আন্দোলনের নেতা নিরঞ্জন সিহি।এছাড়া  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের  পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক পরিতোষ পট্টনায়েক, ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক আশিস গুছাইত।  ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক সেক জাকির হোসেন মল্লিক, খেজুরির  রেডভলেন্টিয়াসের আহ্বায়ক রত্নেশ্বর দোলুই, খেজুরির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা পরিষদের সদস্য হিমাংশু দাস,  গনআন্দোলনের নেতা মৃন্ময় মাইতি,তাপস  মিশ্র ,পল্লব মাইতি, রবিন কাজলী, অতনু রায়, সৌগত বেরা, বাপি প্...