Khejuri Live:
১১ আগষ্ট : মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মোৎসর্গ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো খেজুরীতে ক্ষুদিরামের স্মৃতিধন্য ঠাকুরনগর ঐতিহাসিক দোল মেলা সংলগ্ন লাক্ষী অঞ্চল অফিসের ত্রিতলে অবস্থিত সভাকক্ষে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সদস্য/ সদস্যারা ছাড়াও খেজুরীর সংস্কৃতি অনুরাগী বহু গুণীজন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি , বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক,খেজুরী-১ নং ব্লকের সহ:সভাপতি শঙ্কর বাগ, স্বপন মন্ডল, সুদর্শন সেন,নিশিকান্ত ভূঞ্যা প্রমুখের আলোচনায় উঠে এলো ক্ষুদিরাম বসুর জীবনের নানান দিক। এছাড়াও উপস্থিত বিশিষ্টজনের মধ্যে লাক্ষী অঞ্চল উপপ্রধান বিমল জানা, ঠাকুরনগর দোল মেলা কমিটির সম্পাদক দেবব্রত গুচ্ছাইত, সুব্রত মাঝি, জয়দেব মাইতি, অরিন্দম মাইতি, পবিত্র ভক্তা, ধীরেন্দ্রনাথ প্রধান, শিশির দাস প্রমুখের নাম করা যায় । সম্পাদক সুমন নারায়ন বাকরা জানান, খেজুরীর এই দোলমেলা প্রাঙ্গণ ক্ষুদিরামের স্মৃতিধন্য, আমরা চাই এখানে তাই ক্ষুদিরামের আগমনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একটি মূর্তি বসুক। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ড. বিষ্ণুপদ জানা।

প্রসঙ্গত, খেজুরীর এই ঠাকুরনগর গ্ৰামের দোল মেলায় ১৯০৭ খ্রীষ্টাব্দে ক্ষুদিরাম পিকেটিং-এ বিদেশী দ্রব্য বর্জন, স্বদেশী দ্রব্যের প্রচার কর্মসূচী সংগঠিত করেছিলেন।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com