Khejuri Live: খেজুরীর তল্লায় ভাস্কর্য প্রদর্শনী
অণু পৃথিবীর উদ্যোগে ও স্বপ্ন পূরণ উদ্যোগ-এর সহায়তায় খেজুরীর তল্লায় চলছে ' ভাস্কর্য প্রদর্শনী ' । খেজুরীর টিকাশী প্রিয়ানগর গ্ৰামের ভাস্কর অনিন্দ্য সেন মাটি, প্লাস্টার অফ প্যারিস , ফাইবার ইত্যাদি দিয়ে তুলে ধরেছেন নানান ধরনের গ্ৰামীণ জীবনের হারিয়ে যাওয়া সংস্কৃতি। ঢেঁকিতে চাল ভাঙা, মাঠে লাঙ্গল দেওয়া , ধান ঝাড়ানো, গোরুর গাড়ি ,মই দেওয়া, গ্ৰামীণ জীবনের একসময়ের বিনোদন বেতারের জনপ্রিয়তা ইত্যাদি তাঁর ভাস্কর্যের মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে। আয়োজক সংস্থার পক্ষে ধীরেন্দ্রনাথ প্রধান জানান, গ্ৰামবাংলার অপরিচিত শিল্পী ও তাঁদের শিল্পকর্ম তুলে ধরবার জন্য চেষ্টা করছি আমরা। খেজুরীতে প্রথমবার এ ধরনের উদ্যোগ নিলাম আমরা। ভালোই সাড়া পাচ্ছি আমরা। প্রদর্শনী চলবে আগামী ১৫ আগষ্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা। গত ৩০ জুলাই এই প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিবিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল। প্রদর্শনীর বিভিন্ন দিনে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, সুদর্শন সেন, সুমন নারায়ন বাকরা,সুব্রত মাইতি, অরিন্দম মাইতি , জয়দেব মাইতি প্রমুখদের নাম উল্লেখ করা যায়।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com