Skip to main content

Posts

Showing posts from July, 2024

ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের ৯৭তম প্রয়াণ বার্ষিকী পালন

  ১৭জুলাই, খেজুরী : খেজুরীর ভূমিপুত্র, ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের ৯৭তম প্রয়াণ বার্ষিকী পালিত হলো খেজুরীর জনকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখে। স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখে অবস্থিত মহেন্দ্রনাথ করণের   আবক্ষমূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও তাঁর জীবন - কর্ম নিয়ে  আলোচনায় অংশগ্রহণ করেন ড. রামচন্দ্র মন্ডল,সুমন নারায়ন বাকরা, শ্যামল   বাকরা, সুভাষ মন্ডল, শিশির দাস, ভবশঙ্কর খাটুয়া, অলোক রঞ্জন দাস, সুদর্শন সেন প্রমুখ। প্রসঙ্গত, খেজুরীর প্রথম যথার্থ ইতিহাসকার মহেন্দ্রনাথ করণ ১৮৮৬ খ্রীস্টাব্দের ১৯ নভেম্বর খেজুরীর ভাঙ্গণমারী গ্রামে জন্মগ্রহণ করেন। মেধাবী মহেন্দ্রনাথ ছাত্রাবস্থায় কৃতিত্ব দেখিয়ে দু'টি  রৌপ্য ও একটি স্বর্ণ পদক লাভ করেন। এসময় স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ে ' বন্দে মাতরম ভিক্ষু সম্প্রদায় ' গঠন করেন ও ' বঙ্গলক্ষীর ব্রতকথা ' নামে পুস্তক রচনা করেন। পরবর্তী জীবনে তিনি আরও অনেকগুলি পুস্তক রচনা করলেও মাতৃভূমি খেজুরীর ইতিহাস অনুসন্ধান করে লেখা ' হিজলীর মসনদ- ঈ- আলা ' ও ' খেজুরী বন্দর ' নামের পুস্তক দুটি তাকে বিপুল খ্যাতির অধিকারী করে তোলে। ...