Khejuri Live: পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই সদস্যের এক প্রতিনিধি দল রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধদ্বিশতবর্ষে তাঁর স্মৃতি বিজড়িত প্রাচীন খেজুরি বন্দর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতি প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য হেরিটেজ কমিশনের অফিসার অন স্পেশাল ডিউটি বাসুদেব মালিক ও তার সহকর্মী অরিন্দম রায় দুপুরে খেজুরিতে পৌঁছান। খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির পক্ষে তাঁদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতির সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল ও অন্যতম সহ সম্পাদক সুমন নারায়ন বাকরা। প্রতিনিধিদলকে খেজুরির প্রাচীনতম ডাক ও তার ঘর , বাউটা মঞ্চ, প্রাচীন খেজুরি বন্দর এলাকা, ডাক ও সেচ বাংলো, ইওরোপীয়ান সমাধীক্ষেত্র, নীলকুঠি ঘুরিয়ে দেখান হেরিটেজ কমিটির সভাপতি ড. অসীমকুমার মান্না, সহ: সভাপতি ড. প্রবালকান্তি হাজরা, সহ সম্পাদক সুদর্শন সেন, কোষাধ্যক্ষ স্বপন কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক, নিজকশবা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সমুদ্ভব দাশ, সদস্য ড. বিষ্ণুপদ জানা, জয়দেব মাইতি প্রমুখ। বাজকুল ফরেস্ট রেঞ্জের রেঞ্জার শমীক জানা প...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news