Khejuri Live: বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণ। তাঁরা আজ কাঁদছে
তাঁদের বাঁচান। প্রাণ রক্ষার জন্য এই স্লোগানকে সামনে রেখে আজকের বন দপ্তর ও জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে খেজুরির কলমোড়, গোডাউন, বিদ্যামন্দির, বট তলা, সাতখন্ড, ভাঙাভেড়া এবং নন্দীগ্রামের সোনাচূড়া, জ্যেলিহাম পর্যন্ত পরিবেশ ও বন্য প্রাণ সচেতনতা অভিযান চলে।
বন্য প্রাণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব বিশ্লেষণ, সাউন্ড সিস্টেমে সচেতনতামূলক গান, পোস্টার মাড়ানো, লিপলেট বিলি, বক্তব্য, সাউন্ড সিস্টেমে প্রচার ও পথসভার মাধ্যমে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করেন জোনাকির সদস্যরা ও বনকর্মীবৃন্দ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম বন আধিকারিক নারায়ণ গিরি ,বন সহায়কবন্ধু গোবর্দ্ধন জানা ,প্রদীপ দাস ,আশিক ইকবাল মোল্লা, সেক মহিমুদ্দিন ,কিংকর প্রধান , জোনাকির কর্ণধার সেক আসমত সহ সদস্য ছাত্র রাকেশ আলী খাঁন, সেক আলমগীর, রিন্টু পাত্র,ভগীরথ চন্দ, সেক ইরফান, সৌরভ নায়েক, সেক আরিফ, সোয়েল,সেক জাকির। সারাবছর ধরে পরিবেশ সংরক্ষনের পাশাপাশি শিক্ষা -সাহিত্য -সংস্কৃতি, মানবসেবা নিয়ে কাজ করে জোনাকি। রবিবার বন দফতরের সহযোগিতায় বন্য প্রাণী সংরক্ষণের বার্তা দিতে জোনাকির এই উদ্যোগ।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com