Skip to main content

Posts

Showing posts from 2023

নেতাজী পাঠচক্রে ক্ষুদিরাম বসুর ১১৬তম আত্মবলিদান দিবস উদযাপিত হল

আজ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মবলিদান দিবস উদযাপন করা হয় নেতাজী পাঠচক্র প্রাঙ্গনে।সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক মৃত্যুঞ্জয় প্রধান। শুরতে শহীদ ক্ষুদিরাম এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদান করা হয়।  উপস্থিত ছিলেন নেতাজী পাঠচক্রের কর্মকর্তা ও সদস্য অরিজিত সাউ,  সন্তু সাউ, পাঠচক্রের পারিবারিক পরামর্শ কেন্দ্রের কাউন্সিলর তপনকুমার দাস, দীপালি দাস, সমাজকর্মী শ্যামলকুমার মণ্ডল, মনোরঞ্জন সামন্ত, রতনচন্দ্র পালই, শশাঙ্কশেখর মান্না,ভবানীশংকর নন্দীসহ পাঠচক্রের বৃদ্ধাশ্রম এর আবাসিকবৃন্দ । পাঠচক্রের সম্পাদক স্বপনকুমার মণ্ডল শহীদ ক্ষুদিরাম এর বিপ্লবী জীবন ও তাঁর হাসিমুখে আত্মবলিদান এর ইতিহাস বর্ণনা করেন।  অনুষ্ঠান এর শেষে বৃদ্ধাশ্রম এর আবাসিক বৃন্দ "একবার বিদায় দে মা ঘুরে আসি -----'" গান পরিবেশন করেন।  উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান এর সভাপতি।

খেজুরীর কলাগেছিয়াতে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধা নিবেদন

         প্রগতি পরিষদ ক্লাব ও প্রগতি নার্সারী বিদ্যালয়ের উদ্যোগে কলাগেছিয়াতে ভারতের স্বাধীনতা আন্দোলনের দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ভারতের বীর সন্তান অগ্নিশিশু ফাঁসীর মঞ্চে হাসিমুখে জয়গান গেয়ে যাওয়া বাংলার প্রথম বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মোৎসর্গ দিনটি যথাযথ মর্যাদায় প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, 'একবার বিদায় দে মা ঘুরে আসি' গান এবং আলোচনার মধ্য দিয়ে মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন প্রগতি পরিষদের কর্মকর্তাগণ সুবীর কুমার মাইতি, দুর্গা দাস, চন্দন কুমার ত্রিপাঠী, তুষার কান্তি মিশ্র, প্রগতি নার্সারী বিদ্যালয়ের পক্ষে সুজিত মাইতি, সীতারাম দাস, সঞ্চারী মাইতি, তুতুল কামিলা কর, আস্মিতা মাইতি প্রমুখ।

২২শে শ্রাবণ কবিগুরু স্মরণে অভিন্ন-র সদস্যরা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলেন অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।   মঙ্গলবার ২২শে শ্রাবণ সন্ধ্যায় কবিগুরুর প্রয়াণ দিবসে সংস্থার সদস্যরা কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, বাংলার সর্বশ্রেষ্ঠ কবিকে পুষ্পার্ঘ্য নিবেদন এবং আলোচনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সৈকত মহাপাত্র, সৌমেন পাত্র, সৌরেন্দ্র মহাপাত্র, অনিমেষ হাজরা, তৈমুর আলি, কিরন দাস, ভীষ্মদেব দাস, সুব্রত খাটুয়া প্রমুখ।

বাংলার জাতীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান সেমিনার

অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বাংলার প্রথম জাতীয় বিদ্যালয় ১০৩ বছরের কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের প্রাক্তনী সংগঠনের উদ্যোগে ২২ শে শ্রাবণ বিশ্বকবি তথা বাংলার সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা হওয়ার পরেই বিদ্যালয়ের সভাকক্ষে ড. রেড্ডিজ ইনস্টিটিউট অফ লাইভ সাইন্স, হায়দ্রাবাদ এর চীফ সাইনটিস্ট তথা সিনিয়র প্রফেসর বিদ্যালয়ের প্রাক্তন   ছাত্র ড. পরিমল মিশ্র 'The origin of life on Earth' সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক সহজবোধ্য ভাবে আলোচনা করে পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন কিভাবে এলো প্রভৃতি আলোকপাত করে সম্বৃদ্ধ করলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বেরা, প্রাক্তন শিক্ষক তপন কুমার সামন্ত, প্রাক্তনী সংগঠনের সভাপতি বিকাশ চন্দ্র মিশ্র, সম্পাদক সুজিত মাইতি, সহকারী সম্পাদক দুর্গা দাস, তুষার কান্তি মিশ্র, সোমনাথ মুখার্জী, স্বপন কুমার মণ্ডল,  বিবেকানন্দ মাইতি, সুব্রত কুমার মাঝি, ডা. বাসবকান্তি দিন্দা, বিশ্বজিৎ পাত্র, সত্যব্রত মিশ্র, অরি...

২২শে শ্রাবণ, নেতাজী পাঠচক্রে কবিগুরুর ৮৩তম প্রয়াণ দিবস উদযাপিত হল

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের  ৮৩ তম প্রয়াণ দিবস পালিত হল পূর্বচড়া নেতাজী পাঠচক্র প্রাঙ্গনে। সভাপতিত্ব করেন পাঠচক্রের পারিবারিক পরামর্শ কেন্দ্রের কাউন্সিলর তপনকুমার দাস। সভার শুরুতে উপস্থিত সবাই রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন। ছিলেন পাঠচক্রের সমাজকর্মী শ্যামলকুমার মণ্ডল, প্রাক্তন শিক্ষক সর্বেশ্বর সাউ সদস্যা রীতা সাউ,বন্দনা বেরা, টুম্পা বেরা,প্রবীণ নাগরিক মৃত্যুঞ্জয় প্রধান, সন্তোষকুমার মাল,নিতাই দাস, রতনচন্দ্র পালই, সচীন্দ্রনাথ কোলে,শশাঙ্কশেখর মান্না,ভবানীশংকর নন্দীসহ পাঠচক্রের সদস্য, সদস্যাগণ ও বৃদ্ধাশ্রম এর আবাসিকবৃন্দ। পাঠচক্রের সম্পাদক স্বপনকুমার মণ্ডল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর  জীবনী নিয়ে সংখিপ্ত আলোচনা করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভার সভাপতি।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩-তম জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩-তম জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি।  আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যিনি পি সি রায় নামেও পরিচিত ( জন্মঃআগস্ট ২, ১৮৬১, মৃত্যুঃ  জুন ১৬, ১৯৪৪), একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক, কবি। তিনি বেঙ্গল কেমিকালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইট-এর আবিষ্কারক। দেশী শিল্পায়ন উদ্যোক্তা। তাঁর জন্ম অবিভক্ত বাংলার খুলনা জেলায় (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)। তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। পি সি রায় বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মা ভূবনমোহিনী দেবী এবং পিতার হরিশচন্দ্র রায়ের পুত্র। হরিশচন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন। বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র ছেলেবেলা থেকেই সব বিষয়ে অত্যন্ত তুখোড় এবং প্রত্যুৎপন্নমতি ছিলেন। তাঁর পড়াশোনা শুরু হয় বাবার প্রতিষ্ঠিত এম ই স্কুলে। ১৮৭২ খ্রিস্টাব্দে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন, কিন্তু রক্ত আমাশায় রোগের কারণে তাঁর পড়ালেখায় ব্যাপক বিঘ্নের সৃষ্টি হয়। বাধ্য হয়ে তিনি নিজ গ্রামে ফিরে যান। গ্রামে থাকার এই সময়টা তার ...

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে হেঁড়িয়াতে বিক্ষোভ মিছিল CPI(M) র

কারচুপি করে ভোটে জিতে তৃণমূলীদের সন্ত্রাস- খুন ও মহিলা নির্যাতনের প্রতিবাদে হেড়িয়াতে প্রবল বৃষ্টিতে  বিক্ষোভ মিছিল হল সিপিআইএম খেজুরী-১,২ ও মুগবেড়িয়া এরিয়া কমিটির ডাকে।  উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী,জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুব্রত পন্ডা,রীতা দত্ত,ভরত মাইতি, বিষ্ণু হরি মান্না,চিত্ত দাস, প্রতিমা মন্ডল, সমীরেন্দ্র নাথ কলা,রত্নেশ্বর দোলুই,গোকুল চন্দ্র ঘোড়ুই সহ নেতৃত্বগন। খেজুরি-১ ব্লকের লাখী গ্রাম পঞ্চায়েতের ৫৮ নম্বর বুথ, উদাখালি গ্রামের এবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সিপিএমের নুরজাহান বিবি। তাঁকে নির্বাচনের প্রথম থেকে গণনা পর্যন্ত ওই এলাকার সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূলীরা বিভিন্নভাবে হুমকি ভয় ধমক ও হেনস্তা  করার চেষ্টা করে। শেষ মেষ   যখন তৃণমূলের প্রার্থী হেরে যাচ্ছে তখন ব্যালটে  কারচুপি করে, গননা কেন্দ্রের ভেতরে গন্ডগোল পাকিয়ে জোর করে নুরজাহান বিবিকে হারানো হয়।এক্ষেত্রে সহযোগিতা করে কাউন্টিং অফিসার, বিডিও , পুলিশ প্রশাসনিক লোকজন। এরপর ত...

প্রার্থী চয়নে চমক! ভোট যুদ্ধে ৮০শতাংশ নতুন মুখ বামেদের প্রার্থী তালিকায়

খেজুরি-১ও -২ ব্লকের এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে সভা হয় আজ সকালে খেজুরির কুঞ্জপুরে এবং বিকেলে হেড়িয়ায় বেসরকারি সভাগৃহে। দুটি সভাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের প্রার্থী চয়নের ক্ষেত্রে চমক হচ্ছে ৮০ শতাংশ নতুন প্রার্থী, ৭৫ শতাংশ যুব-মহিলা প্রার্থী। উচ্চ শিক্ষিত যুবক যুবতী থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা গেছে।  শহীদের রক্তে ভেজা খেজুরীতে শ্রেনী আন্দোলন শক্তিশালী করতে, খেটে খাওয়া সাধারণ মানুষের রাজ্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজেপি ও তৃণমূলকে হারিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে এবারের লড়াইতে সবাই অঙ্গীকারবদ্ধ। তৃণমূল, বিজেপির রক্ত চক্ষুকে উপেক্ষা করে -বহু বাধা, হুমকি, অত্যাচার অগ্রাহ্য করে খেজুরীর মানুষ আবার জোট বেঁধেছে  লড়াইয়ের জন্য। খেজুরি -২ ব্লক এলাকার কুঞ্জপুরে সভায় সভাপতিত্ব করেন স্বদেশ মাইতি। এবং খেজুরি-১  ব্সলকের হেঁড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন সুভাষ দাস।  দুটি সভাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব হ...

নার্সিং ডে তে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সদের সম্মাননা প্রদান করল স্বেচ্ছাসেবী সংস্থা উজান

নার্সিং ডে উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তৈরী স্বেচ্ছাসেবী সংগঠন উজান ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে খেজুরীর কামারদা, কলাগাছিয়া, জনকা ও শিলাবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্স দিদিদের সেবাকর্মকে সম্মান জানিয়ে ফুল, মিষ্টি ও চারাগাছ দিয়ে শুভেচ্ছা জানানো হয় l উজানের সম্পাদক অরিজিৎ কামিলা জানান " খেজুরীর সিংহভাগ মানুষের কাছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোই ভরসা, প্রচুর মানুষ চিকিৎসার জন্য আসেন l ডাক্তারবাবুদের মতো নার্সদিদিদের ও রোগীর প্রতি সহানুভূতি ও সেবা আমাদের ভালো লাগে তাই দিদিদের আজ আমরা কৃতজ্ঞতা জানালাম "উজানের এই উদ্যোগে হাসপাতালে রোগীর পরিজন, ডাক্তার থেকে শুরু করে নার্স দিদিরা সকলে ভীষণ খুশি l

পারিবারিক অশান্তি, বিষ খেয়ে আত্মহত্যা বৃদ্ধের

পারিবারিক অশান্তি, বিষ খেয়ে আত্মহত্যা বৃদ্ধের Khejuri Live: পারিবারিক অশান্তির কারনে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। মৃত ব্যাক্তির নাম প্রভাকর জানা, বয়স ৬৬বছর। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত প্রভাকর জানার সাথে শনিবার রাতে উত্তর কলমদান গ্রামে পরিবারের লোকজনদের সাথে ঝগড়া হয়। এরপরই তিনি গভীর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন তিনি মারা যান বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

মুখ ঢেকেছে ফুটবল আকারের টিউমার! হলদিয়া বিসি রায়-এ জটিল অপারেশনে প্রাণ বাঁচাল তরুণের

Khejuri Live: রাজ্যের একের পর এক মেডিকেল কলেজ ফিরিয়ে দিয়েছে। কলকাতার অন্যতম নামী মেডিকেলও। এমনকী ফিরে আসতে হয়েছে ভুবনেশ্বর এইমস থেকেও। কেউই ঝুঁকির অপারেশন করতে চায়নি। বছর কুড়ি বয়সের এক হতদরিদ্র শবর যুবক বাঁচার আকুতি নিয়ে সরকারি হাসপাতালের দরজায় দরজায় ঘুরছে। যৌবনের শুরুতেই গত তিন বছর ধরে মৃত্যু ভয় তিল তিল করে গ্রাস করেছে তাকে। আরও ভয় পাইয়ে দিয়েছে হাসপাতালগুলি। শেষমেস অসাধ্যসাধন করলেন হলদিয়া মেডিকেল কলেজ ও ড. বিসি রায় হাসপাতালের চিকিৎসকরা। যুবকের মুখের ওপর ফুটবল আকারের একটি টিউমারের জটিল অপারেশন করে প্রাণ বাঁচালেন তাঁরা। অপারেশনের একসপ্তাহ পর সে এবার বাড়ির পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।  তাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। গল্পের মতো তার জীবনের কাহিনী। সংসার বলতে বাবা ও মা। বছর সাতেক আগে বাবা আগুনে পুড়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন। গ্রামে অন্যের বাড়িতে মজুর খাটে মা ও ছেলে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ১ব্লকের গোপালীতে তাদের খড়ের ছোট একচালা বাড়ি। নুন আনতে পান্তা ফুরোয়। মুখের ওপর ফুটবল সাইজের টিউমার নিয়েই রোদে কাজ করে মাঠে।মাথায় ৪০-৫০কেজি ওজন নিয়ে বাধ্য হয় রাজমিস্ত্রীর...

খেজুরী সাহিত্য সম্মিলনীর উদ্যোগে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ...."   খেজুরী সাহিত্য সম্মিলনীর আয়োজনে হেঁড়িয়ার উদাখালী বাসস্ট্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক পার্থসারথি দাশ। উপস্থিত ছিলেন মুখ্য আলোচক অধ্যাপক ড. অমলেশ পাত্র, প্রাক্তন অধ্যাপক রণজিত কুমার নায়ক,  স্বপনকুমার মণ্ডল, সাহিত্যিক মন্মথনাথ দাস, ড রামচন্দ্র মণ্ডল, বিমান কুমার নায়ক, সুনীল দাস, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, , সুদর্শন সেন, শক্তিপদ মান্না, অনন্তকুমার মান্না, প্রশান্তকুমার মাজী, আনন্দমোহন মান্না, প্রদীপ শাসমল,  শিবাণী পাঁজা, তনুশ্রী কর জানা, ধৃতিরূপা ত্রিপাঠী, মহামায়া গোল, মধুমিতা গিরি, অনিন্দিতা কামিলা, কানাইলাল জানা, উত্তমকুমার গুড়িয়া,  বিধানচন্দ্র রাউৎ, সুভাষচন্দ্র ঘোড়ই, ভূপাল কুমার মাইতি, দেবাশীষ গীর গোস্বামী, সৌম্যদীপ গীর গোস্বামী, গোকুল ভূঞ্যা, অনিল কুমার সাহু, কেশবচন্দ্র প্রধান, চন্দন মাইতি, শুভেন্দু কামিলা, রবীন্দ্রনাথ দাস অধিকারী, দীপঙ্কর সাহু, নিশিকান্ত ভূঞ্যা ও জ্যোতির্...

"ভারতের প্রথম ডাকঘর খেজুরী"

"ভারতের প্রথম ডাকঘর খেজুরী" নামে প্রকাশিত হল পোস্টাল কভার ও ডাকটিকিট। ডাকটিকিটে উল্লেখ রয়েছে ঐতিহ্যের ডাকঘরের ইতিহাস। টিকিটে লেখা রয়েছে "ভৌগোলিক অবস্থানগত সুবিধার্থে প্রচ্য এবং প্রাশ্চাত্যের বণিকদের মধ্যে শক্তিশালী ডাক যোগাযোগ স্থাপন করতে ব্রিটিশ সরকার ১৮০০সালে খেজুরীতে ভারতের প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করে। 

স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন-র উদ্যোগে বিবেকানন্দ স্মরণ ও যুব দিবস উদযাপন

খেজুরীর স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন- র উদ্যোগে পালিত হল যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস। বৃহস্পতিবার সংস্থার সদস্যরা দেউলপোতায় সংস্থার অফিসে স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত সকল সদস্যরা স্বামী বিবেকানন্দের আদর্শ ও কর্মকাণ্ড বিষয়ে আলোকপাত করেন। যুব দিবসে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সামাজিক ব্যাধি দূরীকরণে অভিন্ন-র সদস্যরা নতুন উদ্যমে কাজে ব্রতী হলেন। অভিন্ন-র সম্পাদক ও কোষাধ্যক্ষ দীপ্তার্ঘ্য মহাপাত্র ও প্রীতম মহাপাত্রের কথায় আমরা যুব সমাজের ব্যাধি দূরীকরণের জন্য বিভিন্ন কর্মসূচী নিয়েছি ও নিতে চলেছি। বর্তমান দিনে সমাজের বিপুল সংখ্যক যুবকরা ভুল পথে চালিত হচ্ছেন। যুবকদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনতে আমরা সচেতনতার কাজ শুরু করেছি। এই বৃহৎ কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি।

স্বেচ্ছাসেবী সংস্থা জোনাকির উদ্যোগে স্বামীজির জন্নদিবসে শ্রদ্ধার্ঘ্য ও মাস্টারদা সূর্য সেন স্মরণ

স্বেচ্ছাসেবী সংস্থা জোনাকির উদ্যোগে স্বামী বিবেকানন্দ এবং মাস্টার দা সূর্যসেনকে যথাযোগ্য মর্যাদায় সম্মান জানানো হলো। এদিন বিকেলে  প্রায় ২০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে মাস্টারদা সূর্যসেন এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। প্রথমে স্বামী বিবেকানন্দ এবং মাস্টারদা সূর্য সেন এর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। স্বামী বিবেকানন্দ এবং মাস্টারদা সূর্য সেন এর মহান কর্মকাণ্ড ছাত্র-ছাত্রীদের সম্মুখে তুলে ধরেন জোনাকির কর্নধার সেক আসমত। এদিন জোনাকির তরফে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। 

পূর্বচড়া নেতাজী পাঠচক্রে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস

পূর্বচড়া নেতাজী পাঠচক্রে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হল। স্বামীজীর ১৬১ তম জন্মদিন পালন হল নেতাজী পাঠচক্রের নেতাজী ভবনে। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বেশ্বর সাউ । স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে সভা শুরু হয়। স্বামীজীর জীবন নিয়ে আলোচনা করেন নেতাজী পাঠচক্রের সম্পাদক স্বপনকুমার মণ্ডল। উপস্থিত ছিলেন অরিজিত সাউ, শ্যামল কুমার মণ্ডল, তপনকুমার দাস সহ পাঠচক্রের বৃদ্ধাশ্রম এর আবাসিকবৃন্দ ও সদস্য ও শুভানুধ্যায়ীগণ।

শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে লাক্ষী বিবেকানন্দ আশ্রমে পালিত হল স্বামীজির জন্মদিবস

লাক্ষী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের উদ্যোগে আড়ম্বরের সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস। এদিন আশ্রমের উদ্যোগে এলাকার দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। এদিন আশ্রমের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজরা, খেজুরী প্রেস ক্লাবের সম্পাদক প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল আশ্রমের কর্মকর্তা ও এলাকার মানুষজন।

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস উপলক্ষে "স্বজন" ও  খেজুরী কলেজের "NSS" - ইউনিটের পরিচালনায় বিবেকানন্দের জন্মদিন পালিত হল। এদিন খেজুরী কলেজে বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে  প্রায় শতাধিক মানুষ জনের চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ড. বিশ্বজিৎ সামন্ত।  এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা খেজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গৌতম দণ্ডপাট মহাশয়। উপস্থিত ছিলেন NSS এর তিন জন প্রোগ্রাম অফিসার ড. পৌলমী মুখার্জি, ড. প্রতীক দাশ, ড. দেবাঞ্জন গুছাইত। এছাড়াও উপস্থিত ছিলেন NCC অফিসার শিবেস পন্ডা, স্বজনের সকল সদস্য - সদস্যা, NCC, NSS এর সকল স্বেচ্ছাসেবক।  সভার শেষে স্বজনের সম্পাদক রাজকুমার মাইতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাস্তায় মরণ ফাঁদ! রাস্তাজুড়ে অস্থায়ী বাড়ি, ইমারতি দ্রব্য

Khejuri Live: রাস্তায় মরণ ফাঁদ! রাস্তাজুড়ে অস্থায়ী বাড়ি, ইমারতি দ্রব্য  খেজুরীর হেঁড়িয়া থেকে বোগা-খেজুরীগামী সড়ক জুড়ে এই চিত্রই নজরে আসে। কোথাও ইট, বালি, পাথর পড়ে কোথাও বা অস্থায়ী বাড়ি নির্মাণ। রাতের সড়ক কার্যত মরণ ফাঁদ। প্রশাসন নির্বিকার। ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রচার করা হলেও কর্নপাত করেননি কেউই। এদিকে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা থেকেও শিক্ষা নেয়নি কেউ। বড় গাড়ি, লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাড়ি ভেঙে ঢুকেছে বহুবার, আহতও হয়েছেন অনেকে।  ইমারতি সামগ্রীর ওপর ধাক্কা মেরে আহত হতে হয় বহু সাইকেল, বাইক, গাড়ির আরোহীদের। এরপরেও প্রশাসন নীরব দর্শক!

তেখালি সেতু বন্ধে হয়রানি, চলাচলের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা!

তেখালি সেতু বন্ধে হয়রানি, চলাচলের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা! Khejuri Live: বন্ধ রয়েছে খেজুরী-নন্দীগ্রাম সংযোগকারী তেখালি সেতু। এই সেতু একসময়ের বানিজ্যিক ও পরে রাজনৈতিক দিক দিয়ে বিখ্যাত হয়। তালপাটি খাল এর উপরে থাকা তেখালি সেতু মেরামতির জন্য কিছু সময়ের জন্য সরাকরিভাবে বন্ধ রয়েছে। এই সেতু বন্ধ হওয়ার দরুন নিত্যযাত্রীরা সেখানচক বাজার সংলগ্ন চন্ডী মন্দির বরাবর ক্ষুদিরাম সেতুর উপর দিয়ে চলাচল করছেন, যানবাহন ও চলছে। সেরখানচক বাজার লাগোয়া এই রাস্তা দিয়ে যানচলাচলের জন্য গাড়ি হিসেবে টাকা নেওয়ার অভিযোগ উঠল। যাত্রী-চালকদের তরফে অভিযোগ উঠল সেরখানচক বাজার কমিটির বিরুদ্ধে। গাড়ি প্রতি বাজার কমিটি স্বীকৃত টাকা আদায়ের জন্য টিকিট হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যাক্তি। যারফলে ওই রাস্তা দিয়ে খেজুরী-নন্দীগ্রাম থানার বাসিন্দাদের অধিক টাকা খরচ করে যাতায়াত করতে হচ্ছে। হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রী থেকে গাড়ির চালকরা।

Khejuri Live: পরিবেশ রক্ষায় উজানের অভিযান

Khejuri Live: পরিবেশ রক্ষায় উজানের অভিযান আজ ইংরেজি (২০২৩) নববর্ষের প্রথম দিনে পরিবেশ সচেতনতার অঙ্গ হিসেবে একদল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরী স্বেচ্ছাসেবী সংগঠন উজান ওয়েলফেয়ার ট্রাস্ট খেজুরীর অন্যতম পর্যটন কেন্দ্র বঙ্গোপসাগর উপকূলবর্তী হিজিলী শরীফ সংলগ্ন স্থানে আগত পর্যটকদের মধ্যে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারের ক্ষতিকর দিক হিসেবে সচেতন করলো l বরং মানুষ যাতে শালপাতা এবং কাগজ ও চটের তৈরী প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে সেদিকটা তুলে ধরেন l সংগঠনের সদস্যদের সমীক্ষায় জনসাধারণের মধ্যে প্লাস্টিক কিংবা থার্মোকল ব্যবহারের কারণ হিসেবে দুটি দিক উঠে এসেছে তা হলো সচেতনতার অভাব এবং স্থানীয় বাজারে শালপাতা কিংবা কাগজ ও চটের দ্রব্যসামগ্রীর যোগান যৎসামান্য l সেজন্য ইচ্ছা থাকলেও সবসময় প্লাস্টিক কিংবা থার্মোকল ব্যবহার সম্ভব হয় না l হাওড়া থেকে আগত   এক পিকনিক প্রেমী শিক্ষক  জয়দীপ ঘোষ বলেন প্লাস্টিক বর্জনের চেষ্টা করেছিলাম l এখানে বেশ কয়েকটা দোকানে পাতা খুঁজে ও পাইনি বাধ্য হয়ে থার্মোকলের থালা কিনলাম l "উজানের কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিট অফিসার সৌরভ ...