Khejuri Live:
রাস্তায় মরণ ফাঁদ! রাস্তাজুড়ে অস্থায়ী বাড়ি, ইমারতি দ্রব্য
খেজুরীর হেঁড়িয়া থেকে বোগা-খেজুরীগামী সড়ক জুড়ে এই চিত্রই নজরে আসে। কোথাও ইট, বালি, পাথর পড়ে কোথাও বা অস্থায়ী বাড়ি নির্মাণ।
রাতের সড়ক কার্যত মরণ ফাঁদ। প্রশাসন নির্বিকার। ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রচার করা হলেও কর্নপাত করেননি কেউই।
এদিকে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা থেকেও শিক্ষা নেয়নি কেউ। বড় গাড়ি, লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাড়ি ভেঙে ঢুকেছে বহুবার, আহতও হয়েছেন অনেকে।
ইমারতি সামগ্রীর ওপর ধাক্কা মেরে আহত হতে হয় বহু সাইকেল, বাইক, গাড়ির আরোহীদের। এরপরেও প্রশাসন নীরব দর্শক!
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com