Skip to main content

Posts

Showing posts from July, 2021

কামারদা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচন হল

Khejuri Live : দল বিরোধী কাজের জন্য আগেই তৃণমূলের তরফল সরানো হয়েছে কামারদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ মালিককে। রবিবার পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচন হল। ১০জন তৃণমূল কংগ্রেস সমর্থিত পঞ্চায়েত সদস্য-সদস্যার মতামতের ভিত্তিতে জয়লাভ করে কামারদা গ্রাম পঞ্চায়েতের নতুন  উপপ্রধান পদে নির্বাচিত হলেন দীপক ভক্তা। নব নির্বাচিত উপপ্রধানকে শুভেচ্ছা জানান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম দাস, জেলা পরিষদের সদস্য তথা খেজুরি-১ ব্লক তৃণমূল সভাপতি বিমান নায়েক, কামারদা পঞ্চায়েতের প্রধান রাজশ্রী গিরি।

যদি জানতে সাহিত্য পত্রিকা আয়োজিত সবুজের অভিযান

Khejuri Live :  যদিও কাঠফাটা রোদ,সূর্যের ডিগ্রি বাড়ানোর চরম প্রচেষ্ঠা, আর বৃষ্টির অপ্রাসঙ্গিক উদাসীনতা আমাদের  যতই  বিব্রত করুক, তবুও তো ঝরা শ্রাবন। উপভোগ্য সকালের জন্য সকলে তো অপেক্ষা করবে।তার ওপর অরণ্য সপ্তাহ। সবুজের আহ্বান তো থাকবেই থাকবে।  তীব্র দহন কে উপেক্ষা করে রবিবার সাপ্তাহিক যদি জানতের চতুর্থতম সবুজের অভিযানকে সফল করতে সবুজের জন্য  পা মেলানেন যদি জানতে পরিবারের অনেকে। আজ মিশন  ভিশন ছিল রসুলপুর নদীর তীরবর্তী খেজুরি -১ ব্লকের পশ্চিম আলিচক গ্রাম। স্থানীয় মানুষদের উৎসাহ আর যদি জানতে পরিবারের ভালোবাসায়  -সবুজের অভিযান এর  চতুর্থ পর্ব সম্পন্ন হল ইয়াস বিদ্ধস্ত নদী ঘেরা আলিচক গ্রামে। বিশিষ্ট সমাজসেবী ও নেতাজী পাঠচক্রের সভাপতি শ্রীযুত স্বপন কুমার মন্ডল, ভোলানাথ পাল,ধীরেন্দ্রনাথ প্রধান,প্রণব কুমার দোলই,গৌরাঙ্গ প্রসাদ জানা, টিম উজান এর পক্ষে সৌমেন মন্ডল, সাগর কান্ডার, সুদীপ মন্ডলদের পাশাপাশি রতন দাস,রাসবিহারী মন্ডল প্রমুখ গ্রামবাসী  এই অভিযান কে সার্থক করে তুলতে সাহায্যের হাত বাড়ান।  কলকাতা পুলিশ বিভাগের কর্মী প্রশান্ত বর, অবলা এর কর্নধা...