Skip to main content

Posts

Showing posts from December, 2020

ছন্দে ফিরছে লাল দুর্গ, লাল ঝান্ডা-স্লোগানের সাথে লড়াইতে সামিল কমরেডরা

Khejuri Live: দীর্ঘ ১১বছর! পুণরায় চালু হল সিপিআইএম পার্টি অফিস। লাল দুর্গ নামে পরিচিত খেজুরির কামারদা। রাজনৈতিক পরিবর্তনের পরে সাধারণ মানুষ হাতে নেননি লাল ঝান্ডা, বলেননি "ইনকিলাব জিন্দাবাদ"। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বামেদের পার্টি অফিস ভাঙচুর, দখল করেছিল শাসকদল তৃণমূল।  ধীরে ধীরে সংগঠন চাঙ্গা করতে গত লোকসভা ভোটের আগে থেকেই পথে নেমেছে বাম নেতৃত্ব। বাম নেতা-কর্মীরা পুরোদমে মানুষের অধিকার আদায়ের লড়াইতে মাঠে নেমেছেন। এক এক করে খেজুরির অধিকাংশ পার্টি অফিস চালু হয়ে গিয়েছিল আগে। কিন্তু লাল দুর্গ কামারদার পার্টি অফিস চালু ছিল না। তৃণমূলের দখল করা পার্টি অফিস পুণরায় এলাকাবাসী, শ্রমিক,কৃষক ক্ষেতমজুর সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সিপিআইএমের শাখা অফিসের বোর্ড সহ লাল ঝান্ডা লাগিয়ে অফিস চালু হয় শনিবার। সিপিআইএম রাজ্য  কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা কমিটির সদস্য যাদবেন্দ্র সাহু, এরিয়া কমিটির সম্পাদক গোকুল ঘোড়াই, গৌরী জানা, অমিয় আচার্য, শেখ মোস্তাক, সমীর কলা, জাহারাজ আলি, শেখ শাকিল ,রত্নেশ্বর দোলোই, শীর্ষেন্দু দাস, জগন্নাথ দোলই,রাম কুমার মাইতি হারাধন জানা প্রমূখ নেতৃত্বগন ম...

সৃজন সম্মানে ভূষিত হলেন খেজুরির কাগজ বুড়ি

Khejuri Live : খেজুরির কাগজ বুড়ি পেলেন সৃজন সম্মান। বয়স বাধা হতে পারেনি, লড়াইয়ে সামিল রয়েছেন ৮১বছরের বাসন্তী ত্রিপাঠী। খেজুরির পথে সকাল থেকে সন্ধ্যা খবরের কাগজ হাতে হেঁটে চলেছেন "কাগজ বুড়ি"। লকডাউন কিংবা করোনা বাধা হতে পারেনি তার পথে। খবরের কাগজ পৌঁছে দিতে রোজ সকাল থেকে সন্ধ্যা বিদ্যাপীঠ, কলাগেছিয়াতে কাগজ হাতে দেখা মেলে "কাগজ বুড়ির"। কাগজ বুড়িই বটে, ৮১বছর বয়স হলেও তিনি আঠেরর যুবতীর মতোই সদা ব্যাস্ত তার কর্মে।  শারীরিক দুর্বলতাকে হারিয়ে আজও খবরের কাগজ পৌঁছে দেন গ্রাহকের হাতে। সেই খেজুরির কাগজ বুড়িকে রবিবার মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে সকলের কথা সৃজন সম্মানে সম্মানিত করা হল। অনুষ্ঠানে উপস্থিত শুভেন্দু অধিকারীকে জড়িয়ে  ধরে আবেগে ভাসলেন তিনি। সবসময় খোঁজ নেন শুভেন্দু। ভালোবাসে খুব আমাকে। সৃজন সম্মানে সম্মানিত হয়ে খুশিতে চোখে জল এল বাসন্তী দেবীর। শুভেন্দু অধিকারীকে বললেন নাতির কথা। শুভেন্দু অধিকারীও ঘোষণা করলেন নাতির দায়িত্ব  তিনি নিলেন।

খেজুরী সাহিত্য সম্মিলনীর বার্ষিক অধিবেশন ও সাহিত্যবাসর, বিস্তারিত পড়ুন ভিডিওর সাথে

Khejuri Live: খেজুরী সাহিত্য সম্মিলনীর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হলো চিঙ্গুড়দন্যা কবি সুকান্ত স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দের সভাগৃহে। প্রথম পর্বে স্মৃতি তর্পনে সদ্যপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত ও মনু মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।   দেখুন ভিডিও  এঁদের সম্পর্কে আলোচনা করেন জয়দেব মাইতি, কানাইলাল জানা ও সুদর্শন সেন। মারাদোনা ও প্রনব মুখোপাধ্যায় সম্পর্কে আলোচনা করেন অরিন্দম মাইতি ও স্বপন কুমার মন্ডল। দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারণ সভায় সংস্থার বিগত বছরের আয়-ব্যয়ের হিসেব  ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে আলোচনা হয়। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক ড. বিষ্ণুপদ জানা ও আয়-ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ অরিন্দম মাইতি । এ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন  ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথি দাশ, ড. অসীম কুমার মান্না, বৃন্দাবন দাস অধিকারী,নিশিকান্ত ভূক্র্যা প্রমুখ। সংগীত পরিবেশন করেন সুনীল দাস। সর্বসম্মতিক্রমে সম্পাদক ও সভাপতিকে পুনঃনির্বাচিত করে ১৫ জনের কার্যকরী...

সদ্যপ্রয়াত প্রখ্যাত যাত্রাশিল্পী, খেজুরির ভূমিপুত্র কুমার কৌশিকের স্মরণসভা

"তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না" Khejuri Live: সদ্যপ্রয়াত প্রখ্যাত যাত্রাশিল্পী, খেজুরির ভূমিপুত্র  কুমার কৌশিকের স্মরণসভা খেজুরী, ৫ ডিসেম্বর : খেজুরীর অন্যতম কৃতি সন্তান, প্রখ্যাত যাত্রা শিল্পী , সদ্য প্রয়াত কুমার কৌশিক ওরফে কৌশিক মাইতির স্মরণসভা অনুষ্ঠিত হলো খেজুরীর বিদ্যাপীঠ চৌরঙ্গী মোড়ে। খেজুরী সিনে সার্কেল আয়োজিত এই স্মরণসভায় বহু মানুষ উপস্থিত ছিলেন। সভার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল মাল্যদান করে ও উপস্থিত সকলে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ড. রামচন্দ্র মন্ডল, কুন্তলকান্তি মন্ডল, সুদর্শন সেন, তপন মাইতি,বলরাম মান্না,শিশির দাস, ডা. রবীন দাস প্রমুখেরা কুমার কৌশিকের জীবন ও প্রত্যন্ত গ্ৰাম থেকে কলকাতার চিৎপুর যাত্রা জগতে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার নানান কথা তুলে ধরেন। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সুমন নারায়ন বাকরা ।        প্রসঙ্গত, কুমার কৌশিক খেজুরীর গোপীচক গ্ৰামে ইং ১৯৭০ খ্রীষ্টাব্দে সম্ভ্রান্ত মাইতি  পরিবারে জন্ম গ্ৰহণ করেন। পিতা দেবব্রত মাইতি ও মাতা ভারতী দেবী। তিন বো...

এআইডিএসও এবং এআইডিওয়াইও এর উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উদযাপিত হল

Khejuri Live: এআইডিএসও এবং এআইডিওয়াইও এর উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উদযাপিত হল। ডিএসও ও ডিওয়াইও এর খেজুরি শাখারা উদ্যোগে কলাগেছিয়া শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার ছাত্র-যুবকদের একত্রিত করে শহীদের আত্মবলিদান প্রসঙ্গ আলোচনা করেন ডিওয়াইও-র রাজ্য সভাপতি তমাল সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের পক্ষে বিশ্বজিত দাস, সুদর্শন দাস প্রমুখ। তাদের কথায় বর্তমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে ক্ষুদিরামের চর্চা প্রাসঙ্গিক।

খেজুরির ঠাকুরনগরে ক্ষুদিরামের জন্মদিবস উদযাপন

খেজুরির ঠাকুরনগরে ক্ষুদিরামের জন্মদিবস উদযাপন Khejuri Live:  মেদিনীপুরের অগ্নিশিশু , কিশোর বিপ্লবী, শহীদ ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মদিবসটি পালন করা হলো ক্ষুদিরামের স্মৃতিধন্য খেজুরির ঠাকুরনগরে  মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরি আঞ্চলিক ইউনিটের উদ্যোগে । লাক্ষী গ্ৰাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। উপস্থিত সকলে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। স্বাগত ভাষণ দেন সম্পাদক সুমন নারায়ন বাকরা।  (দেখুন ভিডিও) উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, বিমান নায়ক, স্বপন কুমার মন্ডল, জয়দেব মাইতি, সুদর্শন সেন, লাক্ষী গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল জানা , সদস্য রবীন্দ্রনাথ ভৌমিক প্রমুখদের নাম উল্লেখ করা যায়। উপস্থিত অতিথিরা ক্ষুদিরাম বসুর জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। ঠাকুরনগর গ্ৰামের ঐতিহ্যবাহী দোল মেলা প্রাঙ্গনে ক্ষুদিরামের একটি মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । প্রসঙ্গত, ইং ১৯০৭ খ্রীষ্টাব্দের মার...

তমলুকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী

তমলুকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী        Khejuri Live: শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান অনুুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এক বিশাল মিছিলে পা মেলালেন প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।  পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর তমলুক হাসপাতাল মোড়ে শহীদ ক্ষুদিরাম বসুর দন্ডায়মান প্রতিকৃতিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সভা মঞ্চ থেকে শহীদের আত্মবলিদানের কথা বলেন।    

চলে গেলেন খেজুরির ভূমিপুত্র কুমার কৌশিক

চলে গেলেন খেজুরির ভূমিপুত্র কুমার কৌশিক  Khejuri Live: সারা পশ্চিমবঙ্গের একসময়ের জনপ্রিয় যাত্রা শিল্পী কুমার কৌশিক (কৌশিক মাইতি) কোলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে কর্কটরোগে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।যাত্রা শিল্পের সাড়া জাগানো নায়কের বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।খেজুরি-২ ব্লকের গোপীচক গ্রামের বাসিন্দা কুমার কৌশিক সহধর্মিণী ও কলেজ পড়ুয়া কন্যা সহ অগণিত গুণমুগ্ধ ও সহযোগী দের রেখে গেলেন। তিনি বহু যাত্রাপালায় নায়কের ভূমিকায় অভিনয় করে লোকপ্রিয়তা অর্জন করেছিলেন। কুমার কৌশিকের অকাল প্রয়াণে   খেজুরি তথা জেলাজুড়ে নেমেছে শোকের ছায়া। 

খেজুরিতে লালবিহারী দাসের জন্ম শতবর্ষ উদযাপন

খেজুরিতে লালবিহারী দাসের জন্ম শতবর্ষ উদযাপন Khejuri Live:  খেজুরি-২ রামচক বাসস্ট্যান্ডে খেজুরীর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষক ও দক্ষ সংগঠক লালবিহারী দাসের জন্ম শতবর্ষ উদযাপিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে । এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। খেজুরীর বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শান্তিরাম দাস, পার্থপ্রতীম দাস, স্বপন কুমার মন্ডল,ড. বিষ্ণুপদ জানা, দূর্গা দাস, কুন্তলকান্তি মন্ডল, সুদর্শন সেন, শ্যামলকান্তি দাস, শিশির দাস প্রমুখদের নাম উল্লেখ করা যায়। প্রসঙ্গত,খেজুরীর কৃতি ভূমিপুত্র লালবিহারী দাস ( ১৯২০-১৯৮৪) রামচক গ্ৰামে জন্মগ্ৰহণ করেন।  দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও অসম্ভব মেধাবী ছাত্র লালবিহারী কলাগেছিয়া উচ্চ ইংরাজী বিদ্যালয় থেকে ইং ১৯৩৮ খ্রীষ্টাব্দে অবিভক্ত বাংলার মধ্যে মেট্রিকুলেশন পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন। উচ্চশিক্ষা গ্ৰহনের পর তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে ১৭ টি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেছেন। খেজুরীর প্রথম বিধায়ক কৌস্তভকান্তি করনের আকষ্মিক ম...