খেজুরিতে লালবিহারী দাসের জন্ম শতবর্ষ উদযাপন
খেজুরি-২ রামচক বাসস্ট্যান্ডে খেজুরীর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষক ও দক্ষ সংগঠক লালবিহারী দাসের জন্ম শতবর্ষ উদযাপিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে । এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল। খেজুরীর বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শান্তিরাম দাস, পার্থপ্রতীম দাস, স্বপন কুমার মন্ডল,ড. বিষ্ণুপদ জানা, দূর্গা দাস, কুন্তলকান্তি মন্ডল, সুদর্শন সেন, শ্যামলকান্তি দাস, শিশির দাস প্রমুখদের নাম উল্লেখ করা যায়। প্রসঙ্গত,খেজুরীর কৃতি ভূমিপুত্র লালবিহারী দাস ( ১৯২০-১৯৮৪) রামচক গ্ৰামে জন্মগ্ৰহণ করেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও অসম্ভব মেধাবী ছাত্র লালবিহারী কলাগেছিয়া উচ্চ ইংরাজী বিদ্যালয় থেকে ইং ১৯৩৮ খ্রীষ্টাব্দে অবিভক্ত বাংলার মধ্যে মেট্রিকুলেশন পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন। উচ্চশিক্ষা গ্ৰহনের পর তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে ১৭ টি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেছেন। খেজুরীর প্রথম বিধায়ক কৌস্তভকান্তি করনের আকষ্মিক মৃত্যুর পর ইং ১৯৫৬ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত উপ নির্বাচনে খেজুরী বিধানসভা থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তাঁর এই জয়ই তৎকালীন প্রস্তাবিত বাংলা -বিহার সংযুক্তি রদে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা লালবিহারী দাসের জীবন ও কর্ম নিয়ে বিস্তৃত ভাবে আলোচনা করেন। ড. প্রবালকান্তি হাজরা এই অনুষ্ঠানে ' অমূল্য সম্পদে ভরা সংবাদপত্র ' শীর্ষক সংবাদপত্রের নানান খবর নিয়ে অভিনব এক প্রদর্শনী'র উদ্ধোধন করেন।
খেজুরীর উঃ কলমদান গ্ৰামের তরুন যুবক মধুসূদন জানাকে তাঁর এই ব্যতিক্রমী সংগ্ৰহের জন্য আয়োজক সংস্থার পক্ষে সভাপতি ড. রামচন্দ্র মন্ডল বাবু উত্তরীয় ও সম্পাদক সুমন নারায়ন বাকরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করেন। অনুষ্ঠানে রামচক গ্ৰামে লালবিহারী বাবুর একটি মূর্তি প্রতিষ্ঠা ও রামচক বাসস্ট্যান্ড থেকে তাঁর বসতভিটে পর্যন্ত রাস্তাটি লালবিহারী বাবুর নামে নামকরনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সুমন নারায়ন বাকরা।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com