Khejuri Live: দীর্ঘ ১১বছর! পুণরায় চালু হল সিপিআইএম পার্টি অফিস। লাল দুর্গ নামে পরিচিত খেজুরির কামারদা। রাজনৈতিক পরিবর্তনের পরে সাধারণ মানুষ হাতে নেননি লাল ঝান্ডা, বলেননি "ইনকিলাব জিন্দাবাদ"। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বামেদের পার্টি অফিস ভাঙচুর, দখল করেছিল শাসকদল তৃণমূল। ধীরে ধীরে সংগঠন চাঙ্গা করতে গত লোকসভা ভোটের আগে থেকেই পথে নেমেছে বাম নেতৃত্ব। বাম নেতা-কর্মীরা পুরোদমে মানুষের অধিকার আদায়ের লড়াইতে মাঠে নেমেছেন। এক এক করে খেজুরির অধিকাংশ পার্টি অফিস চালু হয়ে গিয়েছিল আগে।
কিন্তু লাল দুর্গ কামারদার পার্টি অফিস চালু ছিল না। তৃণমূলের দখল করা পার্টি অফিস পুণরায় এলাকাবাসী, শ্রমিক,কৃষক ক্ষেতমজুর সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সিপিআইএমের শাখা অফিসের বোর্ড সহ লাল ঝান্ডা লাগিয়ে অফিস চালু হয় শনিবার। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা কমিটির সদস্য যাদবেন্দ্র সাহু, এরিয়া কমিটির সম্পাদক গোকুল ঘোড়াই, গৌরী জানা, অমিয় আচার্য, শেখ মোস্তাক, সমীর কলা, জাহারাজ আলি, শেখ শাকিল ,রত্নেশ্বর দোলোই, শীর্ষেন্দু দাস, জগন্নাথ দোলই,রাম কুমার মাইতি হারাধন জানা প্রমূখ নেতৃত্বগন মিছিল ও পথসভার পর পার্টি অফিস চালু করেন। শতাধিক মানুষের মিছিল কামারদা গ্রামের ভিতরে পথ পরিক্রমা করে। শ্লোগানে শ্লোগানে মুখরিত গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে স্বাগত জানান কমরেডদের। আনন্দে আপ্লুত হয়ে বহু মানুষ এসে নেতৃত্বদের জড়িয়ে ধরেন, প্রণাম করে বিগত দিনের অত্যাচারের কথা শোনান।
কামারদার পাশাপাশি তিন মাইল দুরে বাঁশগোড়া বাজারে তৃণমূলের দখলে থাকা পার্টি অফিসটি হিমাংশু দাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রবীণ বাম নেতা প্রবোধ মাইতি, কার্তিক প্রধান, সুবল সামন্ত সহ বাঁশগোড়া বাজার এলাকার শত শত মানুষ উপস্থিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করলেন।আজ থেকে অফিসগুলি চালু হলো।হিমাংশু বাবুর কথায়, খেজুরির মানুষ ঘুরে দাঁড়িয়েছেন,তা লাল ঝাণ্ডা হাতে নিয়ে মানুষ আবার প্রমাণ করলেন।
খেজুরির চারিদিকে আবার লাল ঝান্ডা ভরে উঠেছে। বিজেপি, তৃণমূলের প্রতি ক্ষোভ, ঘৃণা প্রকাশ করে লাল ঝান্ডা হাতে নিয়ে সাহসের সাথে মাঠে ময়দানে উপস্থিত হচ্ছেন খেজুরি।




Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com