Skip to main content

Posts

Showing posts from June, 2024

বিজেপির সন্ত্রাস ঠেকাতে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূলের

খেজুরী লাইভ প্রতিবেদন: খেজুরির শ্যামপুরে প্রকাশ্য সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভায় এসে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য নেতা কুনাল ঘোষ থেকে তৃণমূলের বিধায়িকা শিউলী সাহা। ভোট পরবর্তীতে খেজুরিতে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে শ্যামপুরে প্রতিবাদ পথসভার আয়োজন করে খেজুরি তৃণমূল কংগ্রস। সেই সভা থেকেই সন্ত্রাস রুখতে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য তৃণমূল নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কুনাল ঘোষ থেকে শিউলি সাহা বলেন খেজুরিতে প্রায় ৬৮৮৮৫ জন মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। বিজেপির এই সন্ত্রাস বন্ধ না হলে মন্ত্রিসভায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ করার সুপারিশ করা হবে। তাছাড়া অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বিবেচনা করা হবে।  তৃণমূল নেতৃত্বদের প্রকাশ্য সমাবেশ থেকে এধরনের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তর্জা। রাজনৈতিক সভা থেকে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক কটাক্ষের সুরে বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এই সমস্ত মন্তব্য করছেন ওনারা। কিভাবে সরকা...