রাজেশ শাসমল হলদিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের শালুকখালি ও পার্বতীপুর আইমা ইউনিট এর উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।করোনা আবহের মধ্যেও প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।ওই সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের হাতে ছাতা ও ব্যাগ প্রদান করা হয়।বর্তমানে জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও এই লকডাউনে মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই আয়োজন বলে জানায় আইমা ইউনিটের জেলা সদস্য মহঃ গোলাম রসুল।এছাড়াও আইমার জেলা নেতৃত্ব হেদায়তুল্লা সাহেব ও আপতাব আলি।
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news