Skip to main content

Posts

Showing posts from October, 2020

প্রতিমাতে নয় প্রতি "মা" দেবী দুর্গা, নবধারা ও সমীর ডান্স অ্যাকাডেমির তৃতীয় বর্ষে চিন্ময়ী মায়ের আরাধনা

Khejuri Live: পূর্ব মেদিনীপুরের নবধারা ও সমীর ডান্স অ্যাকাডেমির তৃতীয় বর্ষে চিন্ময়ী মায়ের আরাধনা। প্রতিমা তে নয় প্রতি মা তে রয়েছে দূর্গা। এমন অভিনব চিন্তা ভাবনা নিয়ে সমীর ডান্স অ্যাকাডেমি ভারতবর্ষে এক অভিনব মাতৃ আরাধনা করে থাকে।কোন মূর্তি পূজো নয় রক্তমাংসে গড়া নিজের মায়ের পুজো।গত তিন বছর ধরে নবধারা ট্রাস্টের পরিচালনায় সমীর ডান্স অ্যাকাডেমির সকল ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের মায়ের পা ধুইয়ে পুজো করে মাকে প্রণাম করে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সিন্দুর খেলা, ধুনুচি নাচ  হয়ে থাকে। মায়েরাও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। এই বছর করোনা মহামারীর কারনে সরকারি নিষেধাজ্ঞা মেনে সমগ্র অনুষ্ঠান অনলাইনে আয়োজন করা হয়।এই অনুষ্ঠান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণ ও করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ছোট থেকে বাচ্চাদের মনে মা বাবার প্রতি শ্রদ্ধা ও ভক্তির সংস্কার তৈরি করা ও বৃদ্ধ বয়সে মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম নয় বরং নিজের বাড়ি হোক ঠিকানা।

১১বছর পরে খেজুরিতে মার্কসীয় সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

রাজ্য রাজনীতির পরিবর্তনের দীর্ঘ বছর পরে খেজুরিতে মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্র চালু করল সিপিআইএম নেতৃত্ব। উৎসবের সময়ে কুঞ্জপুরে পুস্তক বিক্রয় কেন্দ্র চালু হল।     Khejuri Live : ১১বছর পরে খেজুরিতে  মার্কসীয় সাহিত্য পুস্তক  বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হল।  ২২শে অক্টোবর মহাষষ্ঠীতে  প্রাকৃতিক দুর্যোগ সত্বেও ১১ বছর পর প্রকাশ্যে খেজুরি ২ এরিয়া কমিটির কুঞ্জপুর বাজারে মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন সি,পি,আই,(এম)র রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। উপস্থিত ছিলেন রীতা দত্ত, অপর্না দাস, প্রতিমা মন্ডল, মৃন্ময় মাইতি, স্বদেশ মাইতি ,অতুল্য উকিল, কৃষ্ণেন্দু দাস, রত্নেশ্বর দোলুই, প্রদীপ মণ্ডল, ছাত্রনেতা শেখ জাকির সহ অন্যান্য নেতৃত্ব গন ঐ সঙ্গে সমাজসেবক, কবি অতুল্য সুন্দর উকিল মহাশয়ের এর লেখা  "অনন্ত সূর্যোদয়" ৭২ টি কবিতা সংকলিত বইটি উদ্বোধন করেন। লেখক প্রতিবছর তার লেখা কবিতার বই প্রকাশ করেন। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে বেঁচে থাকার জন্য বইটি পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

নবধারার "আমার হাটের" বস্ত্র বিতরণ

Khejuri Live: খেজুরির চিঙ্গুড়দনিয়া গ্রামে  দীর্ঘ লকডাউন ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত, পিছিয়ে পড়া উপজাতি ও আদিবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে নবধারা ট্রাস্টের "চিন্ময়ী মায়ের পুজো" উপলক্ষে "আমার হাটের" পক্ষ থেকে শতাধিক শিশু, বয়স্ক, প্রতিবন্ধীদের নতুন বস্ত্র দান করা হয়.লোকধারার সঙ্গে যুক্ত দুঃস্থ লোক শিল্পীদেরও সাহায্য করা হয়।  এলাকার কিছু লোক শিল্পীদের "লোক ধারা"র মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে লোকধারার লোক শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন পুতুল সিং, চাঁদমনি সিং,বর্ষা সিংরা শবর নাচ ও গান । সানাইয়ে হরিপদ ঘোড়াই।তাসা বাদক প্রভাত ঘোড়াই। খেজুির লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শতাধিক মাস্ক ও সাবান বিতরণ করা হয়।এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সমীর পন্ডা, রুদ্র পণ্ডা, ধীরেন্দ্রনাথ প্রধান, অর্চিতা মিদ্যা,সুমন মিদ্যা,বিমান নায়েক,বিষ্ণুপ দ জানা, ডঃ অশোক গুড়িয়া, জয়দেব মাইতি, গৌতম সামন্ত, দেবব্রত দাস, ঋতুপর্ণা খাটুয়া, জগন্নাথ দাস, কানাইলাল জানা, কানাইলাল দাস, বিশ্বনাথ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। নবধারার পক্ষ থেকে জানা যায় "আমার হাট" এর মধ...

পশ্চিম ভাঙ্গনমারী গ্রামে দুর্গাপুজোর প্রাক্কালে নতুন পোশাক বিতরণ

 পশ্চিম ভাঙ্গনমারী গ্রামে দুর্গাপুজোর প্রাক্কালে নতুন পোশাক বিতরণ।    শেখ আসমতঃ খেজুরি-২ ব্লকের  পশ্চিম ভাঙ্গন মারি আলোর সন্ধানে ও আহম্মদিয়া  পরিবার দুই স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে দু:স্থ  ছাত্র-ছাত্রীদের নতুন গেঞ্জি ও জামা উপহার হিসেবে তুলে দেওয়া হল |  এই সংগঠন দুটির একটির বয়স মাত্র এক বছর, অপরটির  দুই মাস| দুটি সংগঠনের মূল উদ্যোক্তা তথা সম্পাদক  শেখ আসমত ও তার চার জন সহযোগী শেখ সেলিম, শেখ সাইফুল, শাহাবুদ্দিন আলি খান, এবং তার কোচিং সেন্টারের সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় এই অনুষ্ঠান সফল করেন| সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পথপ্রদর্শক সুব্রত কুমার মাঝি মহাশয়| সভায় উপস্থিত ছিলেন খেজুরি আদর্শ বিদ্যাপীঠ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক শ্রীপদ কুমার চন্দ, ডাক্তারবাবু অসিত করণ, স্থানীয় সমাজসেবী সোমনাথ দাস, সুব্রত মন্ডল, শেখ শাজাহান, অপু মন্ডল, অর্জুন মন্ডল, অর্ণব পাত্র, তন্ময় পাত্র, শেখ আবুসিদ্দিক , সুব্রত মিদ্দা সহ আরও  অনেকে| প্রত্যেক  ছাত্র ছাত্রী  দুজন করে অসহায় ছেলেমেয়েদের  নাম  জমা দিয়েছিলো |তাদেরই  গেঞ্জ...

লাক্ষীতে সিপিএম, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

Khejuri Live:সিপিএম, বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ লাক্ষীর যুবকরা। রবিবার বিকেলে খেজুরি-১ ব্লকের দক্ষিণ লাক্ষীতে দলীয় কার্য্যালয়ে তৃণমূল নেতা মতিলাল খানের হাত ধরে তৃণমূলে যোগ দেন শতাধিক যুবক। যুবকদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় দলের তরফে। দলে সকলকে স্বাগত জানান তৃণমূল নেতা সেক মতিলাল খান। সকলকে সাথে নিয়ে উন্নয়ন চলবে বলে জানা মতিলাল বাবু।

বারাতলায় বাইক শোরুমে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Khejuri Live: খেজুরি তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। জানা গেছে খেজুরি-২ ব্লকের বারাতলাতে মোটর সাইকেল শোরুমে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অরিন্দম দাস নামে ওই যুবক। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। যুবকের বাড়ি জনকা গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ীতে। যুবকের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া

রক্তের আকাল মেটাতে কুঞ্জপুরে রক্তদান শিবির, রক্তদান ৩৩জন মহিলার

Khejuri Live: খেজুরিতে দুর্গা পুজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। খেজুরি-২ ব্লকের কুঞ্জপুর বাসস্টপ দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তের আকাল মেটাতে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হল।  কুঞ্জপুরে ক্লাব গৃহে এদিনের শিবিরে রক্তদান করেন ৭৬জন রক্তদাতা। ৭৬জন রক্তদাতার মধ্যে ৩৩জন মহিলা রক্তদান করে নজির সৃষ্টি করেছেন। করোনা আবহে গৃহবধূর রক্তদানে খুশি উপস্থিত অতিথি ও ক্লাব কর্তারা। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা হাসপাতালের সহযোগিতায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রনজিত মন্ডল, খেজুরির প্রাক্তন বিধায়ক তথ গবেষক রামচন্দ্র মন্ডল, খেজুরি কলেজের প্রিন্সিপাল অসীম মান্না, জেলাপরিষদ সদস্য উত্তম বারিক, শিল্যাবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার স্মৃতিরঞ্জন পাত্র প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক সুমননারায়ন বাকরা। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবকর্তা তমালতরু পন্ডা।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় কৃতী খেজুরির রেনেসাঁ

Khejuri Live: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিশেষ স্থান লাভ করলেন খেজুরি-১ ব্লকের কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী রেনেসাঁ বিশ্বাস। সারাদেশের প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে বিশেষ স্থান দখল করেছে রেনেসাঁ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে অনলাইনে শংসাপত্র পেয়েছে রেনেসাঁ। বড় প্রাপ্তি, জীবনে চলার পথ প্রশস্থ রেনেসাঁর বললেন কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের শিক্ষকগণ।

ক্যান্সার আক্রান্ত যুবকের পাশে দাঁড়াল খেজুরির উজান ওয়েলফেয়ার ট্রাস্ট

Khejuri Live: মারনরোগ ক্যান্সারে আক্রান্ত খেজুরি-২ ব্লকের শ্যামপুর জালপাইর বাসিন্দা মানিক দাস।  মারনরোগ থেকে ছেলেকে মুক্ত করতে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই বৃদ্ধ পিতা ননীগোপাল বাবুর। অর্থ সঙ্কটে ভুগছেন তিনি। বিষয়টি জানবার পরই খেজুরির স্বেচ্ছাসেবী সংগঠন উজান ওয়েলফেয়ার ট্রাস্ট ননীগোপাল বাবুর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নেন। সদস্য,সদস্যাদের থেকে চাঁদা তুলে চিকিৎসার জন্য ননীগোপাল বাবুর হাতে অর্থ তুলে দেয় উজান পরিবার।

তৃণমূল দুর্ণীতি করছে, বিডিওকে ডেপুটেশন বিজেপির

Khejuri Live: তৃণমূল দুর্ণীতি করছে, দুর্ণীতি রুখতে বিডিওকে ডেপুটেশন দিলেন খেজুরি-১ ব্লকের বিজেপি নেতা-কর্মীরা।  সোমবার সকালে মিছিলের মাধ্যমে বিজেপি নেতা-কর্মীরা খেজুরি-১ ব্লকের বিডিও তীর্থঙ্কর রায়কে ডেপুটেশন দেন। খেজুরি-১ পূর্ব মন্ডল বিজেপি  সভাপতি সুমন দাস বলেন, আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি সাথে আইবিএস প্রকল্পের চারাগাছ বন্টনেও দুর্নীতি করছে তৃণমূল। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের প্রাপ্য চালের ক্ষেত্রেও দুর্ণীতি করতে ছাড়ছে না তৃণমূল। আমরা বিডিওর কাছে বিষয়গুলোর ওপর নজর দেওয়ার আর্জি করলাম। বিডিও প্রকৃত প্রাপকরা যাতে পায় সেবিষয়ে কড়া নজর রাখবেন বলে জানিয়েছেন।