প্রতিমাতে নয় প্রতি "মা" দেবী দুর্গা, নবধারা ও সমীর ডান্স অ্যাকাডেমির তৃতীয় বর্ষে চিন্ময়ী মায়ের আরাধনা
Khejuri Live: পূর্ব মেদিনীপুরের নবধারা ও সমীর ডান্স অ্যাকাডেমির তৃতীয় বর্ষে চিন্ময়ী মায়ের আরাধনা।
প্রতিমা তে নয় প্রতি মা তে রয়েছে দূর্গা। এমন অভিনব চিন্তা ভাবনা নিয়ে সমীর ডান্স অ্যাকাডেমি ভারতবর্ষে এক অভিনব মাতৃ আরাধনা করে থাকে।কোন মূর্তি পূজো নয় রক্তমাংসে গড়া নিজের মায়ের পুজো।গত তিন বছর ধরে নবধারা ট্রাস্টের পরিচালনায় সমীর ডান্স অ্যাকাডেমির সকল ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের মায়ের পা ধুইয়ে পুজো করে মাকে প্রণাম করে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সিন্দুর খেলা, ধুনুচি নাচ হয়ে থাকে। মায়েরাও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে।
এই বছর করোনা মহামারীর কারনে সরকারি নিষেধাজ্ঞা মেনে সমগ্র অনুষ্ঠান অনলাইনে আয়োজন করা হয়।এই অনুষ্ঠান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণ ও করা হয়।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো
ছোট থেকে বাচ্চাদের মনে মা বাবার প্রতি শ্রদ্ধা ও ভক্তির সংস্কার তৈরি করা ও বৃদ্ধ বয়সে মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম নয় বরং নিজের বাড়ি হোক ঠিকানা।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com