Khejuri Live: তৃণমূল দুর্ণীতি করছে, দুর্ণীতি রুখতে বিডিওকে ডেপুটেশন দিলেন খেজুরি-১ ব্লকের বিজেপি নেতা-কর্মীরা।
সোমবার সকালে মিছিলের মাধ্যমে বিজেপি নেতা-কর্মীরা খেজুরি-১ ব্লকের বিডিও তীর্থঙ্কর রায়কে ডেপুটেশন দেন। খেজুরি-১ পূর্ব মন্ডল বিজেপি সভাপতি সুমন দাস বলেন, আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি সাথে আইবিএস প্রকল্পের চারাগাছ বন্টনেও দুর্নীতি করছে তৃণমূল। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের প্রাপ্য চালের ক্ষেত্রেও দুর্ণীতি করতে ছাড়ছে না তৃণমূল। আমরা বিডিওর কাছে বিষয়গুলোর ওপর নজর দেওয়ার আর্জি করলাম। বিডিও প্রকৃত প্রাপকরা যাতে পায় সেবিষয়ে কড়া নজর রাখবেন বলে জানিয়েছেন।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com