Khejuri Live: খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে ও বাজকুল রেঞ্জ খেজুরী ফরেস্ট বিট অফিসের সহায়তায় আধুনিক ভারতের প্রাচীনতম ঐতিহাসিক খেজুরী ডাক ও তার ভবনের প্রাঙ্গনে কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তনের ১৭০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈকালিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন শান্তিরাম দাস, ড. প্রবালকান্তি হাজরা,কবি অমৃত মাইতি, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, বিধায়ক শান্তনু প্রামাণিক, অধ্যাপক হৃষিকেশ পড়্যা প্রমুখ। উপস্থিত ছিলেন স্বপন কুমার মন্ডল,ড. বিষ্ণুপদ জানা, শুভময় করন, শিশির দাস, অনিমেষ ঘোষ প্রমুখ খেজুরী,নন্দীগ্ৰাম, কাঁথির বহু সংস্কৃতি অনুরাগী গুণীজন। বক্তারা সকলেই তাঁদের বক্তব্যে ভারতে টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তন ও এক্ষেত্রে কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ লাইন সূচনার তাৎপর্য ইত্যাদি তুলে ধরে এমন ধরনের অভিনব অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজনীয়তা কথা বলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় থা...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news