খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে ও বাজকুল রেঞ্জ খেজুরী ফরেস্ট বিট অফিসের সহায়তায় আধুনিক ভারতের প্রাচীনতম ঐতিহাসিক খেজুরী ডাক ও তার ভবনের প্রাঙ্গনে কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তনের ১৭০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈকালিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন শান্তিরাম দাস, ড. প্রবালকান্তি হাজরা,কবি অমৃত মাইতি, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, বিধায়ক শান্তনু প্রামাণিক, অধ্যাপক হৃষিকেশ পড়্যা প্রমুখ।
উপস্থিত ছিলেন স্বপন কুমার মন্ডল,ড. বিষ্ণুপদ জানা, শুভময় করন, শিশির দাস, অনিমেষ ঘোষ প্রমুখ খেজুরী,নন্দীগ্ৰাম, কাঁথির বহু সংস্কৃতি অনুরাগী গুণীজন। বক্তারা সকলেই তাঁদের বক্তব্যে ভারতে টেলিগ্ৰাফ ব্যবস্থা প্রবর্তন ও এক্ষেত্রে কলকাতা থেকে খেজুরী টেলিগ্ৰাফ লাইন সূচনার তাৎপর্য ইত্যাদি তুলে ধরে এমন ধরনের অভিনব অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজনীয়তা কথা বলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকা সহ: সম্পাদ্বকদ্বয় সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন জানান, ব্রিটিশ শাসনামলে ভারতীয় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে টেলিগ্ৰাফ পদ্ধতির প্রচলন ছিল একটি ঐতিহাসিক ঘটনা। সেই গৌরবোজ্জ্বল ঘটনার সাক্ষী খেজুরীর ঐতিহাসিক ডাক ও তার ঘরটির প্রাঙ্গনে তাই এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনটিকে স্মরণীয় করে রাখতে খেজুরী বাক ও তার ঘরের ছবি সম্বলিত স্মারক একটি পোস্টকার্ডও প্রকাশ করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com