খেজুরীর স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন- র উদ্যোগে পালিত হল যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস। বৃহস্পতিবার সংস্থার সদস্যরা দেউলপোতায় সংস্থার অফিসে স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত সকল সদস্যরা স্বামী বিবেকানন্দের আদর্শ ও কর্মকাণ্ড বিষয়ে আলোকপাত করেন। যুব দিবসে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সামাজিক ব্যাধি দূরীকরণে অভিন্ন-র সদস্যরা নতুন উদ্যমে কাজে ব্রতী হলেন। অভিন্ন-র সম্পাদক ও কোষাধ্যক্ষ দীপ্তার্ঘ্য মহাপাত্র ও প্রীতম মহাপাত্রের কথায় আমরা যুব সমাজের ব্যাধি দূরীকরণের জন্য বিভিন্ন কর্মসূচী নিয়েছি ও নিতে চলেছি। বর্তমান দিনে সমাজের বিপুল সংখ্যক যুবকরা ভুল পথে চালিত হচ্ছেন। যুবকদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনতে আমরা সচেতনতার কাজ শুরু করেছি। এই বৃহৎ কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি।
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news