Khejuri Live: খেজুরির চিঙ্গুড়দনিয়া গ্রামে দীর্ঘ লকডাউন ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত, পিছিয়ে পড়া উপজাতি ও আদিবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে নবধারা ট্রাস্টের "চিন্ময়ী মায়ের পুজো" উপলক্ষে "আমার হাটের" পক্ষ থেকে শতাধিক শিশু, বয়স্ক, প্রতিবন্ধীদের নতুন বস্ত্র দান করা হয়.লোকধারার সঙ্গে যুক্ত দুঃস্থ লোক শিল্পীদেরও সাহায্য করা হয়। এলাকার কিছু লোক শিল্পীদের "লোক ধারা"র মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে লোকধারার লোক শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন পুতুল সিং, চাঁদমনি সিং,বর্ষা সিংরা শবর নাচ ও গান । সানাইয়ে হরিপদ ঘোড়াই।তাসা বাদক প্রভাত ঘোড়াই।
খেজুির লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শতাধিক মাস্ক ও সাবান বিতরণ করা হয়।এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সমীর পন্ডা, রুদ্র পণ্ডা, ধীরেন্দ্রনাথ প্রধান, অর্চিতা মিদ্যা,সুমন মিদ্যা,বিমান নায়েক,বিষ্ণুপ
দ জানা, ডঃ অশোক গুড়িয়া, জয়দেব মাইতি, গৌতম সামন্ত, দেবব্রত দাস, ঋতুপর্ণা খাটুয়া, জগন্নাথ দাস, কানাইলাল জানা, কানাইলাল দাস, বিশ্বনাথ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
দ জানা, ডঃ অশোক গুড়িয়া, জয়দেব মাইতি, গৌতম সামন্ত, দেবব্রত দাস, ঋতুপর্ণা খাটুয়া, জগন্নাথ দাস, কানাইলাল জানা, কানাইলাল দাস, বিশ্বনাথ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
নবধারার পক্ষ থেকে জানা যায় "আমার হাট" এর মধ্য দিয়ে তারা সারা বছর জামা কাপড় বিতরণ করে এবার নবধারার চিন্ময়ী মায়ের আরাধনা উপলক্ষে এই পুজোয় খেজুরিতে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের এমন উদ্যোগ।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com