পশ্চিম ভাঙ্গনমারী গ্রামে দুর্গাপুজোর প্রাক্কালে নতুন পোশাক বিতরণ।
শেখ আসমতঃ খেজুরি-২ ব্লকের পশ্চিম ভাঙ্গন মারি আলোর সন্ধানে ও আহম্মদিয়া পরিবার দুই স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে দু:স্থ ছাত্র-ছাত্রীদের নতুন গেঞ্জি ও জামা উপহার হিসেবে তুলে দেওয়া হল |
এই সংগঠন দুটির একটির বয়স মাত্র এক বছর, অপরটির দুই মাস| দুটি সংগঠনের মূল উদ্যোক্তা তথা সম্পাদক শেখ আসমত ও তার চার জন সহযোগী শেখ সেলিম, শেখ সাইফুল, শাহাবুদ্দিন আলি খান, এবং তার কোচিং সেন্টারের সকল ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় এই অনুষ্ঠান সফল করেন| সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পথপ্রদর্শক সুব্রত কুমার মাঝি মহাশয়| সভায় উপস্থিত ছিলেন খেজুরি আদর্শ বিদ্যাপীঠ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক শ্রীপদ কুমার চন্দ, ডাক্তারবাবু অসিত করণ, স্থানীয় সমাজসেবী সোমনাথ দাস, সুব্রত মন্ডল, শেখ শাজাহান, অপু মন্ডল, অর্জুন মন্ডল, অর্ণব পাত্র, তন্ময় পাত্র, শেখ আবুসিদ্দিক , সুব্রত মিদ্দা সহ আরও অনেকে| প্রত্যেক ছাত্র ছাত্রী দুজন করে অসহায় ছেলেমেয়েদের নাম জমা দিয়েছিলো |তাদেরই গেঞ্জি ও জামা দেওয়া হয় | ছাত্র-ছাত্রীদের এই প্রত্যক্ষ অংশগ্রহণ প্রশংসনীয়|

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com