খেজুরী লাইভ প্রতিবেদন: খেজুরির শ্যামপুরে প্রকাশ্য সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভায় এসে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য নেতা কুনাল ঘোষ থেকে তৃণমূলের বিধায়িকা শিউলী সাহা। ভোট পরবর্তীতে খেজুরিতে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে শ্যামপুরে প্রতিবাদ পথসভার আয়োজন করে খেজুরি তৃণমূল কংগ্রস। সেই সভা থেকেই সন্ত্রাস রুখতে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য তৃণমূল নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কুনাল ঘোষ থেকে শিউলি সাহা বলেন খেজুরিতে প্রায় ৬৮৮৮৫ জন মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। বিজেপির এই সন্ত্রাস বন্ধ না হলে মন্ত্রিসভায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ করার সুপারিশ করা হবে। তাছাড়া অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বিবেচনা করা হবে।
তৃণমূল নেতৃত্বদের প্রকাশ্য সমাবেশ থেকে এধরনের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তর্জা। রাজনৈতিক সভা থেকে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক কটাক্ষের সুরে বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এই সমস্ত মন্তব্য করছেন ওনারা। কিভাবে সরকারি প্রকল্প বন্ধ হয় খেজুরির মা-বোনেরা কিভাবে লক্ষীর ভান্ডার থেকে বঞ্চিত হন সে বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিধায়ক। তিনি আরও বলেন খেজুরির মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন শান্তনু প্রামানিক আপনাদের পাশে আছে।
খেজুরির মতো এলাকায় ভোট পরবর্তীকালে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশকে ৭২ঘন্টা সময় বেঁধে দেন কুনাল ঘোষ। প্রশাসন ব্যবস্থা না নিলে তৃণমূল কর্মীরাই ব্যাবস্থা নেবে বলে জানান কুনাল ঘোষ। তবে কর্মীদেরকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তাও দেন তিনি। পুলিশের প্রতি ভরসা রাখার আশ্বাস দেন।
এদিনের এই সভায় কুনাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, ছিলেন জেলা সভাধিপতি উত্তম বারিক, তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা, খেজুরীর প্রাক্তন বিধায়ক রনজিত মন্ডল সহ খেজুরি দুই ব্লক সভাপতি সমুদ্ভব দাস ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের এই সভায় আক্রান্ত তৃণমূল কর্মীদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন এবং পরবর্তী দিনে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা বলেন নেতৃত্ব। এছাড়াও শুক্রবারের এই প্রতিবাদ পথসভায় যতে তৃণমূল কর্মীরা যোগ দিতে না পারে তার জন্য গত বৃহস্পতিবার রাতে বোমাবাজির অভিযোগ ওটে বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খেজুরের বিধায়ক শান্তনু প্রামানিক। তিনি বলেন, লোকসভা ভোটে খেজুরি থেকে তৃণমূল নির্মূল হয়ে গিয়েছে। সেই রাগে বিজেপির নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। এদিনের সভাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও দিবাকর দাস, ওসি সোমনাথ শীঠ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সমগ্র এলাকাজুড়ে চলে কেন্দ্রীয় বাহিনীর রুমটার্চ।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com