"তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না"
খেজুরী, ৫ ডিসেম্বর : খেজুরীর অন্যতম কৃতি সন্তান, প্রখ্যাত যাত্রা শিল্পী , সদ্য প্রয়াত কুমার কৌশিক ওরফে কৌশিক মাইতির স্মরণসভা অনুষ্ঠিত হলো খেজুরীর বিদ্যাপীঠ চৌরঙ্গী মোড়ে। খেজুরী সিনে সার্কেল আয়োজিত এই স্মরণসভায় বহু মানুষ উপস্থিত ছিলেন। সভার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল মাল্যদান করে ও উপস্থিত সকলে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ড. রামচন্দ্র মন্ডল, কুন্তলকান্তি মন্ডল, সুদর্শন সেন, তপন মাইতি,বলরাম মান্না,শিশির দাস, ডা. রবীন দাস প্রমুখেরা কুমার কৌশিকের জীবন ও প্রত্যন্ত গ্ৰাম থেকে কলকাতার চিৎপুর যাত্রা জগতে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার নানান কথা তুলে ধরেন।
সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সুমন নারায়ন বাকরা ।
প্রসঙ্গত, কুমার কৌশিক খেজুরীর গোপীচক গ্ৰামে ইং ১৯৭০ খ্রীষ্টাব্দে সম্ভ্রান্ত মাইতি পরিবারে জন্ম গ্ৰহণ করেন। পিতা দেবব্রত মাইতি ও মাতা ভারতী দেবী। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন তিনি। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্ৰহণ করলেও নানান সংগ্ৰামের মধ্যে দিয়ে কলকাতার যাত্রা জগতে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। গত ২ ডিসেম্বর মঙ্গলবার ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি প্রয়াত হন।



Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com