Khejuri Live: খেজুরী সাহিত্য সম্মিলনীর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হলো চিঙ্গুড়দন্যা কবি সুকান্ত স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দের সভাগৃহে। প্রথম পর্বে স্মৃতি তর্পনে সদ্যপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত ও মনু মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।
দেখুন ভিডিও
এঁদের সম্পর্কে আলোচনা করেন জয়দেব মাইতি, কানাইলাল জানা ও সুদর্শন সেন। মারাদোনা ও প্রনব মুখোপাধ্যায় সম্পর্কে আলোচনা করেন অরিন্দম মাইতি ও স্বপন কুমার মন্ডল। দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারণ সভায় সংস্থার বিগত বছরের আয়-ব্যয়ের হিসেব ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে আলোচনা হয়। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক ড. বিষ্ণুপদ জানা ও আয়-ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ অরিন্দম মাইতি । এ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথি দাশ, ড. অসীম কুমার মান্না, বৃন্দাবন দাস অধিকারী,নিশিকান্ত ভূক্র্যা প্রমুখ। সংগীত পরিবেশন করেন সুনীল দাস। সর্বসম্মতিক্রমে সম্পাদক ও সভাপতিকে পুনঃনির্বাচিত করে ১৫ জনের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়। এই দুই পর্বে সভাপতিত্ব করেন স্থায়ী সভাপতি সুমন নারায়ন বাকরা। মধ্যাহ্ন ভোজনের বিরতির পরে তৃতীয় পর্বে সাহিত্যবাসর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ড. রামচন্দ্র মন্ডল। স্বরচিত কবিতা , অনুগল্প পাঠ ও আলোচনায় অংশগ্ৰহণ করেন দূর্গা দাস, শ্যামল বাকরা,রবীন্দ্রনাথ দাস অধিকারী, কালিপদ শাসমল, সত্যব্রত মিশ্র, ধীরেন্দ্রনাথ প্রধান,পার্থপ্রতিম নায়ক প্রমুখেরা। ম্যাজিক পরিবেশন করেন সদস্য মধুসূদন জানা ।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com