Khejuri Live : যদিও কাঠফাটা রোদ,সূর্যের ডিগ্রি বাড়ানোর চরম প্রচেষ্ঠা, আর বৃষ্টির অপ্রাসঙ্গিক উদাসীনতা আমাদের যতই বিব্রত করুক, তবুও তো ঝরা শ্রাবন। উপভোগ্য সকালের জন্য সকলে তো অপেক্ষা করবে।তার ওপর অরণ্য সপ্তাহ। সবুজের আহ্বান তো থাকবেই থাকবে।
তীব্র দহন কে উপেক্ষা করে রবিবার সাপ্তাহিক যদি জানতের চতুর্থতম সবুজের অভিযানকে সফল করতে সবুজের জন্য পা মেলানেন যদি জানতে পরিবারের অনেকে।
আজ মিশন ভিশন ছিল রসুলপুর নদীর তীরবর্তী খেজুরি -১ ব্লকের পশ্চিম আলিচক গ্রাম। স্থানীয় মানুষদের উৎসাহ আর যদি জানতে পরিবারের ভালোবাসায় -সবুজের অভিযান এর চতুর্থ পর্ব সম্পন্ন হল ইয়াস বিদ্ধস্ত নদী ঘেরা আলিচক গ্রামে।
বিশিষ্ট সমাজসেবী ও নেতাজী পাঠচক্রের সভাপতি শ্রীযুত স্বপন কুমার মন্ডল, ভোলানাথ পাল,ধীরেন্দ্রনাথ প্রধান,প্রণব কুমার দোলই,গৌরাঙ্গ প্রসাদ জানা, টিম উজান এর পক্ষে সৌমেন মন্ডল, সাগর কান্ডার, সুদীপ মন্ডলদের পাশাপাশি রতন দাস,রাসবিহারী মন্ডল প্রমুখ গ্রামবাসী এই অভিযান কে সার্থক করে তুলতে সাহায্যের হাত বাড়ান।
কলকাতা পুলিশ বিভাগের কর্মী প্রশান্ত বর,
অবলা এর কর্নধার রাজীব ওঝা,অনন্ত গিরি,উমাশংকর ঘোড়ই প্রমুখ শিক্ষকগন শুধু চারাগাছ রোপণ নয়, ইয়াস পরবর্তী করনীয় কর্তব্য বিষয়ে বাড়িতে বাড়িতে প্রচারপত্র দিয়ে জনগণকে সচেতন করেন।



Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com