Skip to main content

খেজুরী সাহিত্য সম্মিলনীর উদ্যোগে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ...."  
খেজুরী সাহিত্য সম্মিলনীর আয়োজনে হেঁড়িয়ার উদাখালী বাসস্ট্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক পার্থসারথি দাশ। উপস্থিত ছিলেন মুখ্য আলোচক অধ্যাপক ড. অমলেশ পাত্র, প্রাক্তন অধ্যাপক রণজিত কুমার নায়ক,  স্বপনকুমার মণ্ডল, সাহিত্যিক মন্মথনাথ দাস, ড রামচন্দ্র মণ্ডল, বিমান কুমার নায়ক, সুনীল দাস, জয়দেব মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, , সুদর্শন সেন, শক্তিপদ মান্না, অনন্তকুমার মান্না, প্রশান্তকুমার মাজী, আনন্দমোহন মান্না, প্রদীপ শাসমল,  শিবাণী পাঁজা, তনুশ্রী কর জানা, ধৃতিরূপা ত্রিপাঠী, মহামায়া গোল, মধুমিতা গিরি, অনিন্দিতা কামিলা, কানাইলাল জানা, উত্তমকুমার গুড়িয়া,  বিধানচন্দ্র রাউৎ, সুভাষচন্দ্র ঘোড়ই, ভূপাল কুমার মাইতি, দেবাশীষ গীর গোস্বামী, সৌম্যদীপ গীর গোস্বামী, গোকুল ভূঞ্যা, অনিল কুমার সাহু, কেশবচন্দ্র প্রধান, চন্দন মাইতি, শুভেন্দু কামিলা, রবীন্দ্রনাথ দাস অধিকারী, দীপঙ্কর সাহু, নিশিকান্ত ভূঞ্যা ও জ্যোতির্ময় বারিক সুভাষচন্দ্র  ঘোড়‌ই  প্রমুখ। এই অনুষ্ঠানে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে তিনটি  বই প্রকাশিত হয়। ১) ভাষা দিবস স্মরণে সংকলিত গ্রন্থ " হৃদয়ে রঙে অমর২১ (৪র্থ বর্ষ) ২) সৌম্যদীপ গীর গোস্বামীর মৌলিক কাব্যগ্রন্থ "আধোমুখে আধোবুলি" এবং  ৩) ভূপাল কুমার মাইতির মৌলিক কাব্যগ্রন্থ "সৃষ্টি সুখের আনন্দে" । এছাড়াও খেজুরী সাহিত্য সম্মিলনীর দেওয়াল পত্রিকা (ডিজিটাল প্রিন্টিং) প্রকাশিত হয়। আলোচনা, কবিতাপাঠ, গ্রন্থ প্রকাশ, প্রাচীর পত্রিকা প্রকাশ, সঙ্গীতের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ অনুষ্ঠান শেষে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্মৃতি স্মরণ .... আবহ সংগীতে ভেসে আসে..... আমার ভাইয়ের রক্তে রাঙানো..... .  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অজিত জানা ও সমরেশ সুবোধ পড়িয়া। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মিলনীর সম্পাদক ড. বিষ্ণুপদ জানা ও সভাপতি শ্রী সুমন নারায়ন বাকরা মহোদয়।

Comments