আজ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মবলিদান দিবস উদযাপন করা হয় নেতাজী পাঠচক্র প্রাঙ্গনে।সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক মৃত্যুঞ্জয় প্রধান। শুরতে শহীদ ক্ষুদিরাম এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন নেতাজী পাঠচক্রের কর্মকর্তা ও সদস্য অরিজিত সাউ, সন্তু সাউ, পাঠচক্রের পারিবারিক পরামর্শ কেন্দ্রের কাউন্সিলর তপনকুমার দাস, দীপালি দাস, সমাজকর্মী শ্যামলকুমার মণ্ডল, মনোরঞ্জন সামন্ত, রতনচন্দ্র পালই, শশাঙ্কশেখর মান্না,ভবানীশংকর নন্দীসহ পাঠচক্রের বৃদ্ধাশ্রম এর আবাসিকবৃন্দ । পাঠচক্রের সম্পাদক স্বপনকুমার মণ্ডল শহীদ ক্ষুদিরাম এর বিপ্লবী জীবন ও তাঁর হাসিমুখে আত্মবলিদান এর ইতিহাস বর্ণনা করেন।
অনুষ্ঠান এর শেষে বৃদ্ধাশ্রম এর আবাসিক বৃন্দ "একবার বিদায় দে মা ঘুরে আসি -----'" গান পরিবেশন করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান এর সভাপতি।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com