অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বাংলার প্রথম জাতীয় বিদ্যালয় ১০৩ বছরের কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের প্রাক্তনী সংগঠনের উদ্যোগে ২২ শে শ্রাবণ বিশ্বকবি তথা বাংলার সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা হওয়ার পরেই বিদ্যালয়ের সভাকক্ষে ড. রেড্ডিজ ইনস্টিটিউট অফ লাইভ সাইন্স, হায়দ্রাবাদ এর চীফ সাইনটিস্ট তথা সিনিয়র প্রফেসর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. পরিমল মিশ্র 'The origin of life on Earth' সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক সহজবোধ্য ভাবে আলোচনা করে পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন কিভাবে এলো প্রভৃতি আলোকপাত করে সম্বৃদ্ধ করলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বেরা, প্রাক্তন শিক্ষক তপন কুমার সামন্ত, প্রাক্তনী সংগঠনের সভাপতি বিকাশ চন্দ্র মিশ্র, সম্পাদক সুজিত মাইতি, সহকারী সম্পাদক দুর্গা দাস, তুষার কান্তি মিশ্র, সোমনাথ মুখার্জী, স্বপন কুমার মণ্ডল, বিবেকানন্দ মাইতি, সুব্রত কুমার মাঝি, ডা. বাসবকান্তি দিন্দা, বিশ্বজিৎ পাত্র, সত্যব্রত মিশ্র, অরিন্দম মাইতি, রামপদ পড়্যা, প্রদীপ সেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com