কারচুপি করে ভোটে জিতে তৃণমূলীদের সন্ত্রাস- খুন ও মহিলা নির্যাতনের প্রতিবাদে হেড়িয়াতে প্রবল বৃষ্টিতে বিক্ষোভ মিছিল হল সিপিআইএম খেজুরী-১,২ ও মুগবেড়িয়া এরিয়া কমিটির ডাকে।
উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী,জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুব্রত পন্ডা,রীতা দত্ত,ভরত মাইতি, বিষ্ণু হরি মান্না,চিত্ত দাস, প্রতিমা মন্ডল, সমীরেন্দ্র নাথ কলা,রত্নেশ্বর দোলুই,গোকুল চন্দ্র ঘোড়ুই সহ নেতৃত্বগন।
খেজুরি-১ ব্লকের লাখী গ্রাম পঞ্চায়েতের ৫৮ নম্বর বুথ, উদাখালি গ্রামের এবারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সিপিএমের নুরজাহান বিবি। তাঁকে নির্বাচনের প্রথম থেকে গণনা পর্যন্ত ওই এলাকার সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূলীরা বিভিন্নভাবে হুমকি ভয় ধমক ও হেনস্তা করার চেষ্টা করে। শেষ মেষ যখন তৃণমূলের প্রার্থী হেরে যাচ্ছে তখন ব্যালটে কারচুপি করে, গননা কেন্দ্রের ভেতরে গন্ডগোল পাকিয়ে জোর করে নুরজাহান বিবিকে হারানো হয়।এক্ষেত্রে সহযোগিতা করে কাউন্টিং অফিসার, বিডিও , পুলিশ প্রশাসনিক লোকজন।
এরপর তৃণমূলের হুমকিতে নূরজাহান বিবি এলাকা ছাড়া ছিল। গত ২৬ শে জুলাই বাড়ি ফিরলে, একদল তৃণমূলী দুষ্কৃতকারীরা তার বাড়িতে ধমক দেয়। তারপর দিন উদাখালি বাসস্ট্যান্ডে প্রকাশ্যে রাস্তার উপর ফেলে মারধর করে অত্যাচার চালায়। এর প্রতিবাদে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে খেজুরি থানায় অভিযোগ জানানো সত্বেও পুলিশের কোনো ব্যবস্থা গ্রহণ না করায়, আজ হেড়িয়া চৌরাস্তাও উদাখালি বাজারএলাকায় প্রবল বর্ষা উপেক্ষা করে ভিজে ভিজে বহু মহিলা পুরুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয়। সভায়- সুজন চক্রবর্তী, নিরঞ্জন সিহি, হিমাংশু দাস বক্তব্য রাখেন।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com