খেজুরি-১ও -২ ব্লকের এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে সভা হয় আজ সকালে খেজুরির কুঞ্জপুরে এবং বিকেলে হেড়িয়ায় বেসরকারি সভাগৃহে। দুটি সভাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের প্রার্থী চয়নের ক্ষেত্রে চমক হচ্ছে ৮০ শতাংশ নতুন প্রার্থী, ৭৫ শতাংশ যুব-মহিলা প্রার্থী। উচ্চ শিক্ষিত যুবক যুবতী থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা গেছে। শহীদের রক্তে ভেজা খেজুরীতে শ্রেনী আন্দোলন শক্তিশালী করতে, খেটে খাওয়া সাধারণ মানুষের রাজ্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজেপি ও তৃণমূলকে হারিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে এবারের লড়াইতে সবাই অঙ্গীকারবদ্ধ। তৃণমূল, বিজেপির রক্ত চক্ষুকে উপেক্ষা করে -বহু বাধা, হুমকি, অত্যাচার অগ্রাহ্য করে খেজুরীর মানুষ আবার জোট বেঁধেছে লড়াইয়ের জন্য। খেজুরি -২ ব্লক এলাকার কুঞ্জপুরে সভায় সভাপতিত্ব করেন স্বদেশ মাইতি। এবং খেজুরি-১ ব্সলকের হেঁড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন সুভাষ দাস।
দুটি সভাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com