Khejuri Live: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উজানের সারাদিন ধরে বিভিন্ন রকমের কর্মসূচি আয়োজিত হয়। সকালে "যদি জানতে" পত্রিকার আয়োজিত
পার্থেনিয়াম নির্মুলকরণ অভিযানে,পার্থেনিয়াম নিধন ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে পথচলতি মানুষদের সচেতন করা করা হয়। বিকেলে পুকুরিয়া গ্রামে ৫০ টি চারাগাছ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও পরিবেশ এ গাছের গুরুত্ব বোঝাতে গ্রামের মানুষ জন কে গাছ রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতন করা হয়। সন্ধেবেলায় বিদ্যাপীঠ মোড়ে প্লাস্টিক সাফাই অভিযান চলে এবং মানুষজনকে প্লাস্টিক ব্যবহার ও পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব গুলো তুলে ধরা হয়।
ট্রাস্ট সম্পাদক প্রতীক দাসের কথায়, আমাদের এই কাজে চারাগাছ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন আধিকারিক সমীক জানা মহাশয়। ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই উজান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। বিশেষ সহযোগিতা করেন পুকুরিয়া গ্রাম বাসি , ওনাদের কেও ধন্যবাদ জানাই পরিবারের পক্ষ থেকে।।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com