Khejuri Live: মেদিনীপুরের অগ্নিকন্যা, বিশিষ্ট সংগঠক, স্বাধীনতা সংগ্ৰামী, প্রাক্তন রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যা আভা মাইতির জন্মশতবর্ষ উপলক্ষে মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি-এগরা আঞ্চলিক শাখার উদ্যোগে ' আভা মাইতি'র স্মরণ ' অনুষ্ঠানের আয়োজন করা হয় কাঁথি হাইস্কুলের সভাগৃহে। বৈকালিক এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি মন্মথনাথ দাস। আভা মাইতি'র সংগ্ৰামী জীবন ও কর্মবহুল জীবন নিয়ে বিস্তৃত আলোচনা করেন প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি , প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, সমাজসেবী অনিমেষ মাইতি ।
এদিন ৯জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। এছাড়াও, সম্প্রতি আয়োজক সংস্থা আয়োজিত ' রবীন্দ্র-নজরুল স্মরণ ' অনুষ্ঠানে অংশগ্রহণকারী আবৃত্তি, নৃত্য, সংগীত প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের পুরষ্কৃত করা হয়। কৃতি ছাত্র-ছাত্রী ও সফল সকল প্রতিযোগী সকলকে মানপত্র, স্মারক, পুষ্পস্তবক , মিষ্টির প্যাকেট দিয়ে পুরষ্কৃত করা হয়। সফল ও পুরষ্কৃত আবৃত্তি প্রতিযোগিরা এদিন আবৃত্তি পরিবেশন করেন।
এদিন উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি অরূপরতন পট্টনায়ক ও সম্পাদক রতিকান্ত মালাকার, সদস্য শিউ মাইতি,বিমল জানা, কাঁথি -এগরা শাখার অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, বিমান পড়্যা, হৃষিকেশ দাস,স্বপন মন্ডল, খেজুরী শাখার সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন, জয়দেব মাইতি,অরিন্দম মাইতি, ড. প্রবালকান্তি হাজরা প্রমুখ ছাড়াও কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্তের সংস্কৃতি অনুরাগী বহু গুণীজন। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তরুন সিংহ মহাপাত্র ও আয়োজক সংস্থার সম্পাদক অধ্যাপক হৃষিকেশ পড়্যা। অ
ধ্যাপক পড়্যা জানান, আগামীদিনে আভা মাইতি'র জন্ম শতবর্ষে কলকাতায় মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জন্মশতবর্ষের অনুষ্ঠান পালন করবার উদ্যোগ নেওয়া হয়েছে।
ধ্যাপক পড়্যা জানান, আগামীদিনে আভা মাইতি'র জন্ম শতবর্ষে কলকাতায় মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জন্মশতবর্ষের অনুষ্ঠান পালন করবার উদ্যোগ নেওয়া হয়েছে।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com