Khejuri Live: পরিবেশ দিবস তো প্রতিদিনই।তবু সেই দিনটি কে স্মরণে রেখে যথাযথ ভাবে "সুস্থ পরিবেশ আর সুন্দর পরিবেশ "এর ভাবনা, জনমানসের মধ্যে ছড়ানোর কাজটি করল যদি জানতে পত্রিকা পরিবার।
সারা বছরই নানান পরিবেশ ভাবনার মধ্যে, অবশ্যই ভাবে এই দিনটি উদযাপন করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। প্রতি বছর এর মতো এবারও দিনের শুরুতে সকাল ৭ থেকে চলে পার্থেনিয়াম নির্মূলকরন,ওষুধ প্রয়োগ এবং পার্থেনিয়াম কি, কেন এবং তার প্রভাব নিয়ে পথচলতি মানুষকে সচেতন করার কাজ। কলাগেছিয়া থেকে বিদ্যাপীঠ পর্যন্ত দীর্ঘ ১০ কিমি রাস্তার দু'ধারে পার্থেনিয়াম নিধন অভিযানের পাশাপাশি, কুঞ্জপর ব্যাড বয় ক্লাবে চলে সব বয়সের ছাত্র ছাত্রীদের নিয়ে বসে আঁক প্রতিযোগিতা।
"হাতে হাত রাখি আজি
সুস্থ পরিবেশ গড়তে রাজি " এবিষয়ে ৩৩ জন ছাত্র ছাত্রী তাদের ভাবনার কথাগুলো রঙ তুলিতে ফুটিয়ে তোলেন।
নিকটবর্তী তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যথা মানসিংহবেড় হাইস্কুল, খেজুরী গুরুপ্রসাদ বালিকা বিদ্যানিকেতন এবং কশাড়িয়া হাইস্কুল চত্বরে গাছের চারা রোপণ করা হয়।
বসে আঁক এবং গাছ রোপণ এর পরে অংশগ্রাহী সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে একটি করে ভেষজ উদ্ভিদ তুলে দেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল, অধ্যক্ষ,ড. অসীম কুমার মান্না, সুব্রত কুমার মাইতি, দূর্গা দাস, অনিমেষ ঘোষ, ভোলানাথ পাল প্রমুখরা।
আজকের এই অনুষ্ঠানটি সফল করে তুলতে কুঞ্জপুর ব্যাড বয় ক্লাব এর অনিত মাইতি, কল্যান মাইতি,সুশান্ত ঘোড়াই, টিম স্বজন এর রাজকুমার মাইতি, অমিত রায়, ধীরেন্দ্রনাথ প্রধান,টিম উজান এর অরিজিৎ কামিলা, #টিম জোনাকি র হাবিবা খাতুন ,সেক আসমত,সেক রোহিত, কলাগেছিয়া ইউনাইটেড স্পোর্টস এন্ড কালচারাল সেন্টার এর পক্ষে সোমনাথ ভূঞ্যা সহ, #যদি জানতে পরিবারের অমরেশ মাইতি, অনন্ত গিরি, অরিন্দম মাইতি, সৌরভ মাইতি, অর্নব দাস, কানাইলাল জানা, ভীষ্মদেব দাশ প্রমুখ পরিবেশ দিবস এর ভাবনা কে দিন টি যথাযথ পালন করতে সাহায্য করেছে।
যদি জানতে, সম্পাদক জয়দেব মাইতি বলেন- সারাবছর এধরণের কাজ করতে আমরা ভালোবাসি। আগামীতে আমরা সুস্থ পরিবেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ী।সকলের সাহচর্য পেলে সেই কাজ আরও সহজ ও সুন্দর হবে।



Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com