Khejuri Live: লুপ্ত প্রায় কচ্ছপ সংরক্ষণ করার দাবি জানিয়ে খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা "অভিন্ন"- এর কর্মসূচী হল। মঙ্গলবার সকালে খেজুরি-১ ব্লকের দেউলপোতা গ্রামে সংস্থার সদস্যরা বন্যপ্রাণ সংরক্ষণ করার বার্তা দিতে এলাকায় প্রচার কর্মসূচী করেন। এদিন এলাকার বাসিন্দাদের থেকে দুটি লুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করেন সংস্থার সদস্যরা।
সংস্থার তরফে উদ্ধার হওয়া দুটি কচ্ছপ সংরক্ষণের দাবি জানিয়ে বাজকুল বন দফতরের আধিকারিক শমীক জানার হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়। বন আধিকারিক শমীক জানা দুটি কচ্ছপ সংরক্ষণ করেন এবং এলাকায় সচেতনতার জন্য সংস্থার সদস্যদের উৎসাহ প্রদান করেন। বন দফতরের আধিকারিকের হাতে কচ্ছপ তুলে দেন অভিন্ন সংস্থার সদস্য কিরন কুমার দাস, সৌমেন পাত্র, সুমন সামন্ত, অনিমেষ হাজরা প্রমুখ।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com