Skip to main content

রাত জেগে পঞ্চায়েতে কাজ! চোরেরা খাতা সারছে দাবি বামেদের,বাকি থাকা কাজ হচ্ছে বলছে তৃণমূল

Khejuri Live: গভীর রাত পর্যন্ত খোলা গ্রাম পঞ্চায়েত অফিস। খাতাপত্র ঠিকঠাক করার কাজ চলছে রাতভর। তথ্য লোপাটের কি চেষ্টা চলছে? নাকি সত্যিই সাধারন মানুষের স্বার্থে কাজ হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বেড়েছে।
রাতে কর্মীরা গিয়ে পঞ্চায়েত অফিসের ভিতরে তালা লাগিয়ে কাজ করছে। "অফিস কর্মীদের প্রশ্ন করলে, উত্তর দিতে পারছে না, পালিয়ে যাচ্ছে"- বললেন এক বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে খেজুরি-১ ব্লকের কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতে। কয়েকদিন আগে অঞ্চলের সাধারণ গরিব মানুষ পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছিল। তারপর থেকে শুরু হয়েছে গভীর রাত্রি পর্যন্ত খাতা পত্র সারার নামে কাজকর্ম। খেজুরির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম দাস অবশ্য সাফ জানিয়েছেন "বাকি থাকা কাজকর্ম করার জন্যই রাত দিন কর্মীরা কাজ করছেন"।
কিছুদিন আগে গড়বাড়ি-২ পঞ্চায়েতেও একই ঘটনা যারফলে বিজেপি কর্মী সমর্থকরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তাদের প্রশ্ন এতদিন তো রাতে কাজ হতে দেখিনি। এখন কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার কথা শুনে কি খাতাপত্রে কারচুপি করার জন্য রাতে কাজ হচ্ছে?


এ বিষয়ে খেজুরির প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্য হিমাংশু দাস বলেন "পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত গুলোতে এরকম খবর পাওয়া যাচ্ছে। খেজুরির ১১টি গ্রাম পঞ্চায়েতে রাতে এই সব কাজ চলছে। সারা বছর চুরি করে সব ফাঁক করে দিয়েছে। এখন সর্বত্র গ্রাম পঞ্চায়েত গুলোতে সিপিআই(এম)র পক্ষ থেকে ডেপুটেশনের মধ্য দিয়ে জোরদার আন্দোলন শুরু হয়েছে। হিসেব চাইছেন গ্রামবাসীরা। কোনও খাতাপত্র ঠিকঠাক নেই। গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে এমনকি জেলা পরিষদে ও অনিয়ম- বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ মুখ খুলছেন । তাই উপরওয়ালাদের নির্দেশে দ্রুত খাতা পত্র ঠিকঠাকের জন্য রাত দিন করে কাজ করতে হচ্ছে  কর্মচারীদের। যারা চুরি করল, দুর্নীতি করল, তাদের বাঁচাতে এই কাজ চলছে।মানুষ এখন সব বুঝতে পারছেন। আগামী দিনে এর ফল হাতে হাতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত গুলো পাবে। মানুষ ছেড়ে কথা বলবেন না ।তাই এর বিরুদ্ধে আরো বড় আন্দোলন গড়ে উঠতে চলেছে। মন্ত্রীরা যেমন ধরা পড়ছে, জেলে যাচ্ছে ,তেমনি এরাও ধরা পড়বে জেলে যাবে"।

Comments

Popular posts from this blog

বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে আর ফেরা হল না, পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ

Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

রেজিষ্ট্রেশন ছাড়া চলবে না টোটো, কড়াকড়ি নিয়ম রাজ্য সরকারের।

Khejuri Live: পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন ছাড়া আর চলবে না টোটো — নতুন নীতিতে কড়াকড়ি আনল রাজ্য সরকার রাজ্যের রাস্তায় আর অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এবার টোটোচালকদের জন্য আনছে কঠোর নিয়ম। নতুন নীতিমালা অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো আর চলতে পারবে না। রাজ্যজুড়ে সমস্ত ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনকে আনতে হবে সরকারের নির্দিষ্ট ডাটাবেসের আওতায়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ঘোষণা রাজ্য পরিবহন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, “Temporary Toto Enrolment Number (TTEN)” নামে একটি বিশেষ ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেক টোটোর জন্য একটি ইউনিক নম্বর জারি করা হবে। এই নম্বর ছাড়াই আর কোনো টোটো রাস্তায় নামলে সেটিকে অবৈধ বলে গণ্য করা হবে। ভবিষ্যতে QR কোডযুক্ত নম্বরপ্লেটও লাগানো বাধ্যতামূলক করা হবে। কেন এই সিদ্ধান্ত? বিগত কয়েক বছরে টোটোর সংখ্যা রাজ্যজুড়ে কয়েক লক্ষে পৌঁছেছে। অনেক জায়গায় রুট নির্ধারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করছে, যা ট্রাফিক জট, দুর্ঘটনা ও নিরাপত্তা সমস্যার কারণ হয়ে উঠেছে। জানা যায়, “রাজ্যের প্রায় ৪ লক্ষেরও বেশি টো...

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে গবেষক ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।  Khejuri Live: আর্থিক অভাবে বই ফেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ছেলেটি আজ গবেষক।  সুদূর কানাডা, আমেরিকায় পড়াশোনা, গবেষনা করে এখন ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির অন্যতম ধানবাদ আইআইটির প্রফেসর পদে যোগ দিতে চলেছেন তিনি। প্রফেসর পদে যোগ দেওয়ার জন্য নিয়োগ পত্র হাতে পেয়েছেন যাদব মাঝি। রঘুসর্দারবাড় জালপাই ও শৌলার দরিদ্র মৎস্যজীবী মানুষদের কাছে ড. যাদব মাঝির লড়াই গর্ব ও অহংকারের। সালটা ছিল ২০০৮, নয়াপুট সুধীরকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.২৫ শতাংশ নাম্বার পেয়ে বিদ্যালয়ের সেরা হয় যাদব। মাধ্যমিকের সাফল্য পেলেও আর্থিক অভাব অনটনের কারনে স্কুলছুট হতে হয় যাদব কে। সদ্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন বসন্তকুমার ঘোড়াই। বিদ্যালয়ের সেরা ছাত্র একাদশ শ্রেনিতে ভর্তি না হওয়ায় খোঁজ নেন। সহ-শিক্ষক সন্দীপ কুমার জানাকে সাথে নিয়ে মোটর বাইকে যাদবের বাড়ি পৌঁছান তিনি। যাদবের বাড়ি গিয়ে যাদবের বাবা লঙ্কেশ্বর বাবুর মুখে শুনলেন, যাদব মাছ ধরতে গিয়েছে আসতে দেরি হবে। দীর্...