Skip to main content

তৃণমূল সমর্থকের দোকানে আগুন ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে, লক্ষ্মণচকে বিক্ষোভ-পথসভা তৃণমূলের

তৃণমূল সমর্থকের দোকানে আগুন ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে, লক্ষ্মণচকে বিক্ষোভ-পথসভা তৃণমূলের

Khejuri Live:খেজুরী-২ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে লক্ষণচকে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হল। নিজকসবা পঞ্চায়েতের লক্ষণচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভা হয়। তৃণমূল সমর্থকের দোকানে আগুন ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে।
      প্রায় আড়াই হাজার তৃণমূল কর্মী সমর্থকরা পদযাত্রা ও প্রতিবাদ সভায় উপস্থিত হন।
প্রসঙ্গত লক্ষণচক গ্রামে একটি মিষ্টি দোকানে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি কোন্দল শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা দেবাশীষ সাহুর মিষ্টি দোকানে আগুন লাগানোর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বদের দাবি দেবাশীষ সাহুর ছেলের কাছ থেকে বিজেপির এক নেতা  চাকরির দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছে। জাল এপয়েন্টমেন্ট দিয়ে ট্রেনিংয়ের নামে বেশ কিছুদিন বাইরে ছেলেটিকে রেখে নিয়োগের ভাঁওতা দেখিয়ে টাকা আত্মসাৎ করবার চেষ্টা করেছে। পরে ওই টাকা ফেরত না দিয়ে দেবাশীষ সাহুর ছেলের উপরে চড়াও, মারধর ও এলাকা ছাড়ার হুমকি দেখায়, সেই সাথে দোকানে আগুন ধরায়। তারই প্রতিবাদে প্রতিবাদ সভা হল।
    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও উপপ্রধান সমুদ্ভব দাস, শিবানন্দ দাস, সৌমিত্র ভূঁইয়া, দেব কুমার মন্ডল, শ্যামল দাস,ভবশঙ্কর খাটুয়া, ভূপতি রঞ্জন মিদ্যা, তরুণ মন্ডল, প্রধান প্রাণ কৃষ্ণ দাসও সভার সভাপতি দেবাশীষ দাস। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের সভাপতি,  তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি ও দলের একনিষ্ঠ কর্মী সমর্থক গণ।

Comments