খেজুরি -১ ব্লকের কামারদা গ্রাম পঞ্চায়েতের কামারদা বাড় গড়কচুরী (ধোবাপুকুর) বাস স্ট্যান্ড থেকে "গ্রাম জাগাও- চোর তাড়াও- বাংলা বাঁচাও" স্লোগান তুলে শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠন গুলির ডাকা পদযাত্রা আমজাদ নগর মধ্য ,উত্তর, আলীআমজাদচক, কামারদা বাড় কসবা, পুটিমারি উত্তর ও দক্ষিণ গ্রাম গুলি পরিক্রমা করে কামারদা ভূইয়া মোড় বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
নেতৃত্ব দেন হিমাংশু দাস,যাদবেন্দ্র নাথ সাহু, অমিয় আচার্য, স্বপন পন্ডা,শেখ মুস্তাফা, নিমাই নায়েক, বেনু ভূঁইয়া সহ নেতৃত্ব গন।
১০০ দিনের কাজ -২০০ দিন,বকেয়া মজুরী মেটানো, কাজের গ্যারান্টি, সামাজিক সুরক্ষার দাবিতে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ধর্মীয় বিভাজন, চুরি,লুট, খুন, সন্ত্রাস, ধর্ষণ, কেলেঙ্কারি বিরুদ্ধে শ্লোগান তুলে মাঠ, ঘাট দাপিয়ে পদযাত্রা চলতে থাকে।
খেজুরির হেঁড়িয়াতে আগামী ২৬ শে নভেম্বর বেলা-২টায় সূর্যকান্ত মিশ্রের সমাবেশে সমস্ত স্তরের মানুষের যোগদানের জন্য আহ্বান জানানো হয়।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com