৬৯ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান ১৪ থেকে ২০ শে নভেম্বর সপ্তাহব্যাপী সারা দেশের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ব্লকগুলিতে পালিত হচ্ছে।এদিন তমলুকের নিমতৌড়ির এবিটিএ সভা হলে পূর্ব মেদিনীপুর জেলা সমবায় বাঁচাও কমিটির ডাকে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমবায়ী ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিহি।
বর্তমান সময়ে সমবায়ের গুরুত্ব ও সঠিকভাবে সমবায় গুলি পরিচালন ও দুর্নীতিমুক্ত সমবায় গড়ে তোলার ক্ষেত্রে আজকের আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্রমিক নেতা সুব্রত পন্ডা, কৃষক নেতা -সত্য রঞ্জন দাস এবং জেলা সম্পাদক গঙ্গাধর মন্ডল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় বাঁচাও মঞ্চের সভাপতি ও মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান হিমাংশু দাস।
তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবেন্দ্রনাথ সাহু,কমল তোলা, মদন মাইতি, বিশ্বনাথ মাইতি সহ বিশিষ্ট সমবায়ী নেতৃত্ব গন।
১৪ থেকে ২০ শে নভেম্বর জেলার ব্লকগুলিতে সমবায় সপ্তাহ পালন করা সমবায় গুলিতে সুষ্ঠুভাবে নির্বাচনের দাবি সহ দুর্নীতিগ্রস্ত ও সুবিধাবাদী শাসক রাজনৈতিক দলের হস্তক্ষেপের বিরুদ্ধে, গ্রামের কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে সমবায় গুলি যাতে সুষ্ঠুভাবে পরিচালন করা যায় তার জন্য ঐক্যমতে লড়াই আন্দোলনের ডাক দেওয়া হয়।
রাজ্য সরকার দীর্ঘদিন সমবায় গুলিতে নির্বাচন বন্ধ রেখেছিল, দলীয় লোকদের প্রশাসক পদে বসিয়ে সমবায় গুলিতে অনৈতিক কাজ চালিয়ে যায়। বর্তমানে হাইকোর্টের নির্দেশে চাপে পড়ে নির্বাচন করতে বাধ্য হয়েছে ।সেই নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সাথে কোন প্রকার আঁতাত করা চলবে না বলে সিদ্ধান্ত হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের সমবায় স্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com