Khejuri Live: খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র উদ্যোগে শনিবার খেজুরীতে ভারতপথিক রাজা রামমোহন রায়ের খেজুরী আগমনের ১৯৩ বার্ষিকী ও খেজুরীর প্রাচীনতম ডাকঘর প্রতিষ্ঠার ২৫০ বছর,বিশ্ব হেরিটেজ সপ্তাহ উদযাপনের সূচনায় এক বৈকালিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেজুরীতে আয়োজক সংস্থার স্থাপিত রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ও খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র সহ: সভাপতি শান্তিরাম দাস। প্রথম পর্বে সার্ধ দ্বি-শতবর্ষে ' রাজা রামমোহন রায়ের জীবন ও কর্ম ' নিয়ে আলোচনায় অংশগ্ৰহণ করেন ড. রামচন্দ্র মন্ডল,পার্থসারথি দাশ,স্বপন মন্ডল, সুদর্শন সেন প্রমুখ। দ্বিতীয় পর্বে এদিন বিশ্ব হেরিটেজ সপ্তাহ (১৯-২৫ নভেম্বর ) উদযাপন উপলক্ষে খেজুরী তথা ভারতের প্রাচীনতম ডাকঘরটির প্রাঙ্গণ থেকে রাজা রামমোহন রায় ও দ্ধারকানাথ ঠাকুরের মূর্তির পাদদেশ পর্যন্ত এক পদযাত্রারও আয়োজন করা হয় । পদযাত্রায় পা মেলান উপস্থিত সকলেই। উপস্থিত বিশিষ্ট জনদের মধ্যে কিরীটিভূষণ মন্ডল, সুভাষচন্দ্র মন্ডল, দূর্গা দাস, অলোকরঞ্জন দাস,বসন্ত মন্ডল, জয়দেব মাইতি,সেক আসমত,হাবিবা খাতুন, মধুসূদন জানা, মধুমিতা মন্ডল , সরোজ আচার্য, অরিন্দম মাইতি, অনিমেষ ঘোষ, শুভেন্দু কামিলা,উৎপল সামন্ত , জগন্নাথ দাস , সেখ ফজলুল রহমান , দেবাশীষ মিশ্র প্রমুখদের নাম উল্লেখ করা যায়। এদিন ভারতের প্রাচীনতম ডাকঘর , খেজুরী ডাকঘরের ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে খেজুরী ডাকঘরের একটি রেপ্লিকা তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে বাজকুল রেঞ্জের রেজ্ঞার শমীক জানার হাতে। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সভাপতি শান্তিরাম দাস ও সহ: সম্পাদক সুমন নারায়ন বাকরা।
প্রসঙ্গত, ভারতে নবজাগরণের অগ্ৰদূত রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩ ) তাঁর বিলেত যাত্রাকালে কলকাতা থেকে সকালে যাত্রা শুরু করে খেজুরী বন্দরে আসেন ' ফোবর্স ' নামে একটি স্টিমারে চেপে ১৮৩০ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর সন্ধ্যায়। রাত্রে খেজুরী ডাকঘরের অতিথি নিবাসে তিনি রাত্রি যাপন করেন। রাতেই খেজুরী থেকে কলকাতার সংবাদপত্রে দু'টি চিঠি লেখেন তিনি ও পরদিন ২০ নভেম্বর, ১৮৩০ খেজুরী বন্দর থেকেই ' আলবিয়ন ' নামক পালতোলা জাহাজে ইংলন্ডের লিভারপুল বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। রাজা রামমোহনের খেজুরী আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র পক্ষ থেকে ২০১৭ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর রাজা রামমোহন ও পরবর্তীকালে বিলেত যাত্রী অপর কৃতি বাঙালি দ্বারকানাথ ঠাকুরের দু'টি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়। এরপর থেকে প্রতিবছরই এই দিনটি স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com