Khejuri Live:
খেজুরী আদর্শ বিদ্যাপীঠ জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর আহ্বানে বিশেষ আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেজুরীর প্রাক্তন বিধায়ক তথা কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল৷ উপস্থিত ছিলেন শিক্ষক সমুদ্ভব দাশ,কবি বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, অজিতকুমার জানা, সুমননারায়ণ বাকরা, সমরেশ সুবোধ পড়িয়া, অনিলকুমার সাহু, শমিক জানা, সুভাষচন্দ্র মন্ডল, রাজীব ওঝা, সুদর্শন সেন, নজরুল আলী খাঁন, দীপু খাঁন, সুব্রত কুমার মাঝি, নৈমিশা প্রামানিক, নবনীতা সরকার, সেক আব্দুল সামাদ, অনিমেষ দাস, ফজলু রহমান সেক সহ জোনাকীর ছাত্রছাত্রীগণ৷
বিভিন্ন গুণীজন তাঁদের বক্তব্যে খেজুরীর ঐতিহ্য, ইতিহাস ও কৃতবিদ্য মানুষদের কথা আলোচনা করেন৷ জোনাকী পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়৷ সঙ্গে ছাত্র ছাত্রীদের হস্তশিল্পের প্রদর্শনীর ও আয়োজন করা হয় |জোনাকির ছাত্র ছাত্রীদের হস্ত শিল্প সবার মন কেড়েছে |সবচেয়ে আকর্ষণীয় হস্ত শিল্প যেটা, সেটি হলো খেজুরীর পুরোনো পোস্ট অফিস|এই পোস্ট অফিসটি তৈরী করেছে জোনাকির সদস্যা মধুমিতা মন্ডল |সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোনাকী-র কর্ণধার সেক আসমত৷

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com