খেজুরি -২ ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের নীল কুমারী মন্দিরের কাছ থেকে শুরু হয় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর শ্রমজীবী মানুষের লাল ঝান্ডার পদযাত্রা।
জনকা বাজার হয়ে
ভূপতি চক, দামোদর চক, জনকা মধ্য,জনকা পূর্ব, জনকা পশ্চিম, শ্যামপুর, মুরলিচক, পশ্চিম পনিখা, কাদিরপুর, ফুলবাড়ী গ্রাম পরিক্রমা করে পূর্বপনিখা গ্রামে এসে শেষ হয়।
নেতৃত্বদেন- হিমাংশু দাস,
রত্নেশ্বর দোলুই , মৃন্ময় মাইতি,প্রদীপ মন্ডল, অতুল্য উকিল, জাকির হোসেন মল্লিক, অশনি পাত্র, পার্বতী করন,
বিদ্যানিধি মন্ডল, শুভ করন, নন্দ দাস, অমৃত মাইতি, মহিতোষ ভূঁইয়া সহ নেতৃত্বগণ।
খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে পদযাত্রায় স্লোগান উঠে-
"সন্ত্রাসের বধ্যভূমি খেজুরিতে বোম- অস্ত্রের কারখানা থানার নাকের ডগায় চলছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও"।গতবছর ভাঙ্গনমারিতে বোমা বিস্ফোরণে দুইজনের নিহতের ঘটনায় প্রধান এখনো এন, এ,আই মামলায় যুক্ত হয়ে জেলে আটক আছেন। এখনো বিভিন্ন গ্রামে বোম বন্দুকের লড়াই চলছে। চলছে তৃণমূলও বিজেপির মুরগির লড়াই। গরিব সাধারণ মানুষের হাতে কাজ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। এ নিয়ে কোন আন্দোলন প্রচার কর্মসূচি নেই। তাই একমাত্র গরিব মানুষের দাবিগুলি নিয়ে চলছে গ্রামে গ্রামে লাল ঝাণ্ডার পদযাত্রা।
সারা রাজ্যের সাথে- এই গ্রাম পঞ্চায়েতে চলছে লুট, চুরি ,দুর্নীতি, সজন- পোষণ, চাকুরী কেলেঙ্কারি। এসবের বিরুদ্ধে গ্রামের মানুষ সমবেত হয়ে আজকে পদযাত্রায় হাটলেন।
গ্রাম জায়গাও- চোর তাড়াও- বাংলা বাঁচাও স্লোগান তুলে এখন গ্রাম বাংলার চলছে পদযাত্রা।
Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com