Khejuri Live: মধ্য খেজুরী আঞ্চলিক ভাষা ও ইতিহাস সংরক্ষণ মঞ্চের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস উদযাপিত হল।
সোমবার মধ্য খেজুরী আঞ্চলিক ভাষা ও ইতিহাস সংরক্ষণ মঞ্চের উদ্যোগে দেখালীতে প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়ান দিবস উদযাপিত হয়। এদিন খেজুরী-২ ব্লকের শিল্লাবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের ফল প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন জানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী খেজুরীর প্রাক্তন বিধায়ক ডঃ রামচন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন ভবশঙ্কর খাটুয়া,হলুদবাড়ী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্যামল বাকরা নিজ কসবা গ্ৰামপঞ্চায়েত প্রধান প্রানকৃষ্ণ দাস,প্রাক্তন প্রধান শিক্ষক শুভাষ চন্দ্র মন্ডল,সমাজ সেবী অম্বিকেশ পানিগ্ৰাহী,শিক্ষক জয়দেব মাইতি , সমাজকর্মী ভোলানাথ পাল তরুণ সাংবাদিক সত্যব্রত পন্ডা ও সেক আসমত ,সুদীপ্তা জানা,হাবিবা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক সমুদ্ভব দাস। উপস্থিত সকলে ইন্দিরা গান্ধীর জীবনচর্চা করেন। সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন মধ্য খেজুরী আঞ্চলিক ভাষা ও ইতিহাস সংরক্ষণ মঞ্চের সম্পাদক বিশ্বজিৎ পানিগ্ৰাহী।


Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com