Skip to main content

অভিন্ন-র উদ্যোগে খেজুরিতে মোবাইল, টিভির গ্রাসে আগামীর ভবিষ্যত শীর্ষক সেমিনার হল

অভিন্ন-র উদ্যোগে খেজুরিতে মোবাইল, টিভির গ্রাসে আগামীর ভবিষ্যত শীর্ষক সেমিনার হল।
খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন-র উদ্যোগে খেজুরি-১ ব্লকের দেউলপোতা মাতঙ্গিনী বিদ্যাপীঠে সেমিনার হয়। সোমবার ১৪ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্ম দিবস ও শিশু দিবস।
শিশু দিবসকে সামনে রেখে খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন'র উদ্যোগে দেউলপোতা মাতঙ্গিনী বিদ্যাপীঠ-এ একটি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হল। এদিন সমাজের শিশুদের মারাত্মক ব্যাধি মোবাইল ও টিভির ধ্বংসাত্মক গ্রাসের বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত  হয়। এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিন্ন'র সদস্যরা একটি সেমিনার করেন। সেমিনারে ছাত্র-ছাত্রীদের মোবাইল থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। সেইসঙ্গে বই, পড়াশোনা খেলাধুলা, শরীরচর্চা সহ ছাত্র-ছাত্রীদের সৃজনশীল প্রতিভা বিকাশের উপর জোর দেওয়া হয়। মোবাইলের বেশ কিছু খারাপ প্রভাবের ফলে ছাত্র-ছাত্রীদের ক্ষতিকর দিক গুলিও তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিন্ন'র সদস্যরা। 
অভিন্ন' র সভাপতি ভীষ্মদেব দাশ, সম্পাদক দীপ্তার্ঘ্য মহাপাত্র বলেন, আমরা শিশু দিবসে স্কুলের ছাত্র-ছাত্রীদের মোবাইল, টিভি ও সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়া থেকে বিরত থাকার বার্তা দিলাম। আগামী দিনে এই ধরনের সামাজিক সচেতনতা মূলক কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে আমাদের। উক্ত সেমিনারে ছাত্রদের সচেতন করতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক শুভঙ্কর দাস, তাপস জানা, অভিন্নর কোষাধ্যক্ষ প্রীতম মহাপাত্র, সদস্য উতপল সামন্ত, শুভ রায়, অয়ন মহাপাত্র, সৈকত মহাপাত্র সহ অন্যান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন।

Comments